Sunday, October 4, 2026
27 C
Kolkata

১ জুলাই থেকে শিয়ালদহ ডিভিশনের ৮টি স্টেশনে স্থায়ীভাবে বন্ধ হচ্ছে রিজার্ভেশন কাউন্টার, জানাল রেল

রেলযাত্রীদের জন্য বড় পরিবর্তনের পথে ভারতীয় রেল। আগামী ১ জুলাই থেকে শিয়ালদহ ডিভিশনের অধীনে থাকা আটটি স্টেশনের কম্পিউটারাইজড রিজার্ভেশন কাউন্টার বা প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম (পিআরএস) স্থায়ীভাবে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, ৩০ জুন পর্যন্ত এই কাউন্টারগুলি চালু থাকবে। এরপর থেকে সেখানে আর সংরক্ষিত টিকিট বুকিং করা যাবে না।যে আটটি স্টেশনে এই পরিষেবা বন্ধ হচ্ছে, সেগুলি হল আগরপাড়া, টিটাগড়, জগদ্দল, বিরাটি, অশোকনগর রোড, মছলন্দপুর, ঢাকুরিয়া এবং নিউ আলিপুর। দীর্ঘদিন ধরে এই কাউন্টারগুলির মাধ্যমে যাত্রীরা দূরপাল্লা ও স্বল্প দূরত্বের ট্রেনের সংরক্ষিত টিকিট কাটতে পারতেন। পাশাপাশি টিকিট বাতিল করা, যাত্রার তারিখ পরিবর্তন করা এবং নির্দিষ্ট ট্রেনে আসন খালি আছে কি না, সেই তথ্যও জানা যেত।রেল সূত্রের দাবি, বর্তমানে অধিকাংশ যাত্রী অনলাইনে টিকিট কাটতে অভ্যস্ত হয়ে উঠেছেন। ২০০২ সালে ভারতীয় রেল অনলাইন টিকিট বুকিং পরিষেবা চালু করে। তারপর থেকে ধীরে ধীরে ই-টিকিটের ব্যবহার বেড়েছে। বর্তমানে রেলের মোট সংরক্ষিত টিকিটের ৮৭ শতাংশেরও বেশি অনলাইনের মাধ্যমে বুক করা হয়।ভারতীয় রেলের ডিজিটাল শাখা আইআরসিটিসি (IRCTC) অনলাইন টিকিট বুকিংয়ের দায়িত্বে রয়েছে। তাদের প্ল্যাটফর্মের মাধ্যমে যাত্রীরা টিকিট বুকিং, পিএনআর স্ট্যাটাস পরীক্ষা, খাবার অর্ডার এবং বিভিন্ন পরিষেবার সুবিধা পেয়ে থাকেন।রেলের প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম প্রথম চালু হয়েছিল ১৯৮৬ সালে। গত চার দশকে এই ব্যবস্থার একাধিক আধুনিকীকরণ হয়েছে। প্রযুক্তির উন্নতির সঙ্গে তাল মিলিয়ে রেলও তাদের ডিজিটাল পরিষেবা আরও শক্তিশালী করছে।সম্প্রতি চালু হওয়া ‘রেলওয়ান’ (RailOne) সুপার অ্যাপে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এর ফলে অপেক্ষমাণ তালিকার টিকিট নিশ্চিত হওয়ার সম্ভাবনা সম্পর্কে যাত্রীরা আগে থেকেই ধারণা পেতে পারেন। এতে টিকিট বুকিংয়ের সময় সিদ্ধান্ত নিতে সুবিধা হচ্ছে বলে মনে করছে রেল কর্তৃপক্ষ।এদিকে আগামী জুলাই মাসেই নতুন আইআরসিটিসি ওয়েবসাইট চালু হওয়ার কথা রয়েছে। রেল আধিকারিকদের মতে, নতুন ওয়েবসাইটে আরও দ্রুত, আধুনিক এবং ব্যবহারকারী-বান্ধব পরিষেবা থাকবে। রেলের এই সিদ্ধান্তে একদিকে ডিজিটাল পরিষেবার প্রসার আরও বাড়বে, অন্যদিকে অনেক প্রবীণ ও প্রযুক্তিতে কম অভ্যস্ত যাত্রীদের কিছুটা সমস্যার মুখেও পড়তে হতে পারে বলে মনে করছেন যাত্রীদের একাংশ।

Hot this week

এবার ‘পদ্মাসনে’ কোয়েল মল্লিক! বিজেপির টিকিটে রাজ্যসভায় যাচ্ছেন প্রাক্তন তৃণমূল সাংসদ

তৃণমূলের টিকিটে রাজ্যসভায় গিয়েছিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। কয়েক মাসের...

IIT, SIR, UPI-র বিক্ষোভে ‘কমিউনিস্ট-ইসলামিস্ট চক্র’! বিস্ফোরক দাবি RSS-ঘনিষ্ঠ ‘Organiser’-এর

IIT বোম্বের ছাত্রের আত্মহত্যা, নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধনের...

পুরভোটের আগে বিজেপির নজরে ৪৪ জন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর! টিকিট পাওয়ার সম্ভাবনা

কলকাতা পুরভোটের দামামা বাজতেই প্রার্থী বাছাই নিয়ে তৎপরতা শুরু...

শিক্ষার খরচ কমানোর প্রতিবাদে উত্তাল ফ্রান্স, আগুন-ভাঙচুরের মাঝে গ্রেফতার ২ হাজারের বেশি পড়ুয়া

শিক্ষাক্ষেত্রে সরকারি খরচ কমানোর প্রতিবাদে কয়েক দিন ধরে বিক্ষোভে...

Topics

এবার ‘পদ্মাসনে’ কোয়েল মল্লিক! বিজেপির টিকিটে রাজ্যসভায় যাচ্ছেন প্রাক্তন তৃণমূল সাংসদ

তৃণমূলের টিকিটে রাজ্যসভায় গিয়েছিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। কয়েক মাসের...

IIT, SIR, UPI-র বিক্ষোভে ‘কমিউনিস্ট-ইসলামিস্ট চক্র’! বিস্ফোরক দাবি RSS-ঘনিষ্ঠ ‘Organiser’-এর

IIT বোম্বের ছাত্রের আত্মহত্যা, নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধনের...

পুরভোটের আগে বিজেপির নজরে ৪৪ জন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর! টিকিট পাওয়ার সম্ভাবনা

কলকাতা পুরভোটের দামামা বাজতেই প্রার্থী বাছাই নিয়ে তৎপরতা শুরু...

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে আন্দোলনের ডাক সিজেপির, ফের সরগরম যন্তর মন্তর

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের দিল্লির...

Related Articles

Popular Categories