Sunday, October 4, 2026
31 C
Kolkata

ফের প্রশ্ন ফাঁসের অভিযোগ! এবার মহারাষ্ট্রের স্থগিত টেট

মহারাষ্ট্রে শিক্ষক-শিক্ষিকাদের যোগ্যতা নির্ধারণের টেট (TET) পরীক্ষা শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে। রবিবার পরীক্ষা হওয়ার কথা থাকলেও, তার মাত্র ২৪ ঘণ্টা আগে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। এরপরই পরীক্ষা আপাতত বাতিল করার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ঠাণের ভিওয়ান্ডি এলাকায় অভিযান চালায়। সেখান থেকে পরীক্ষার প্রশ্নপত্র উদ্ধার হয়েছে বলে দাবি করা হয়েছে। এই ঘটনায় কয়েকজনকে আটক করা হলেও, তাঁদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।

প্রশ্নপত্র ফাঁসের খবর সামনে আসতেই মহারাষ্ট্র স্টেট কাউন্সিল অফ এগজামিনেশন (MSCE) দ্রুত পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেয়। তবে রাজ্যের শিক্ষা দফতরের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। শীঘ্রই নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানা গিয়েছে। সেই বিজ্ঞপ্তিতে পরীক্ষার নতুন দিনও জানানো হতে পারে।

এদিকে, পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। কীভাবে প্রশ্নপত্র বাইরে এল, কারা এর সঙ্গে জড়িত এবং এটি পরিকল্পিত চক্রের কাজ কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

রাজ্য সরকারের এক আধিকারিক জানিয়েছেন, উদ্ধার হওয়া প্রশ্নপত্রটি আসল পরীক্ষার প্রশ্নপত্র নাকি শুধুই মক টেস্টের কপি, তা এখনও যাচাই করা হচ্ছে। তদন্তের রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

MSCE জানিয়েছে, পরীক্ষার স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখাই তাদের সবচেয়ে বড় দায়িত্ব। তাই অভিযোগের গুরুত্ব বিবেচনা করেই পরীক্ষা স্থগিত করা হয়েছে। তদন্ত শেষ হওয়ার পর নতুন পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে।

Hot this week

IIT, SIR, UPI-র বিক্ষোভে ‘কমিউনিস্ট-ইসলামিস্ট চক্র’! বিস্ফোরক দাবি RSS-ঘনিষ্ঠ ‘Organiser’-এর

IIT বোম্বের ছাত্রের আত্মহত্যা, নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধনের...

পুরভোটের আগে বিজেপির নজরে ৪৪ জন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর! টিকিট পাওয়ার সম্ভাবনা

কলকাতা পুরভোটের দামামা বাজতেই প্রার্থী বাছাই নিয়ে তৎপরতা শুরু...

শিক্ষার খরচ কমানোর প্রতিবাদে উত্তাল ফ্রান্স, আগুন-ভাঙচুরের মাঝে গ্রেফতার ২ হাজারের বেশি পড়ুয়া

শিক্ষাক্ষেত্রে সরকারি খরচ কমানোর প্রতিবাদে কয়েক দিন ধরে বিক্ষোভে...

Topics

IIT, SIR, UPI-র বিক্ষোভে ‘কমিউনিস্ট-ইসলামিস্ট চক্র’! বিস্ফোরক দাবি RSS-ঘনিষ্ঠ ‘Organiser’-এর

IIT বোম্বের ছাত্রের আত্মহত্যা, নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধনের...

পুরভোটের আগে বিজেপির নজরে ৪৪ জন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর! টিকিট পাওয়ার সম্ভাবনা

কলকাতা পুরভোটের দামামা বাজতেই প্রার্থী বাছাই নিয়ে তৎপরতা শুরু...

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে আন্দোলনের ডাক সিজেপির, ফের সরগরম যন্তর মন্তর

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের দিল্লির...

Related Articles

Popular Categories