Monday, June 8, 2026
39 C
Kolkata

মালদা জেলা তৃণমূল যুব-কংগ্রেস সভাপতি পদে নিযুক্ত হলেন প্রসেনজিৎ দাস

এনবিটিভি নিউজ ডেস্ক, ২৪ জুলাই, মালদা: মালদা জেলা তৃণমূল যুব-কংগ্রেস সভাপতি করা হয়েছে প্রসেনজিৎ দাস কে। শুক্রবার রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে এই কথা ঘোষণা করা হয়। তারপরই শনিবার সকাল থেকে মালদা শহরের কালিতলা পার্টি অফিসে তৃণমূল যুব কংগ্রেস কর্মীদের ভিড় উপচে পড়ে কালিতলার পার্টি অফিসে। নব যুব সভাপতি প্রসেনজিৎ দাস কে সংবর্ধনা জানাতে দলে দলে আসতে শুরু করেন যুব তৃণমূল কংগ্রেস কর্মীরা। ফুলের মালা এবং মিষ্টিমুখ করিয়ে যুব সভাপতিকে সংবর্ধনা জানানো হয় তার পাশাপাশি নব যুব সভাপতি প্রসেনজিৎ দাস এর সাথে সেলফি তুলতে দেখা যায় অনেক যুব কংগ্রেস কর্মীদের। এর পর সাংবাদিকদের মুখোমুখি হন যুব সভাপতি প্রসেনজিৎ দাস। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি প্রথমেই এই গুরুদায়িত্ব দেওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক ব্যানার্জি কে ধন্যবাদ এবং কুর্নিশ জানাই। এরপর
আগামীতে জেলা তৃণমূল যুব কংগ্রেস কি ভাবে শক্তিশালী করা যায় তাও বিস্তারিত জানান সাংবাদিকদের।

Hot this week

দুর্গাপুরে ১৪ বছর বয়সী কিশোরীকে গাড়িতে মাদক সেবন করিয়ে হোটেলে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৪ জন

দুর্গাপুরে এক কিশোরীর ধর্ষণের ঘটনা ঘটেছে। বুধবার পুলিশ জানিয়েছে,...

বিজয় মিছিলে গুলিতে মহিলার মৃত্যু, বিহারের বিজেপি বিধায়ককে দোষী সাব্যস্ত করল আদালত

২০১৮ সালের বর্ষবরণ উৎসবে ক্ষমতার দম্ভে ফাঁকা গুলি ছুঁড়ে...

Topics

বিজয় মিছিলে গুলিতে মহিলার মৃত্যু, বিহারের বিজেপি বিধায়ককে দোষী সাব্যস্ত করল আদালত

২০১৮ সালের বর্ষবরণ উৎসবে ক্ষমতার দম্ভে ফাঁকা গুলি ছুঁড়ে...

নিট থেকে রেল, বাদ যায়নি সিবিএসইও, শেষ দু’দশকে প্রশ্নফাঁস হয়েছে ৪৫টি পরীক্ষার!

চিকিৎসক হওয়ার স্বপ্ন ছিল রাজস্থানের ২১ বছরের তরুণ প্রদীপ...

Related Articles

Popular Categories