Wednesday, October 21, 2026
25 C
Kolkata

কলকাতা-চেন্নাই-মুম্বাইসহ তলিয়ে যাবে ভারতের ১২ টি শহর

নিউজ ডেস্ক : বিশ্বের জলবায়ু পরিবর্তন পর্যালোচনা সংক্রান্ত নতুন প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের সংশ্লিষ্ট আন্তঃসরকার প্যানেল । সেই প্রতিবেদন বিশ্লেষণ করে নাসা যে তথ্য দিয়েছে, তাতে নিশ্চিত কপালে চিন্তার ভাঁজ পড়বে ভারতের। কারণ মার্কিন সংস্থাটি বলেছে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ভারতের ১২টি উপকূলীয় শহর ও বন্দর এক থেকে তিন ফুট পানির নিচে চলে যাবে। এই শহরগুলোর মধ্যে রয়েছে দেশটির বাণিজ্যিক রাজধানী মুম্বাই, দক্ষিণ ভারতের অন্যতম প্রধান শহর চেন্নাই, কেরালার কোচি, অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তনম, পশ্চিমবঙ্গের খিদিরপুর প্রভৃতি।বিশ্বব্যাপী পরিবেশ দূষণ, উষ্ণায়নসহ বিভিন্ন কারণে সামুদ্রিক জলস্তর বাড়ছে। এর মধ্যে এশিয়ায় জলস্তর বৃদ্ধির পরিমাণ তুলনামূলক বেশি। আইপিসিসি’র মতে, আগে ১০০ বছরে জলবায়ুর যে পরিবর্তন হতো, ২০৫০ সালের মধ্যে প্রতি ছয় থেকে নয় বছরে তা ঘটবে। এই শতাব্দীজুড়ে উপকূলীয় এলাকাগুলোতে জলস্তর বাড়বে, ভাঙন দেখা দেবে, অনেক শহর পানিতে তলিয়ে যাবে।

আইপিসিসির প্রতিবেদন বলছে, জলবায়ু পরিবর্তনের ফলে আঞ্চলিক পর্যায়েও বড় পরিবর্তন ঘটতে পারে। কোথাও বৃষ্টি বেশি হবে, কোথাও মোটেই হবে না। খরা দেখা দেবে। কোথাও প্রচুর বরফ পড়তে পারে।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories