Wednesday, August 12, 2026
28.2 C
Kolkata

এতো দুর্নীতি জানলে তৃণমূলে যোগ দিতাম না – সরকার পরিবর্তন হতেই ‘সুর’ বদল রচনার!

এবার মমতা ব্যানার্জীর বিরুদ্ধে মুখ খুললেন তৃণমূলের বিক্ষুব্ধ সাংসদ গোষ্ঠীর অন্যতম সদস্য রচনা ব্যানার্জী। তাঁর মতে তিনি অভিনেত্রী হওয়ায় তাঁকে ব্যবহার করেছেন মমতা ব্যানার্জী। এক সংবাদমাধ্যমে এমনই দাবি করেছেন তিনি।

রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, হুগলি লোকসভা কেন্দ্রে তাঁর জয়ের পিছনে তাঁর ব্যক্তিগত জনপ্রিয়তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তাঁর বক্তব্য, “দলের মুখ অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু হুগলি জেতার জন্য একজন পরিচিত মুখের প্রয়োজন ছিল। আমি রচনা বন্দ্যোপাধ্যায় বলেই মানুষ আমাকে গ্রহণ করেছেন।” একই সঙ্গে তিনি দাবি করেন, তাঁকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে কি না, সেই প্রশ্নও উঠে আসে। রচনা আরও স্পষ্ট করে জানান, তিনি সাংসদ পদ ছাড়ছেন না এবং জনগণের প্রতিনিধি হিসেবেই কাজ চালিয়ে যাবেন। তৃণমূলে এত দুর্নীতি জানলে আগে এই দলে যোগ দিতেন না বলেও জানান।

সাম্প্রতিক সময়ে তৃণমূল কংগ্রেসের সাংসদদের একাংশের রাজনৈতিক অবস্থান পরিবর্তন নিয়ে আলোচনা চলছে। সেই প্রেক্ষাপটে রচনার নামও উঠে আসে। যদিও তিনি আগে দিল্লিতে লোকসভার স্পিকারের সঙ্গে আলাদা করে সাক্ষাৎ করে নিজের অবস্থান জানিয়েছিলেন।

সাক্ষাৎকারে হুগলির আরেক সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কেও কড়া ভাষায় আক্রমণ করেন রচনা। তিনি বলেন, “ওঁর যদি এত দম থাকে, তাহলে নিজের ছেলেকে বিধানসভা ভোটে জেতাতে পারলেন না কেন?” পাশাপাশি তিনি অভিযোগ করেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অতীতে দলের শীর্ষ নেতৃত্বের কাছে অভিযোগ জানিয়েও কোনও পদক্ষেপ হয়নি।

উল্লেখ্য, রচনার এই মন্তব্যের বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও এ বিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। রচনার এই মন্তব্য আগামী দিনে দলের অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দেয় কি না, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

Hot this week

রেখা পাত্রের বিরুদ্ধে জমি-বাড়ি দখলের অভিযোগ, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ কেশবানন্দ মহারাজ

বিধানসভা ভোটের আগে ভাড়া নেওয়া বাড়ি এখনও ছাড়েননি বিজেপি...

‘তোলাবাজের সঙ্গে বৈঠকের কারণ কী?’ মন্ত্রীকে ঘিরে বিজেপি কর্মীর বিস্ফোরক প্রশ্ন

পুরসভায় বিজেপির একটি বৈঠকে পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রী উমেশ...

বিজেপি শাসিত ছত্তীসগঢ়ে মৃত্যুর ৪২ দিন পরেও আয়ুষ্মান যোজনায় সুস্থ দেখানো হল পুলিশকর্মীকে

ছত্তীসগঢ়ে এক মৃত পুলিশকর্মীর মোবাইলে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জনআরোগ্য...

Topics

‘তোলাবাজের সঙ্গে বৈঠকের কারণ কী?’ মন্ত্রীকে ঘিরে বিজেপি কর্মীর বিস্ফোরক প্রশ্ন

পুরসভায় বিজেপির একটি বৈঠকে পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রী উমেশ...

বিজেপি শাসিত ছত্তীসগঢ়ে মৃত্যুর ৪২ দিন পরেও আয়ুষ্মান যোজনায় সুস্থ দেখানো হল পুলিশকর্মীকে

ছত্তীসগঢ়ে এক মৃত পুলিশকর্মীর মোবাইলে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জনআরোগ্য...

ভোটার তালিকায় প্রকাশ রাজের নাম বাদ? অভিনেতার বিস্ফোরক বার্তা, ‘এবার খেলা হবে’

এক ভিডিও বার্তায় প্রকাশ রাজ জানান, বেঙ্গালুরুর বহু ভোটারের...

Related Articles

Popular Categories