Sunday, September 27, 2026
27 C
Kolkata

যোগী রাজ্য লখনউয়ে মদের আসরে বাধা দেওয়ায় ভয়াবহ পরিণতি! ৭০ বছরের বৃদ্ধাকে গণধর্ষণের পর খুনের অভিযোগে দুই যুবক গ্রেপ্তার

বিজেপি শাসিত উত্তরপ্রদেশের লখনউয়ের মোহনলালগঞ্জে এক ভয়াবহ ঘটনা ঘটেছে। দুই যুবক তাদের বাড়ির সামনে বসে মদ্যপান করছিল এবং ঠিক সেই সময় সত্তর বছর বয়সী এক বৃদ্ধা তাদের বাধা দেন। এই নিয়ে তাদের মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ, এরপরই ওই দুই যুবক বৃদ্ধাকে ধর্ষণ করে এবং হত্যা করে। পুলিশ জানিয়েছে, তাকে লোহার খাটে ফেলে দেওয়া হয়েছিল। সেই আঘাতে তার মৃত্যু হয়।ঘটনার পর বৃদ্ধার পরিবারের লোকজন থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ দ্রুত ব্যবস্থা নেয়। সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দুই অভিযুক্তকে চিহ্নিত করা হয়। তাদের নাম রাজেশ (৩০) এবং হরিরাম রাওয়াত (৩৪)। পুলিশ জানিয়েছে, খুনের পর তারা মৃতদেহ গোপন করার চেষ্টা করেছিল। কিন্তু তাদের সব পরিকল্পনা ব্যর্থ হয়।স্থানীয় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। ইতিমধ্যে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। তদন্তকারীরা পুরো ঘটনার প্রতিটি দিক খতিয়ে দেখছেন। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। সাধারণ মানুষ নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

Hot this week

রাজ্য পুলিশের শীর্ষস্তরে বড় রদবদল, একসঙ্গে বদলি ২৩ আইপিএস-ডব্লিউবিসিএস আধিকারিক

রাজ্য পুলিশের শীর্ষস্তরে বড়সড় প্রশাসনিক রদবদল করল নবান্ন। শুক্রবার...

জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে উত্তাল দেশ, আজ শেষ ‘ডেডলাইন’, ২ অক্টোবর বিক্ষোভের পথে ককরোচরা

দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ঘিরে রাজনৈতিক পরিস্থিতি...

ভোটে জিতে ৪ বছরে দলবদল ১১১ সাংসদ-বিধায়কের, সর্বাধিক রেকর্ড তৃণমূলের!

গত চার বছরে দেশের রাজনীতিতে একাধিক বার দল পরিবর্তনের...

Topics

Related Articles

Popular Categories