Thursday, August 13, 2026
28 C
Kolkata

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে ককরোচদের সমর্থনে অনশন সোনম ওয়াংচুকের!

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে রবিবার দিল্লির যন্তর মন্তরে অনশন কর্মসূচি শুরু করছেন সমাজকর্মী তথা লাদাখের পরিবেশ আন্দোলনের মুখ সোনম ওয়াংচুক। আন্দোলনকারী সংগঠন ‘ককরোচ জনতা পার্টি’-র ডাকে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। অনশনকে ঘিরে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে দিল্লি পুলিশ।

সংগঠনের প্রধান অভিজিৎ দীপক জানিয়েছেন, রবিবার সকাল ১১টা থেকে যন্তর মন্তরে সোনম ওয়াংচুকের অনশন শুরু হয়েছে। আন্দোলনকারীদের দাবি, জাতীয় স্তরে বিভিন্ন পরীক্ষা সংক্রান্ত অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনার দায়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ করা উচিত।

প্রসঙ্গত, গত ৬ জুন নিট (NEET) পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগকে কেন্দ্র করে প্রথমবার যন্তর মন্তরে প্রকাশ্যে বিক্ষোভে নামে ‘ককরোচ জনতা পার্টি’। এরপর দেশের বিভিন্ন প্রান্তেও একই ইস্যুতে তারা প্রতিবাদ কর্মসূচি পালন করে। গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে যন্তর মন্তরে তাদের অবস্থান-বিক্ষোভ চলেছে।

অনশন কর্মসূচিকে ঘিরে যন্তর মন্তর এবং সংলগ্ন এলাকায় কড়া নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। দিল্লি পুলিশের পাশাপাশি আধাসামরিক বাহিনীর সদস্যদেরও এলাকায় রাখা হয়েছে, যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনও অবনতি না ঘটে।

আন্দোলনকারী সংগঠনের দাবি, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত তাদের আন্দোলন চলবে। শনিবার সংগঠনের পক্ষ থেকে এক সাংবাদিক বৈঠকে মহারাষ্ট্রে টেট পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগও আন্দোলনের অন্যতম ইস্যু হিসেবে তুলে ধরা হয়।

সংগঠনের প্রধান অভিজিৎ দীপক অভিযোগ করেন, কেন্দ্র ও বিভিন্ন রাজ্যে পরীক্ষা পরিচালনায় একাধিক অনিয়মের ফলে পড়ুয়াদের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হচ্ছে। যদিও এই অভিযোগের বিষয়ে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক বা ধর্মেন্দ্র প্রধানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, সোনম ওয়াংচুক এর আগেও শিক্ষা, পরিবেশ এবং লাদাখ-সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। এবার কেন্দ্রীয় শিক্ষানীতির বিভিন্ন বিষয় ও পরীক্ষা-সংক্রান্ত বিতর্কের প্রেক্ষিতে তাঁর এই অনশন কর্মসূচি রাজনৈতিক মহলে বিশেষ গুরুত্ব পেয়েছে।

Hot this week

রেখা পাত্রের বিরুদ্ধে জমি-বাড়ি দখলের অভিযোগ, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ কেশবানন্দ মহারাজ

বিধানসভা ভোটের আগে ভাড়া নেওয়া বাড়ি এখনও ছাড়েননি বিজেপি...

‘তোলাবাজের সঙ্গে বৈঠকের কারণ কী?’ মন্ত্রীকে ঘিরে বিজেপি কর্মীর বিস্ফোরক প্রশ্ন

পুরসভায় বিজেপির একটি বৈঠকে পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রী উমেশ...

বিজেপি শাসিত ছত্তীসগঢ়ে মৃত্যুর ৪২ দিন পরেও আয়ুষ্মান যোজনায় সুস্থ দেখানো হল পুলিশকর্মীকে

ছত্তীসগঢ়ে এক মৃত পুলিশকর্মীর মোবাইলে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জনআরোগ্য...

Topics

‘তোলাবাজের সঙ্গে বৈঠকের কারণ কী?’ মন্ত্রীকে ঘিরে বিজেপি কর্মীর বিস্ফোরক প্রশ্ন

পুরসভায় বিজেপির একটি বৈঠকে পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রী উমেশ...

বিজেপি শাসিত ছত্তীসগঢ়ে মৃত্যুর ৪২ দিন পরেও আয়ুষ্মান যোজনায় সুস্থ দেখানো হল পুলিশকর্মীকে

ছত্তীসগঢ়ে এক মৃত পুলিশকর্মীর মোবাইলে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জনআরোগ্য...

ভোটার তালিকায় প্রকাশ রাজের নাম বাদ? অভিনেতার বিস্ফোরক বার্তা, ‘এবার খেলা হবে’

এক ভিডিও বার্তায় প্রকাশ রাজ জানান, বেঙ্গালুরুর বহু ভোটারের...

Related Articles

Popular Categories