Wednesday, June 17, 2026
31.8 C
Kolkata

হকার উচ্ছেদে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সিপিএম, হাবরায় চালু কমিউনিটি কিচেন

করোনাকালে বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়ে ‘রেড ভলান্টিয়ার’দের উদ্যোগ ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল। এবার হকার উচ্ছেদকে কেন্দ্র করে জীবিকা হারানো দরিদ্র ব্যবসায়ী ও তাঁদের পরিবারের পাশে দাঁড়াতে হাবরায় কমিউনিটি কিচেন চালু করল বামেরা। ইতিমধ্যেই বহু ক্ষতিগ্রস্ত পরিবার সেখানে খাবারের জন্য ভিড় জমাতে শুরু করেছে।

রাজ্যে পালাবদলের পর বিভিন্ন এলাকায় উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। রেলের জমি দখল করে ব্যবসা চালানোর অভিযোগে একাধিক স্টেশন চত্বরে থাকা দোকান ও গুমটি সরিয়ে দেওয়া হচ্ছে। বেশ কয়েকটি স্টেশনে উচ্ছেদ প্রক্রিয়া ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে, আর যেসব জায়গায় এখনও দোকান রয়েছে, সেখানেও নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

গত সোমবার হাবরা স্টেশন এবং সংলগ্ন এলাকার সমস্ত দোকান ভেঙে দেওয়া হয়। এই উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিল স্থানীয় বাম নেতৃত্ব। কিন্তু সেই প্রতিবাদে কোনও পরিবর্তন হয়নি। বুলডোজার চালিয়ে সরিয়ে দেওয়া হয়েছে সমস্ত দোকান। ফলে রাতারাতি কর্মহীন হয়ে পড়েছেন বহু ক্ষুদ্র ব্যবসায়ী ও হকার।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অধিকাংশ গুমটি দোকানের মালিকেরই আয়ের অন্য কোনও উৎস নেই। প্রতিদিনের সামান্য উপার্জনের উপর নির্ভর করেই চলত তাঁদের সংসার। দোকান ভেঙে যাওয়ার পর ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন তাঁরা।

এই পরিস্থিতিতে হাবরা স্টেশন সংলগ্ন এলাকায় কমিউনিটি কিচেন চালু করেছে সিপিএম। সেখানে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী, হকার এবং তাঁদের পরিবারের সদস্যদের জন্য রান্না করা খাবারের ব্যবস্থা করা হয়েছে। প্রতিদিন বহু মানুষ সেখানে এসে খাবার সংগ্রহ করছেন।

সিপিএমের জেলা কমিটির সদস্য এবং প্রাক্তন বিধায়ক সত্যসেবী কর বলেন, “কমিউনিটি কিচেন চালু করা হয়েছে। ক্ষতিগ্রস্ত হকার, ব্যবসায়ী এবং তাঁদের অসহায় পরিবারের জন্য খাওয়াদাওয়ার ব্যবস্থা করা হয়েছে। কমিউনিটি কিচেন থেকে রান্না করা খাবার দেওয়া হচ্ছে। আমরা দলীয়ভাবে অসহায় পরিবারের পাশে আছি। অতীতেও ছিলাম, ভবিষ্যতেও থাকব।”

বামেদের এই উদ্যোগে স্বস্তি পেয়েছেন বহু ক্ষতিগ্রস্ত পরিবার। তাঁদের বক্তব্য, কর্মসংস্থান হারানোর পর অন্তত খাবারের চিন্তা কিছুটা হলেও কমেছে। তবে এই উদ্যোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেই দাবি করেছে বিজেপি। হাবরার বিজেপি বিধায়ক দেবদাস মণ্ডল কটাক্ষ করে বলেন, “রেলের উন্নয়ন হলে কর্মসংস্থান বাড়বে। দেশ ও রাজ্য এগিয়ে যাবে। এই পরিস্থিতিতে সিপিএম ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে। হকারদের ঢাল করে প্রচারের আলোয় থাকতে চাইছে বামেরা।”

হকার উচ্ছেদ এবং তার জেরে জীবিকা সংকটের প্রশ্নে রাজনৈতিক তরজা যতই বাড়ুক না কেন, আপাতত জীবিকা হারানো বহু পরিবারের কাছে এই কমিউনিটি কিচেনই হয়ে উঠেছে দৈনন্দিন খাদ্যের অন্যতম ভরসা।

Hot this week

মোদির বিদেশ সফরের মাঝেই ভারতের ধাক্কা, PoK-কে পাকিস্তানের অংশ দেখাল আমেরিকার মানচিত্র

ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনের আবহেই ভারত-আমেরিকা সম্পর্ক নিয়ে নতুন...

