Monday, August 17, 2026
27 C
Kolkata

‘মমতার নির্দেশেই নষ্ট করা হয় অভয়ার ভিসেরা নমুনা’ আর জি কর কাণ্ডে বিস্ফোরক দাবি

আর জি কর মেডিক্যাল কলেজের তরুণী চিকিৎসকের মৃত্যু মামলায় ফের সামনে এল নতুন অভিযোগ। এক ফরেন্সিক আধিকারিক দাবি করেছেন, তদন্তে গুরুত্বপূর্ণ ভিসেরা নমুনা রাজ্য ফরেন্সিক ল্যাবেই নষ্ট করা হয়েছিল। তাঁর অভিযোগ, এই কাজের নির্দেশ এসেছিল তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে। বিষয়টি জানিয়ে তিনি নিহত চিকিৎসকের বাবার কাছে একটি চিঠিও পাঠিয়েছেন।

চিঠিতে বলা হয়েছে, চিকিৎসকের শরীর থেকে সংগ্রহ করা লিভার, কিডনি ও পাকস্থলীর নমুনা বদলে দেওয়া হয়। অভিযোগ, এই নমুনা থেকেই জানা সম্ভব ছিল বিষক্রিয়া বা ঘুমের ওষুধ প্রয়োগ হয়েছিল কি না। কিন্তু সেই নমুনা নষ্ট করে পরে অন্য নমুনা কেন্দ্রীয় ফরেন্সিক পরীক্ষাগারে পাঠানো হয় বলে দাবি করা হয়েছে। একই সঙ্গে আরও অভিযোগ, অতীতে বিজেপি ও সিপিএম কর্মীদের কয়েকটি মামলাতেও ভিসেরা নমুনা নিয়ে অনিয়ম হয়েছিল।

এই চিঠি হাতে পাওয়ার পর নিহত চিকিৎসকের পরিবার বিষয়টি আদালতে তুলে ধরার প্রস্তুতি নিচ্ছে। তাঁদের দাবি, চিঠির সত্যতা যাচাই করে সিবিআইকে নতুন করে তদন্তের নির্দেশ দেওয়া হোক।

উল্লেখ্য, ২০২৪ সালের ৮ আগস্ট নাইট ডিউটিতে গিয়ে আর জি কর মেডিক্যাল কলেজে ধর্ষণ ও খুনের শিকার হন ওই তরুণী চিকিৎসক। প্রথমে কলকাতা পুলিশ তদন্ত শুরু করে এবং সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে। পরে কলকাতা হাই কোর্টের নির্দেশে তদন্তভার নেয় সিবিআই। আদালত সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দিলেও, নিহতের পরিবারের দাবি—এই ঘটনায় আরও কয়েকজন জড়িত এবং পুরো সত্য এখনও সামনে আসেনি।

Hot this week

অমিত মালব্য ‘আউট’ দীপক মাস্কে ‘ইন’! বিজেপির কেন্দ্রীয় সংগঠনে বড়সড় বদল

সোমবার প্রকাশ করা হয়েছে নীতীন নবীনের নেতৃত্বাধীন নতুন পদাধিকারীদের...

মোদীর ‘দিমাগি নকশাল’ মন্তব্যে চিদম্বরমের কটাক্ষ, ‘আমাকে বললে আমি গর্বই হতাম’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘দিমাগি নকশাল’ মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক...

‘জন গণ মন’-এর বদলে ‘বন্দে মাতরম’ জাতীয় সঙ্গীত হোক, মুকেশের মন্তব্যে নতুন বিতর্ক

রবিবার একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিজের মত জানান...

স্বাধীনতা দিবসের রাতেই তাহেরপুরে তাণ্ডব, ভাঙা হল বিরসা মুণ্ডা ও আম্বেদকরের মূর্তি

মহিষডাঙা মূলত আদিবাসী অধ্যুষিত এলাকা। শনিবার স্বাধীনতা দিবস উপলক্ষে...

Topics

কি কারণে বিজেপি শাসিত রাজস্থানে সরকারি স্কুলে বহিরাগতদের প্রবেশ? বাইরে ছবি তলায় জারি কড়া নিষেধাজ্ঞা

রাজস্থানের সরকারি স্কুলগুলিতে নিরাপত্তা ও ছাত্রছাত্রীদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায়...

ভারত-মার্কিন বাণিজ্য চুক্তির প্রতিবাদে দিল্লি অভিযানের ডাক দিল পাঞ্জাব ও হরিয়ানার কৃষকরা

প্রস্তাবিত ভারত-মার্কিন বাণিজ্য চুক্তির বিরোধিতায় ফের আন্দোলনের পথে পাঞ্জাব...

Related Articles

Popular Categories