Friday, July 31, 2026
27.2 C
Kolkata

কালীগঞ্জ স্টুডেন্টস এ্যাসোসিয়েশন এর উদ্যোগে ঘুড়ি উৎসব

অনলাইন ডেস্ক 

কালীগঞ্জ স্টুডেন্টস এ্যাসোসিয়েশন এর উদ্যোগে আজ (শনিবার) বিকাল ৪ টায় শহরের মোবারকগঞ্জ চিনিকল সংলগ্ন ওয়াপদা মাঠে এক বর্ণাঢ্য ‘ঘুড়ি উৎসব’ এর আয়োজন করা হয়। এতে কালীগঞ্জের বিভিন্ন এলাকার প্রায় ৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।

বিকাল ৪ টা থেকেই আকাশে উড়তে থাকে রঙবেরঙের ঘুড়ি। এরপর ৬ টার দিকে শুরু হয় অনুষ্ঠানের মূল আকর্ষণ। প্রতিযোগীরা একের পর এক কাটতে থাকে একে অন্যের ঘুড়ি। এভাবে শেষ পর্যন্ত ১ম, ২য়, ৩য় সহ মোট ৫ জন প্রতিযোগীকে পুরষ্কৃত করা হয়।

উৎসব শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন সংগঠনের উপদেষ্টা শেখ আসরারুল হক অরাভ, মেহেনাজ হোসাইন সাইমন, সাজ্জাদ শুভ সহ অতিথি বৃন্দ। ঘুড়ি উৎসবের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কালীগঞ্জ স্টুডেন্টস এ্যাসোসিয়েশন এর সভাপতি মোস্তফা ইবনে মাসুদ, সহ সভাপতি ইয়াসিন আরাফাত তুহিন,, সাধারণ সম্পাদক শেখ ফরহাদ রহমান ও সাংগঠনিক সম্পাদক তহিদুল ইসলাম। কালীগঞ্জ স্টুডেন্টস এ্যাসোসিয়েশন এর সভাপতি মোস্তফা ইবনে মাসুদ বলেন, ‘প্রতিষ্ঠালগ্ন থেকেই কালীগঞ্জ স্টুডেন্টস এ্যাসোসিয়েশন বিভিন্ন শিক্ষামূলক, সামাজিক এবং সচেতনতামূলক কার্যক্রমের আয়োজন করে আসছে। এরই ধারাবাহিকতায় আজ ব্যতিক্রমধর্মী এই আয়োজন করা হয়। আগামীতে আরো বড় পরিসরে এই উৎসব আয়োজন করা হবে বলে তিনি আশা ব্যক্ত করেন।

Hot this week

“শুধু তিনজন নন, আরও অনেকে!” NCPI ছেড়ে তৃণমূলে ফেরার ইঙ্গিত দিলেন সৌগত রায়

তৃণমূল কংগ্রেস ছেড়ে যাওয়া তিন সংখ্যালঘু সাংসদকে ঘিরে ফের...

প্রহ্লাদ জোশিকে শিক্ষামন্ত্রী করায় রাহুলের তোপ! ‘ধর্ষণ মামলার দোষীদের রক্ষাকারী’ বলে আক্রমণ নতুন শিক্ষামন্ত্রীকে

নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশিকে ঘিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি...

যাদবপুরে জমি বিতর্কে নাম জড়ালো বিজেপি বিধায়কের, অভিযোগ শুনে নড়েচড়ে বসলেন শুভেন্দু

বিজেপির এক বিধায়কের বিরুদ্ধে দোকান দখলের অভিযোগ উঠল। সেই...

ভাইরাল ভিডিও নিয়ে বিতর্কে কঙ্গনা, প্রতিবাদে পোড়ানো হল ‘ক্যুইন’-এর কুশপুতুল

নিট কেলেঙ্কারি নিয়ে আন্দোলনরত জেন জি প্রজন্মকে ‘আবর্জনার প্রজন্ম’...

Topics

“শুধু তিনজন নন, আরও অনেকে!” NCPI ছেড়ে তৃণমূলে ফেরার ইঙ্গিত দিলেন সৌগত রায়

তৃণমূল কংগ্রেস ছেড়ে যাওয়া তিন সংখ্যালঘু সাংসদকে ঘিরে ফের...

প্রহ্লাদ জোশিকে শিক্ষামন্ত্রী করায় রাহুলের তোপ! ‘ধর্ষণ মামলার দোষীদের রক্ষাকারী’ বলে আক্রমণ নতুন শিক্ষামন্ত্রীকে

নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশিকে ঘিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি...

ভাইরাল ভিডিও নিয়ে বিতর্কে কঙ্গনা, প্রতিবাদে পোড়ানো হল ‘ক্যুইন’-এর কুশপুতুল

নিট কেলেঙ্কারি নিয়ে আন্দোলনরত জেন জি প্রজন্মকে ‘আবর্জনার প্রজন্ম’...

‘হৃতিকের মতো দেখতে বলেই আমার পিছনে পড়েছেন’- কঙ্গনাকে নিয়ে সৌরভের কটাক্ষ

যন্তর মন্তরের জেন জি আন্দোলন এবং ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের...

শিল্প ফেরাতে শুভেন্দুকে শমীকের চিঠি, সিঙ্গুর-দুর্গাপুরে কেমিক্যাল পার্কের প্রস্তাব

পশ্চিমবঙ্গে কেন্দ্রের নতুন রাসায়নিক শিল্প প্রকল্পের আওতায় একটি কেমিক্যাল...

Related Articles

Popular Categories