Sunday, October 4, 2026
27 C
Kolkata

তারাতলায় গোডাউনের নথিতে সই ফিরহাদ হাকিমের! দোষীদের কেউ রেহাই পাবে না- কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারির

কলকাতার তারাতলায় নির্মাণাধীন গোডাউনের ছাদ ভেঙে পড়ে বড় দুর্ঘটনা ঘটেছে। এতে এখনও পর্যন্ত কয়েকজন শ্রমিকের মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। উদ্ধারকাজ চলছে, ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন আটকে পড়ে থাকতে পারেন।

বৃহস্পতিবার বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, জানুয়ারি মাসের ১৭ তারিখে কলকাতা পুরসভা এই গোডাউনের নকশা অনুমোদন করেছিল। সেই নথিতে তৎকালীন মেয়র ফিরহাদ হাকিমের সই রয়েছে। এছাড়া আমিনুর শেখ, নির্মলেন্দু সরকার ও রঞ্জন দাসসহ কয়েকজন ইঞ্জিনিয়ারেরও সই আছে।
মুখ্যমন্ত্রী স্পষ্ট বলেন, টাকার লোভে তৃণমূল আমলে পুরসভায় ব্যাপক অনিয়ম হয়েছে। একের পর এক দুর্ঘটনা সত্ত্বেও কোনো শিক্ষা নেওয়া হয়নি। এই প্ল্যান ত্রুটিপূর্ণ ছিল। কাউকে ছাড় দেওয়া হবে না — পুরসভার কর্তা থেকে শুরু করে সব দায়ী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, পুরসভা কোনো আধুনিক উদ্ধার যন্ত্র কেনেনি। সেনাবাহিনী, এনডিআরএফ ও অন্যান্য দলকে ডেকে উদ্ধারকাজ চালানো হচ্ছে। মুখ্যমন্ত্রী নিজে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেছেন এবং আহতদের দেখতে হাসপাতালেও গিয়েছেন।

এই ঘটনার পর তিনি কলকাতায় সব বাণিজ্যিক নির্মাণকাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। পুরোনো অনুমোদিত প্ল্যানগুলো আবার পরীক্ষা করা হবে।
মুখ্যমন্ত্রী বলেন, এ নিয়ে রাজনীতি করবেন না, কিন্তু দায়ীদের শাস্তি হবেই। উদ্ধারকাজে সাহায্য করা সকল দলকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

Hot this week

IIT, SIR, UPI-র বিক্ষোভে ‘কমিউনিস্ট-ইসলামিস্ট চক্র’! বিস্ফোরক দাবি RSS-ঘনিষ্ঠ ‘Organiser’-এর

IIT বোম্বের ছাত্রের আত্মহত্যা, নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধনের...

পুরভোটের আগে বিজেপির নজরে ৪৪ জন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর! টিকিট পাওয়ার সম্ভাবনা

কলকাতা পুরভোটের দামামা বাজতেই প্রার্থী বাছাই নিয়ে তৎপরতা শুরু...

শিক্ষার খরচ কমানোর প্রতিবাদে উত্তাল ফ্রান্স, আগুন-ভাঙচুরের মাঝে গ্রেফতার ২ হাজারের বেশি পড়ুয়া

শিক্ষাক্ষেত্রে সরকারি খরচ কমানোর প্রতিবাদে কয়েক দিন ধরে বিক্ষোভে...

Topics

IIT, SIR, UPI-র বিক্ষোভে ‘কমিউনিস্ট-ইসলামিস্ট চক্র’! বিস্ফোরক দাবি RSS-ঘনিষ্ঠ ‘Organiser’-এর

IIT বোম্বের ছাত্রের আত্মহত্যা, নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধনের...

পুরভোটের আগে বিজেপির নজরে ৪৪ জন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর! টিকিট পাওয়ার সম্ভাবনা

কলকাতা পুরভোটের দামামা বাজতেই প্রার্থী বাছাই নিয়ে তৎপরতা শুরু...

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে আন্দোলনের ডাক সিজেপির, ফের সরগরম যন্তর মন্তর

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের দিল্লির...

Related Articles

Popular Categories