Saturday, September 19, 2026
33 C
Kolkata

ক্ষমতায় আসতে শুরু তাণ্ডব লীলা! তোলা না দেওয়ায় শান্তিপুরে মহিলাকে মারধরের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে

নদিয়ার শান্তিপুরে বাড়িতে ঢুকে এক মহিলাকে মারধর এবং পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠল এক বিজেপি নেতার বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্ত অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ফুলিয়া বয়রা এলাকার বাসিন্দা সাধন ঘোষ সরকারি চাকরি করেন। পারিবারিক সম্পত্তি নিয়ে বেশ কিছুদিন ধরে তাঁদের পরিবারের মধ্যে বিবাদ রয়েছে। বিষয়টি বর্তমানে রানাঘাট মহকুমা আদালতে বিচারাধীন। অভিযোগ, সেই আইনি সমস্যা মিটিয়ে দেওয়ার কথা বলে বিজেপি নেতা তাপস পাল ওরফে নিতাই সাধনবাবুর কাছে ৫০ হাজার টাকা চান।অভিযোগ, কয়েক দিন আগে সাধন ঘোষ নিজের বাড়িতে সিসিটিভি ক্যামেরা বসাচ্ছিলেন। কেন ক্যামেরা লাগানো হচ্ছে, সেই প্রশ্ন তুলে তাপস পাল কয়েকজনকে সঙ্গে নিয়ে তাঁর বাড়িতে ঢুকে পড়েন বলে অভিযোগ। এরপর সাধনবাবুর স্ত্রী সুদেষ্ণা ঘোষের সঙ্গে বচসা শুরু হয়। অভিযোগ, এক সময় তাঁকে ঘুষি ও চড় মারা হয়। তাঁকে হেনস্তা করারও অভিযোগ উঠেছে।পরিবারের দাবি, পরিস্থিতি সামাল দিতে সাধন ঘোষের বোন এগিয়ে এলে তাঁকেও মারধর করা হয়। এমনকি তাঁর পেটে লাথি মারা হয়েছে বলেও অভিযোগ। বাড়ির বাইরে বের হলে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয় বলে জানিয়েছেন আক্রান্ত পরিবারের সদস্যরা। ঘটনার ছবি বা ভিডিও তুলতে গেলে বাধা দেওয়ার অভিযোগও রয়েছে।ঘটনার পর আতঙ্কিত পরিবার শুক্রবার সকালে শান্তিপুর থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করে। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। অভিযুক্ত বিজেপি নেতা অবশ্য সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন। সাধন ও সুদেষ্ণার অভিযোগ, ঘটনার পর থেকে তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

Hot this week

প্রতীক নিয়ে দুশ্চিন্তায় হুমায়ুন কবির! পছন্দের ‘বাঁশি’ চিহ্ন বাতিল করতে পারে নির্বাচন কমিশন

রেজিনগর বিধানসভা উপনির্বাচনের আগে প্রতীক নিয়ে সমস্যায় পড়েছে আম...

উপনির্বাচনে ক্রমশ দুর্বল হচ্ছে মমতার তৃণমূল! রেজিনগরে মনোনয়ন প্রত্যাহার করলেন মমতা ঘনিষ্ঠ রবিউল

নন্দীগ্রামের পর এবার রেজিনগর উপনির্বাচনেও তৃণমূলের প্রার্থীকে ঘিরে তৈরি...

নন্দীগ্রামে প্রার্থী প্রত্যাহার, কংগ্রেসের পাশে মমতা! রেজিনগর নিয়ে সিদ্ধান্ত পরে, কমিশনকে তোপ

নন্দীগ্রাম উপনির্বাচনকে ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে।...

Topics

উপনির্বাচনে ক্রমশ দুর্বল হচ্ছে মমতার তৃণমূল! রেজিনগরে মনোনয়ন প্রত্যাহার করলেন মমতা ঘনিষ্ঠ রবিউল

নন্দীগ্রামের পর এবার রেজিনগর উপনির্বাচনেও তৃণমূলের প্রার্থীকে ঘিরে তৈরি...

নন্দীগ্রামে প্রার্থী প্রত্যাহার, কংগ্রেসের পাশে মমতা! রেজিনগর নিয়ে সিদ্ধান্ত পরে, কমিশনকে তোপ

নন্দীগ্রাম উপনির্বাচনকে ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে।...

যোগী রাজ্যে মুসলিম গরু ব্যবসায়ীকে মারধর! ৪,৫০০ টাকা ছিনতাইয়ের অভিযোগ,ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য

উত্তরপ্রদেশের কৌশাম্বি জেলায় এক মুসলিম মহিষ ব্যবসায়ীকে মারধরের অভিযোগ...

কোচবিহার জেলা পরিষদে সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা, প্রস্তাবের পক্ষে তৃণমূলের ২০ সদস্য

কোচবিহার জেলা পরিষদের সভাধিপতি সুমিতা বর্মনের বিরুদ্ধে আনা অনাস্থা...

Related Articles

Popular Categories