Thursday, July 23, 2026
27.1 C
Kolkata

আম্মা আমাকে নিতে এসেছে’, মৃত্যুর আগে শেষ কথা ইরফান খানের

জেসমিনা খাতুন: “আম্মা আমাকে নিতে এসে” মৃত্যুর আগে এটিই ছিল তার শেষ কথা, এরপরই মুম্বাইয়ের কোকিলাবিন ধীরুভাই আম্বানি হাসপাতালে চিরতরে ঘুমের দেশে চলে যান অভিনেতা ইরফান খান। তার মৃত্যুতে শোকস্তব্ধ গোটা বলিউড। বয়স হয়েছিল মাত্র ৫৩ বছর, এর মধ্যেই না ফেরার দেশে হারিয়ে গেলেন এই প্রবাদপ্রতিম অভিনেতা। বলিউডের বহু তারকা তার অকালপ্রয়ানে গভীর শোকপ্রকাশ করেছেন।

এক সপ্তাহ হয়নি তার মা মারা গিয়েছেন। লকডাউনের কারনে মায়ের শেষকৃত্যে উপস্থিত হতে পারেননি তিনি। মাকে শেষবারের মতো না দেখতে পাওয়ার মানসিক বেদনা তো ছিলই। এরপর পরিবারের প্রিয়জনদের সঙ্গে ভিডিওকলে কথাও বলেন তিনি। সবকিছু থমকে গিয়েছিল ঠিকই কিন্তু স্বাভাবিক ছন্দেই কাটছিল তার মর্মাহত হৃদয়।

অবশেষে গতকাল তার হাসপাতালে ভর্তি হওয়ার খবর পাওয়া যায়। তার মৃত্যুর কারন হিসেবে কোলন ক্যানসারকে দায়ী করা হয়েছে। জানা গিয়েছে দীর্ঘদিন ধরে নিউরোএন্ডোক্রাইম টিউমারের সঙ্গে যুদ্ধ করছিলেন অভিনেতা। এই মারন রোগই প্রকট হয়ে উঠল তার জীবনে।

মৃত্যুর আগে তিনি যে কথাটি বলেন তা হল, “আম্মা আমাকে নিতে এসেছ”। অর্থাৎ তার পরলোকগামী মা তাকে নিতে এসেছেন। তবে কি অভিনেতা আগে থেকেই এই আশঙ্কার আঁচ করতে পেরেছিলেন, তার বলা কথাই কি সত্যি? এও কি সম্ভব? আপনার কি মনে হয়!

Hot this week

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

Topics

‘১০ বছরে ১৫২ বার প্রশ্নফাঁস, শাস্তি পেল না কেউ’, মোদি সরকারকে নিশানা রাহুল গান্ধীর

নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে...

Related Articles

Popular Categories