Sunday, October 4, 2026
27 C
Kolkata

মধ্যরাতে পার্ক সার্কাস স্টেশনে চললো বুলডোজার, অনিশ্চয়তায় সাধারণ মানুষের রুটি-রুজি!

শিয়ালদহ দক্ষিণ শাখার পার্ক সার্কাস স্টেশন চত্বরে শনিবার গভীর রাতে উচ্ছেদ অভিযান চালাল রেল কর্তৃপক্ষ। রেলের জমিতে গড়ে ওঠা দোকান ও অন্যান্য কাঠামো সরাতে বুলডোজার ব্যবহার করা হয়। অভিযানের সময় এলাকায় ব্যাপক পুলিশ, আরপিএফ ও র্যাফ মোতায়েন করা হয়েছিল, যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, চলতি মাসের শুরুতেই স্টেশন চত্বরে থাকা ব্যবসায়ীদের জায়গা খালি করার জন্য নোটিস দেওয়া হয়েছিল। শনিবার রাতে অভিযানের আগে রেলের পক্ষ থেকে মাইকিং করে দোকানপাট সরিয়ে নেওয়ার শেষবারের মতো নির্দেশ দেওয়া হয়। কিছু সময় অপেক্ষার পরও অধিকাংশ দোকান না সরানো হলে উচ্ছেদ অভিযান শুরু হয়। এরপর একে একে বুলডোজারের সাহায্যে দোকান ও গুমটি ভেঙে ফেলা হয়।

পার্ক সার্কাস স্টেশন দীর্ঘদিন ধরেই ঘনবসতিপূর্ণ এলাকা হিসেবে পরিচিত। স্টেশন চত্বরের ভিতরে ও বাইরে বহু দোকান গড়ে ওঠায় যাত্রীদের চলাচলে সমস্যার অভিযোগ বিভিন্ন সময়ে উঠেছিল। সেই পরিস্থিতি বিবেচনায় রেখেই এই অভিযান চালানো হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।

অভিযান চলাকালীন স্টেশনের ভিতর ও বাইরে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। প্রায় আড়াই ঘণ্টা ধরে চলা অভিযানের পর স্টেশন চত্বরের বড় অংশ খালি করা হয়।

সম্প্রতি রেল কর্তৃপক্ষ বিভিন্ন স্টেশন ও সংলগ্ন এলাকায় দখলমুক্ত করার অভিযান জোরদার করেছে। এর আগে হাওড়া, শিয়ালদহ, দমদম, হাবরা এবং যাদবপুর-সহ একাধিক স্টেশন এলাকায় একই ধরনের উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।

তবে এই অভিযানের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন ক্ষতিগ্রস্ত কিছু দোকানদার। তাঁদের অভিযোগ, বিকল্প পুনর্বাসনের ব্যবস্থা না করেই দোকান ভেঙে দেওয়া হয়েছে, ফলে বহু পরিবারের জীবিকা অনিশ্চয়তার মুখে পড়েছে। যদিও এ বিষয়ে রেল কর্তৃপক্ষের তরফে বিস্তারিত কোনও প্রতিক্রিয়া এখনও সামনে আসেনি।

Hot this week

IIT, SIR, UPI-র বিক্ষোভে ‘কমিউনিস্ট-ইসলামিস্ট চক্র’! বিস্ফোরক দাবি RSS-ঘনিষ্ঠ ‘Organiser’-এর

IIT বোম্বের ছাত্রের আত্মহত্যা, নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধনের...

পুরভোটের আগে বিজেপির নজরে ৪৪ জন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর! টিকিট পাওয়ার সম্ভাবনা

কলকাতা পুরভোটের দামামা বাজতেই প্রার্থী বাছাই নিয়ে তৎপরতা শুরু...

শিক্ষার খরচ কমানোর প্রতিবাদে উত্তাল ফ্রান্স, আগুন-ভাঙচুরের মাঝে গ্রেফতার ২ হাজারের বেশি পড়ুয়া

শিক্ষাক্ষেত্রে সরকারি খরচ কমানোর প্রতিবাদে কয়েক দিন ধরে বিক্ষোভে...

Topics

IIT, SIR, UPI-র বিক্ষোভে ‘কমিউনিস্ট-ইসলামিস্ট চক্র’! বিস্ফোরক দাবি RSS-ঘনিষ্ঠ ‘Organiser’-এর

IIT বোম্বের ছাত্রের আত্মহত্যা, নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধনের...

পুরভোটের আগে বিজেপির নজরে ৪৪ জন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর! টিকিট পাওয়ার সম্ভাবনা

কলকাতা পুরভোটের দামামা বাজতেই প্রার্থী বাছাই নিয়ে তৎপরতা শুরু...

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে আন্দোলনের ডাক সিজেপির, ফের সরগরম যন্তর মন্তর

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের দিল্লির...

Related Articles

Popular Categories