Sunday, October 4, 2026
30 C
Kolkata

দিলীপ ঘোষের নাম ব্যবহার করে চাঁদা সংগ্রহ! ‘ভারতমাতা’ পুজো ঘিরে বিতর্ক তুঙ্গে

বিজেপির খড়গপুর উত্তর মণ্ডলের নেতৃত্বেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যদিও রসিদে আয়োজক হিসেবে উল্লেখ রয়েছে ‘ভারত মাতা জনসেবা কার্যালয়’-এর নাম। খড়গপুরের ১৬ নম্বর ওয়ার্ডের ধোবিঘাট এলাকায় গত কয়েক দিন ধরে এই অনুষ্ঠান চলছে। পাশাপাশি বসেছে মেলাও।

খড়গপুর শহরে ‘ভারত মাতা পূজন’ ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ, অনুষ্ঠানের জন্য ২০০ টাকা করে চাঁদা সংগ্রহ করা হচ্ছে। সেই চাঁদার রসিদে প্রেসিডেন্ট হিসেবে রয়েছে খড়গপুর সদরের বিধায়ক তথা মন্ত্রী দিলীপ ঘোষের নাম। রসিদটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে আলোচনা।

বিষয়টি নিয়ে দলের স্থানীয় নেতৃত্বের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সমিত মণ্ডল। তাঁর বক্তব্য, ‘ভারত মাতা পূজন’ বা চাঁদা সংগ্রহ নিয়ে আপত্তি নেই। তবে মন্ত্রীর অনুমতি ছাড়া তাঁর নাম রসিদে ব্যবহার করা ঠিক হয়নি। বিষয়টি দিলীপ ঘোষকেও জানানো হয়েছে বলে দাবি তাঁর।

অভিযুক্ত মণ্ডল সভাপতি টিঙ্কু সিংয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। দিলীপ ঘোষের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

অন্যদিকে, কংগ্রেসের জেলা সভাপতি দেবাশিস ঘোষ এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপিকে কটাক্ষ করেছেন।

দলের কাউন্সিলর অভিষেক আগরওয়াল জানিয়েছেন, বিষয়টি তাঁর জানা নেই। জেলা সম্পাদক মনোজ দে-ও বলেছেন, মন্ত্রীর অনুমতি নেওয়া হয়েছিল কি না, তা তিনি জানেন না। তাঁর মতে, দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কাজ এড়ানো উচিত।

Hot this week

২১-র নির্বাচনের আগে মমতা ব্যানার্জীর পা ভাঙা ‘সাজানো ঘটনা’! বিস্ফোরক পোস্ট শান্তনু সেনের

২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে...

একাধিক অনিয়মের অভিযোগ, এবার ‘জ্ঞানেশ কুমার’ ফাইল খুলছে কেরালা সরকার!

দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ২০০৬ সালের...

এবার ‘পদ্মাসনে’ কোয়েল মল্লিক! বিজেপির টিকিটে রাজ্যসভায় যাচ্ছেন প্রাক্তন তৃণমূল সাংসদ

তৃণমূলের টিকিটে রাজ্যসভায় গিয়েছিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। কয়েক মাসের...

IIT, SIR, UPI-র বিক্ষোভে ‘কমিউনিস্ট-ইসলামিস্ট চক্র’! বিস্ফোরক দাবি RSS-ঘনিষ্ঠ ‘Organiser’-এর

IIT বোম্বের ছাত্রের আত্মহত্যা, নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধনের...

Topics

পুরভোটের আগে বিজেপির নজরে ৪৪ জন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর! টিকিট পাওয়ার সম্ভাবনা

কলকাতা পুরভোটের দামামা বাজতেই প্রার্থী বাছাই নিয়ে তৎপরতা শুরু...

Related Articles

Popular Categories