Sunday, October 4, 2026
28 C
Kolkata

‘সনাতনী’ কঙ্গনাকে নিশানা রামদেবের! অভিনেত্রীর মন্তব্যে বিজেপিকে কড়া পদক্ষেপ নেওয়ার পরামর্শ

এক সাক্ষাৎকারে কঙ্গনার মন্তব্য প্রসঙ্গে রামদেব বলেন, দেশের যুবসমাজকে নোংরা বা আবর্জনার সঙ্গে তুলনা করা সুস্থ মানসিকতার পরিচয় নয়। তাঁর মতে, বিজেপির উচিত বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা।

নতুন প্রজন্মকে ‘জেনারেশন গাটার’ বলে কটাক্ষ করে বিতর্কে জড়িয়েছিলেন বিজেপি সাংসদ ও অভিনেত্রী কঙ্গনা রনৌত। এবার সেই মন্তব্যের সমালোচনা করলেন যোগগুরু রামদেব। শুধু সমালোচনাই নয়, কঙ্গনার বক্তব্য নিয়ে তাঁর দলকেও নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

কঙ্গনা নিজেকে সনাতনী বলে দাবি করেন এবং রামদেবের যোগচর্চারও প্রশংসা করেছেন। এই প্রসঙ্গে রামদেবের প্রশ্ন, কেউ তাঁর যোগের প্রশংসা করলেই কি তাঁর ভুল কাজের সমর্থন করতে হবে?

কিছুদিন আগে যন্তর মন্তরের আন্দোলনের সময় ইনস্টাগ্রাম স্টোরিতে ‘জেনারেশন গাটার’ শব্দটি ব্যবহার করেছিলেন কঙ্গনা। তাঁর বক্তব্য ছিল, কিছু তরুণী স্বাধীন জীবন চান, কিন্তু সেই স্বাধীনতার সঙ্গে থাকা দায়িত্ব নিতে রাজি নন। মাদক, মদ্যপান ও একাধিক সম্পর্ক নিয়ে প্রকাশ্যে গর্ব করার পাশাপাশি বাবা-মায়ের উপর আর্থিকভাবে নির্ভর করার অভিযোগও তুলেছিলেন তিনি।

দেশের তরুণদের প্রসঙ্গে রামদেব বলেন, কোনও জাতি, ধর্ম বা সামাজিক পরিচয় দিয়ে গোটা যুবসমাজকে বিচার করা যায় না। বিভিন্ন সম্প্রদায় ও পরিবারের ছেলেমেয়েরাই দেশের ভবিষ্যৎ। তাঁদের মধ্যে প্রচুর সম্ভাবনা রয়েছে এবং সমাজ ও দেশের উপর তাঁদের বড় প্রভাব রয়েছে।

এই মন্তব্যের পরই ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন কঙ্গনা। এবার সেই বিতর্কে রামদেবের মন্তব্য নতুন মাত্রা যোগ করল।

Hot this week

২১-র নির্বাচনের আগে মমতা ব্যানার্জীর পা ভাঙা ‘সাজানো ঘটনা’! বিস্ফোরক পোস্ট শান্তনু সেনের

২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে...

একাধিক অনিয়মের অভিযোগ, এবার ‘জ্ঞানেশ কুমার’ ফাইল খুলছে কেরালা সরকার!

দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ২০০৬ সালের...

এবার ‘পদ্মাসনে’ কোয়েল মল্লিক! বিজেপির টিকিটে রাজ্যসভায় যাচ্ছেন প্রাক্তন তৃণমূল সাংসদ

তৃণমূলের টিকিটে রাজ্যসভায় গিয়েছিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। কয়েক মাসের...

Topics

IIT, SIR, UPI-র বিক্ষোভে ‘কমিউনিস্ট-ইসলামিস্ট চক্র’! বিস্ফোরক দাবি RSS-ঘনিষ্ঠ ‘Organiser’-এর

IIT বোম্বের ছাত্রের আত্মহত্যা, নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধনের...

পুরভোটের আগে বিজেপির নজরে ৪৪ জন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর! টিকিট পাওয়ার সম্ভাবনা

কলকাতা পুরভোটের দামামা বাজতেই প্রার্থী বাছাই নিয়ে তৎপরতা শুরু...

Related Articles

Popular Categories