Sunday, November 1, 2026
31 C
Kolkata

লকডাউনের দিন কটূক্তির প্রতিবাদ করায় আক্রান্ত, গুরুতর আহত হয়ে বর্ধমান হাসপাতালে ভর্তি

এনবিটিভি,জ্যোতির্ময় মন্ডল,পূর্ব বর্ধমান: মন্তেশ্বর ব্লকের মামুদপুর-২ নম্বর অঞ্চলের রাউৎগ্রামের এক যুবককে কাঠ দিয়ে মারধরের অভিযোগ উঠল ওই এলাকারই তিন যুবকের বিরুদ্ধে। তিন যুবকরা হল তারক হালদার,লালন রায়,সাগর দাস । আহত যুবকের পরিবারের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে মন্তেশ্বর থানায়।আহত ওই যুবককে প্রথমে মন্তেশ্বর কাদম্বিনী ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। আঘাত গুরুতর হওয়ায় পরে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। আহত যুবক আশীস দাস জানান, বৃহস্পতিবার দুপুরে মাঠের কাজ করে বাড়ি ফেরার সময় ওই তিন যুবক তাকে নানা রকম কটুক্তি করে। তাদের কটূক্তির প্রতিবাদ জানালে তিনজনে মিলে তাকে ধরে কাঠ দিয়ে শরীরে ও মাথায় আঘাত করে। বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানায় পুলিশ।

Hot this week

বিজয়া সম্মেলনীর পরেই টিটাগড়ে বিজেপির দুই গোষ্ঠীর সংঘর্ষ, গুরুতর জখম দলের আইটি শাখার দায়িত্বে থাকা কর্মী!

উত্তর ২৪ পরগনার টিটাগড়ে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বকে কেন্দ্র করে উত্তেজনা...

জঙ্গিগোষ্ঠী উলফার প্রশংসা করে বিতর্কে অসমের মন্ত্রী, তাঁর মন্তব্যের সাফাই দিতে এগিয়ে এলেন হিমন্ত বিশ্বশর্মা!

অসমে নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী উলফার প্রশংসা করে বিতর্কে জড়ালেন রাজ্যের...

Topics

আইডিবিআই ব্যাঙ্ক বেসরকারিকরণের প্রতিবাদে রাহুল গান্ধী, আন্দোলনকারী কর্মীদের পাশে থাকার বার্তা

আইডিবিআই ব্যাঙ্কের বেসরকারিকরণের সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব...

Related Articles

Popular Categories