Wednesday, October 21, 2026
24 C
Kolkata

রাশিয়া-ইউক্রেন সংঘাত:রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা যুদ্ধ ঘোষণা শামিল : ভ্লাদিমির পুতিন

ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার সামরিক অভিযানের পর থেকে দেশটির ওপর একের পর এক নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। পশ্চিমা দেশগুলোর এসব নিষেধাজ্ঞাকে যুদ্ধ ঘোষণার শামিল বলে উল্লেখ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল শনিবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে। পুতিন বলেছেন, যেসব নিষেধাজ্ঞা রাশিয়ার ওপর আরোপ করা হচ্ছে, তা যুদ্ধ ঘোষণার শামিল। কিন্তু, ঈশ্বরকে ধন্যবাদ তা আসেনি। পুতিন আরও বলেন, ইউক্রেনে নো-ফ্লাই জোন ঘোষণা করার জন্য অন্য কোনো শক্তির যে কোনো প্রচেষ্টাকে রাশিয়া সামরিক সংঘাতের একটি পদক্ষেপ হিসেবে বিবেচনা করবে। পুতিন হুঁশিয়ারি দিয়ে বলেন, এ ধরনের পদক্ষেপ ইউরোপ ও বিশ্বের জন্য বিপর্যয়কর পরিণতি বয়ে আনবে।এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্র ও ন্যাটোর প্রতি ইউক্রেনের আকাশসীমায় নো-ফ্লাই ঘোষণার অনুরোধ জানায়। কিন্তু যুক্তরাষ্ট্র ও ন্যাটো সামরিক জোট নো-ফ্লাই জোনের জন্য কিয়েভের অনুরোধ প্রত্যাখ্যান করে। কারণ, এটি ইউক্রেনের বাইরে যুদ্ধকে আরও বিস্তৃত করবে এবং রাশিয়ার ও মার্কিন যুক্তরাষ্ট্রকে মুখোমুখি দাঁড় করাবে।

সূত্র : ডেইলি ইনকিলাব

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories