Sunday, October 4, 2026
27 C
Kolkata

কলকাতার বিভিন্ন ফ্লাইওভারের নিচে দোকান-হকারদের উচ্ছেদের নোটিস, এক সপ্তাহের মধ্যে জায়গা খালি করার নির্দেশ পুরসভার

কলকাতা শহরের বিভিন্ন ফ্লাইওভার ও সেতুর নীচে থাকা হকার এবং দোকান মালিকদের জায়গা খালি করার নির্দেশ দিল কলকাতা পুরসভা (কেএমসি)। পুরসভার পক্ষ থেকে গত দু’দিন ধরে বিভিন্ন এলাকায় নোটিস টাঙানো হয়েছে। নোটিসে জানানো হয়েছে, এক সপ্তাহের মধ্যে ওই সব জায়গা খালি করতে হবে।পুরসভার এক আধিকারিক জানিয়েছেন, শহরের সমস্ত ফ্লাইওভার ও সেতুর নীচের জায়গা দখলমুক্ত রাখার জন্য রাজ্য সরকারের নির্দেশ রয়েছে। সেই নির্দেশ মেনেই এই পদক্ষেপ করা হয়েছে। বিভিন্ন জায়গায় মাইকিং করেও বিষয়টি জানানো হচ্ছে।তবে যেসব এলাকায় বহু বছর ধরে বড় বাজার বা শতাধিক দোকান রয়েছে, সেখানে কিছুটা অতিরিক্ত সময় দেওয়া হতে পারে বলে জানা গেছে। পুরসভার দাবি, ফ্লাইওভার ও সেতুর স্বাস্থ্য পরীক্ষা এবং রক্ষণাবেক্ষণের জন্য নীচের জায়গা খালি রাখা অত্যন্ত জরুরি।অধিকারিকদের বক্তব্য, বহু জায়গায় হকার ও দোকানগুলি এমনভাবে গড়ে উঠেছে যে ফ্লাইওভারের স্তম্ভ বা গুরুত্বপূর্ণ অংশে পৌঁছনোই কঠিন হয়ে পড়েছে। ফলে নিয়মিত পরিদর্শন ও মেরামতির কাজ ব্যাহত হচ্ছে। এর ফলে ভবিষ্যতে কাঠামোগত নিরাপত্তা নিয়ে সমস্যা দেখা দিতে পারে।শহরের বেশ কয়েকটি ফ্লাইওভারের নীচে দীর্ঘদিন ধরে বাজার বসে আসছে। শিয়ালদহ ফ্লাইওভারের নীচের শিশির মার্কেট তার অন্যতম উদাহরণ। এছাড়াও ব্রাবোর্ন রোড ফ্লাইওভারের নীচে কলকাতা পুরসভার একটি অফিসও রয়েছে। সেটিও সরিয়ে নেওয়া হবে বলে জানা গিয়েছে।অন্যদিকে, পার্ক স্ট্রিট এবং গড়িয়াহাট ফ্লাইওভারের নীচে কলকাতা পুলিশের ট্রাফিক গার্ডের আউটপোস্ট রয়েছে। সেগুলির ভবিষ্যৎ নিয়ে এখনও কোনও স্পষ্ট সিদ্ধান্ত জানানো হয়নি।উল্লেখ্য, ২০১৮ সালে মাঝেরহাট সেতু ভেঙে পড়ার পর থেকেই কলকাতার সেতু ও ফ্লাইওভারগুলির স্বাস্থ্য পরীক্ষা শুরু করে রাজ্য সরকার। বিভিন্ন প্রকৌশলীর কমিটি গঠন করে কাঠামোগুলির অবস্থা খতিয়ে দেখা এবং প্রয়োজনীয় সংস্কারের সুপারিশ করা হয়। যদিও এখনও বেশ কয়েকটি ফ্লাইওভার ও সেতুর ক্ষেত্রে সেই কাজ সম্পূর্ণ হয়নি।তবে পুরসভার এই সিদ্ধান্তে বহু মানুষের জীবিকা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। শহরের বিভিন্ন ফ্লাইওভারের নীচে বহু বছর ধরে শত শত দোকান ও স্টল চলছে। সেগুলি তুলে দিলে অনেক ব্যবসায়ী ও কর্মচারীর রুজিরুটির উপর প্রভাব পড়তে পারে। ফলে শেষ পর্যন্ত পুরসভা কতটা সফলভাবে উচ্ছেদ অভিযান চালাতে পারে, সেদিকেই এখন নজর শহরবাসীর।

Hot this week

IIT, SIR, UPI-র বিক্ষোভে ‘কমিউনিস্ট-ইসলামিস্ট চক্র’! বিস্ফোরক দাবি RSS-ঘনিষ্ঠ ‘Organiser’-এর

IIT বোম্বের ছাত্রের আত্মহত্যা, নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধনের...

পুরভোটের আগে বিজেপির নজরে ৪৪ জন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর! টিকিট পাওয়ার সম্ভাবনা

কলকাতা পুরভোটের দামামা বাজতেই প্রার্থী বাছাই নিয়ে তৎপরতা শুরু...

শিক্ষার খরচ কমানোর প্রতিবাদে উত্তাল ফ্রান্স, আগুন-ভাঙচুরের মাঝে গ্রেফতার ২ হাজারের বেশি পড়ুয়া

শিক্ষাক্ষেত্রে সরকারি খরচ কমানোর প্রতিবাদে কয়েক দিন ধরে বিক্ষোভে...

Topics

IIT, SIR, UPI-র বিক্ষোভে ‘কমিউনিস্ট-ইসলামিস্ট চক্র’! বিস্ফোরক দাবি RSS-ঘনিষ্ঠ ‘Organiser’-এর

IIT বোম্বের ছাত্রের আত্মহত্যা, নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধনের...

পুরভোটের আগে বিজেপির নজরে ৪৪ জন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর! টিকিট পাওয়ার সম্ভাবনা

কলকাতা পুরভোটের দামামা বাজতেই প্রার্থী বাছাই নিয়ে তৎপরতা শুরু...

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে আন্দোলনের ডাক সিজেপির, ফের সরগরম যন্তর মন্তর

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের দিল্লির...

Related Articles

Popular Categories