সরকারি প্রকল্পে আবেদন বিজেপি মণ্ডল সভাপতির মাধ্যমে! অগ্নিমিত্রার নির্দেশ ঘিরে রাজনৈতিক বিতর্ক

পশ্চিম বর্ধমান জেলার শহরাঞ্চলে কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রক এবং রাজ্যের...

UPSC পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ, প্রশ্নপত্রের সঙ্গে মিল ৮২টি প্রশ্নের! তদন্তের দাবিতে সরব NSUI

দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিযোগিতামূলক পরীক্ষা UPSC প্রিলিমসকে ঘিরে নতুন...

‘শুভেন্দু কে ভালোবাসি!’ তৃণমূল ক্ষমতাচ্যুত হতেই মমতার থেকে মুখ ফেরাতে চাইছে ভাই বাবুন!

তৃণমূল ক্ষমতা থেকে যেতেই বাবুন বন্দ্যোপাধ্যায় কি দিদি মমতা...

রাজনৈতিক প্রাঙ্গণে এখনো অপরিণত রাহুল!’ কংগ্রেসকে তীব্র আক্রমণ, প্রাক্তন জোটসঙ্গী ডিএমকে-র

বিরোধী রাজনৈতিক শিবিরে নতুন করে মতবিরোধ সামনে এসেছে। তামিলনাড়ুর...

Topics

মোদির বিদেশ সফরের মাঝেই ভারতের ধাক্কা, PoK-কে পাকিস্তানের অংশ দেখাল আমেরিকার মানচিত্র

ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনের আবহেই ভারত-আমেরিকা সম্পর্ক নিয়ে নতুন...

সরকারি প্রকল্পে আবেদন বিজেপি মণ্ডল সভাপতির মাধ্যমে! অগ্নিমিত্রার নির্দেশ ঘিরে রাজনৈতিক বিতর্ক

পশ্চিম বর্ধমান জেলার শহরাঞ্চলে কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রক এবং রাজ্যের...

UPSC পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ, প্রশ্নপত্রের সঙ্গে মিল ৮২টি প্রশ্নের! তদন্তের দাবিতে সরব NSUI

দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিযোগিতামূলক পরীক্ষা UPSC প্রিলিমসকে ঘিরে নতুন...

রাজনৈতিক প্রাঙ্গণে এখনো অপরিণত রাহুল!’ কংগ্রেসকে তীব্র আক্রমণ, প্রাক্তন জোটসঙ্গী ডিএমকে-র

বিরোধী রাজনৈতিক শিবিরে নতুন করে মতবিরোধ সামনে এসেছে। তামিলনাড়ুর...

‘আমি না থাকলে ইজরায়েলের অস্তিত্বই থাকত না’, নেতানিয়াহুকে কড়া বার্তা ট্রাম্পের

ইরান-আমেরিকা শান্তিচুক্তি ঘিরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইজরায়েলের...

সাত দিন ধরে বন্ধ রেড রোড, প্রতিবাদে হাইকোর্টে মামলা দায়ের করল আইনজীবী সংগঠন

একটি রাজনৈতিক দলের প্রচারের খিদে এবং প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ভাবমূর্তি...

‘নিজের এলাকায় ফিরে যাও!’ আমেদাবাদে মুসলিম পরিযায়ী শ্রমিককে বাড়ি ছাড়ার নির্দেশ বজরং দলের কর্মীর

গুজরাটের আমেদাবাদের নারোদা এলাকায় এক মুসলিম পরিযায়ী শ্রমিককে বাড়ি...

Related Articles

Popular Categories