Saturday, August 1, 2026
28.3 C
Kolkata

তৃণমূলের সঙ্গে বাড়ছে দূরত্ব, শুভেন্দু কি এবার সত্যিই বিজেপিতে!

এনবিটিভি ডেস্ক: তৃণমূল কংগ্রেসের সঙ্গে শুভেন্দু অধিকারীর দূরত্ব ক্রমেই বেড়ে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত সোমবার তৃণমূল পরিচালিত রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের বৈঠক ডেকেছিলেন। শুভেন্দু অধিকারী সেই বৈঠকে হাজির হননি। অথচ তিনি নিজে রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের একজন ভারপ্রাপ্ত নেতা। এই বৈঠকে সংগঠনের কাঠামোয় কিছু জরুরি পরিবর্তন আনার বিষয়েও আলোচনা হয়েছে। আগামী দিনে যা কার্যকর হবে।

এ ছাড়াও বৈঠক থেকে আগামী নির্বাচনে রাজ্য সরকারি কর্মচারীদের কি বার্তা দেওয়া হবে তাও আলোচিত হয়েছে। এই বৈঠকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুব্রত বক্সি এবং দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় উপস্থিত থাকলেও শুভেন্দু অধিকারী উপস্থিত ছিলেন না।

প্রসঙ্গত রাজ্য সরকারি কর্মচারীদের তৃণমূল কংগ্রেস কিছুতেই বাগে আনতে পারছে না। ডিএ ছাড়াও অন্যান্য ইস্যুতে সরকারি কর্মচারীরা তৃণমূল দলের উপর অসন্তুষ্ট হয়ে রয়েছে। তৃণমূল পরিচালিত রাজ্য সরকারি কর্মচারী সংগঠনও এই একই ইস্যুতে তৃণমূল সরকারের ওপর খাপ্পা হয়ে রয়েছে। এই অবস্থায় শুভেন্দু অধিকারীর এই বৈঠকে হাজির না হওয়া তৃণমূলের কাছে অশনিসংকেত বলে মনে করছে রাজ্যের শাসকদলের নেতৃত্ব।

Hot this week

ইথানল মেশানো না হলে পেট্রল ১২৫ টাকা ছুঁত! E20 নিয়ে মন্তব্য কেন্দ্রের

পেট্রলে ২০ শতাংশ ইথানল মেশানোর (E20) সিদ্ধান্তের পক্ষে যুক্তি...

তোলাবাজি নিয়ে কড়া বার্তা শমীকের, কর্মীদের ‘ডিম থেরাপি’র সতর্কতা

রাজ্যে সরকার বদলালেও তোলাবাজির প্রবণতা পুরোপুরি বন্ধ হয়নি বলে...

প্রধান অতিথি বিচারপতি সূর্য কান্ত পৌঁছনোর আগেই ‘আরশোলা’ বিক্ষোভের আশঙ্কায় শেষ মুহূর্তে ভেস্তে গেল টিআইএসএসের সমাবর্তন

মুম্বইয়ের টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্সেস (টিআইএসএস)-এর ৮৬তম সমাবর্তন...

অনশন শুরুর আগেই বাড়িতে পুলিশ! ই-২০ প্রতিবাদের আগেই গৃহবন্দী হেতসিন পুনাওয়ালা

পেট্রলে ২০ শতাংশ ইথানল (ই-২০) মেশানোর সরকারি নীতির বিরুদ্ধে...

রাহুলকে আক্রমণ, কিন্তু ইংরেজিতেই ভুল! নেটিজেনদের নিশানায় অধ্যাপিকা

কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে আক্রমণ করে করা একটি সোশ্যাল...

Topics

ইথানল মেশানো না হলে পেট্রল ১২৫ টাকা ছুঁত! E20 নিয়ে মন্তব্য কেন্দ্রের

পেট্রলে ২০ শতাংশ ইথানল মেশানোর (E20) সিদ্ধান্তের পক্ষে যুক্তি...

তোলাবাজি নিয়ে কড়া বার্তা শমীকের, কর্মীদের ‘ডিম থেরাপি’র সতর্কতা

রাজ্যে সরকার বদলালেও তোলাবাজির প্রবণতা পুরোপুরি বন্ধ হয়নি বলে...

অনশন শুরুর আগেই বাড়িতে পুলিশ! ই-২০ প্রতিবাদের আগেই গৃহবন্দী হেতসিন পুনাওয়ালা

পেট্রলে ২০ শতাংশ ইথানল (ই-২০) মেশানোর সরকারি নীতির বিরুদ্ধে...

রাহুলকে আক্রমণ, কিন্তু ইংরেজিতেই ভুল! নেটিজেনদের নিশানায় অধ্যাপিকা

কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে আক্রমণ করে করা একটি সোশ্যাল...

‘যে পুলিশ গুলি চালাল, তারাই তদন্ত করবে?’ বারুইপুর-কাণ্ডে হাই কোর্টের দ্বারস্থ পরিবার

বারুইপুরের সূর্যপুরে এনকাউন্টারে অভিযুক্তের মৃত্যুর ঘটনায় তদন্তকারী সংস্থা পরিবর্তনের...

মোদিকে নিয়ে আপত্তিকর পোস্টের অভিযোগ, মেটার ভারতীয় প্রধান-সহ একাধিকের বিরুদ্ধে মামলা

নিট প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে...

Related Articles

Popular Categories