Wednesday, September 23, 2026
28 C
Kolkata

হাইকোর্টে সব্যসাচীর পাশে প্রতীক-উর! রাজ্যে পালাবদলের পর রাজনীতি থেকে সরে এবার আইনজীবীর পেশায়

বাম রাজনীতির পরিচিত মুখ প্রতীক উর রহমানকে ঘিরে এখন নতুন জল্পনা শুরু হয়েছে বঙ্গ রাজনীতিতে। দীর্ঘদিন বাম শিবিরে সক্রিয় থাকার পর কয়েক মাস আগে তিনি তৃণমূলে যোগ দিয়েছিলেন। কিন্তু ভোটের পর রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি বদলে যাওয়ার সঙ্গে সঙ্গে তাঁকে আর প্রকাশ্যে দেখা যাচ্ছে না। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, এবার তাঁর পরবর্তী রাজনৈতিক পথ কী হবে?

দলীয় সূত্রে কানাঘুষো, সক্রিয় রাজনীতি থেকে সরে যাওয়ার কথা ভাবছেন প্রতীক উর। তিনি নাকি নিজের পুরনো পেশা আইনজীবীতেই ফিরে যাওয়ার পরিকল্পনা করছেন। যদিও এই বিষয়ে এখনও তাঁর পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। ইতিমধ্যেই হাইকোর্টে প্রতীক-উর কে সব্যসাচীর পাশে দেখা গিয়েছে এবং সেই ছবি সমাজ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।

প্রতীক উর রহমান ২০০৮ সালের দিকে সরাসরি বাম রাজনীতিতে যোগ দেন। সেই সময় রাজ্যে বামেদের জনপ্রিয়তা কমতে শুরু করেছিল। অর্থাৎ দলের কঠিন সময়েই তিনি বাম শিবিরের পতাকা হাতে তুলে নিয়েছিলেন। ধীরে ধীরে তরুণ বাম নেতা হিসেবে নিজের পরিচিতি তৈরি করেন তিনি। বিভিন্ন রাজনৈতিক আন্দোলন ও কর্মসূচিতে তাঁকে সামনের সারিতে দেখা গিয়েছে।

রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে একাধিকবার সরব হয়েছেন প্রতীক উর। দলের হয়ে নির্বাচনে প্রার্থীও হয়েছেন। সিপিএমের জেলা ও রাজ্য স্তরের সংগঠনেও জায়গা পেয়েছিলেন তিনি। তবে দীর্ঘদিনের দলের প্রতি অসন্তোষের কথা জানিয়ে চলতি বছরের ফেব্রুয়ারিতে তিনি সিপিএম ছেড়ে দেন। এরপরই যোগ দেন তৃণমূলে। সেই সময় তাঁর বক্তব্য ছিল, তিনি রাজ্যের উন্নয়নমূলক কর্মকাণ্ডের অংশ হতে চান।

প্রতীক উরের তৃণমূলে যোগদানের পিছনে প্রাক্তন বাম নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা ছিল বলেও রাজনৈতিক মহলে আলোচনা হয়েছিল। একসময় দু’জনেই বাম রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরে ঋতব্রত তৃণমূলে যোগ দেন। তাঁর হাত ধরেই প্রতীক উরের দলবদল হয়েছে বলে রাজনৈতিক মহলে গুঞ্জন ছড়ায়।

তবে সাম্প্রতিক রাজনৈতিক পালাবদলের পর পরিস্থিতি অনেকটাই বদলে গিয়েছে। তৃণমূলের অন্দরে তৈরি হয়েছে নানা টানাপোড়েন। এমনকি যে আমতলার কার্যালয়ে প্রতীক উর তৃণমূলের পতাকা গ্রহণ করেছিলেন, সেটিও পরে ভাঙার মুখে পড়ে। সেই ঘটনাতেও তাঁকে প্রকাশ্যে দেখা যায়নি।

বর্তমানে তৃণমূলের ভিতরে একাধিক সমীকরণ তৈরি হয়েছে। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব, অন্যদিকে ঋতব্রতদের মতো নেতাদের অবস্থান নিয়ে আলোচনা চলছে। এই পরিস্থিতিতে প্রতীক উর কোন পথে যাবেন, তা নিয়েই জল্পনা বাড়ছে।

উল্লেখ্য, রাজনীতির পাশাপাশি আইন পেশার সঙ্গেও তাঁর যোগ রয়েছে। ২০১৬ সালের দিকে তিনি আইনে স্নাতক হন এবং পরে অল ইন্ডিয়া বার কাউন্সিলের পরীক্ষাতেও সফল হন। তাই রাজনীতি ছেড়ে ফের আইনজীবীর ভূমিকায় তাঁকে দেখা যেতে পারে বলে মনে করছেন অনেকে।

Hot this week

LIC-এর ২,৬৮৪ কোটি টাকা নিয়ে অনিয়মের অভিযোগ, অনিল আম্বানির বিরুদ্ধে দায়ের হল এফআইআর

ভারতীয় জীবন বিমা নিগম বা LIC-এর বিনিয়োগ ঘিরে আর্থিক...

রামমন্দিরে প্রণামি চুরির ১০৫ কাণ্ড! সিসিটিভি ফুটেজে ধরা পড়ল চাঞ্চল্যকর তথ্য

অযোধ্যার রামমন্দিরে ভক্তদের দেওয়া প্রণামির সামগ্রী চুরির ঘটনায় তদন্ত...

Topics

রামমন্দিরে প্রণামি চুরির ১০৫ কাণ্ড! সিসিটিভি ফুটেজে ধরা পড়ল চাঞ্চল্যকর তথ্য

অযোধ্যার রামমন্দিরে ভক্তদের দেওয়া প্রণামির সামগ্রী চুরির ঘটনায় তদন্ত...

Related Articles

Popular Categories