Wednesday, September 16, 2026
35 C
Kolkata

ডিজিটাল ভারতে ইউপিআইয়ে নতুন নিয়ম, ২ হাজারের বেশি লেনদেনে ০.৪% মাশুল ব্যবসায়ীদের

ইউপিআই লেনদেন নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তির অবসান ঘটাল কেন্দ্র। ২ হাজার টাকার বেশি অঙ্কের ইউপিআই পেমেন্ট করলেও সাধারণ গ্রাহককে কোনও অতিরিক্ত টাকা দিতে হবে না বলে স্পষ্ট করেছে সরকার। তবে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে ব্যবসায়ীদের কাছ থেকে নতুন করে মাশুল নেওয়া হবে। আগামী ১৫ অক্টোবর থেকে এই নিয়ম কার্যকর হওয়ার কথা।কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী, ২ হাজার টাকার বেশি ইউপিআই লেনদেনের ক্ষেত্রে ব্যবসায়ীদের ০.৪ শতাংশ হারে মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর দিতে হবে। অর্থাৎ, কোনও দোকানে ২ হাজার ১ টাকা ইউপিআইয়ের মাধ্যমে পরিশোধ করা হলে ব্যবসায়ীর উপর প্রায় ৮ টাকা মাশুল পড়বে। ৩ হাজার টাকার লেনদেনে এই অঙ্ক হবে ১২ টাকা। আবার ৫০ হাজার টাকার পেমেন্ট হলে মাশুলের পরিমাণ দাঁড়াবে প্রায় ২০০ টাকা।তবে সব ধরনের লেনদেনের ক্ষেত্রে একই নিয়ম থাকছে না। রেল, টেলিকম, বিমা এবং পেট্রল-ডিজেল কেনার মতো কয়েকটি পরিষেবায় ২ হাজার টাকার বেশি ইউপিআই পেমেন্টের জন্য সর্বোচ্চ ৫ টাকা নির্দিষ্ট মাশুল রাখা হয়েছে। বিদ্যুৎ, জল এবং পাইপের মাধ্যমে সরবরাহ করা গ্যাসের বিল মেটানোর ক্ষেত্রেও একই হারে চার্জ নেওয়ার কথা জানানো হয়েছে।ব্যক্তিগতভাবে একজনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অন্য ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর ক্ষেত্রে এই মাশুল প্রযোজ্য হবে না। অর্থাৎ, দুই ব্যক্তির মধ্যে সরাসরি ইউপিআই লেনদেনে নতুন করে কোনও চার্জ বসছে না।এর আগে কেন্দ্রের একটি বিজ্ঞপ্তিতে ২ হাজার টাকা পর্যন্ত ইউপিআই লেনদেনে মাশুল না নেওয়ার কথা বলা হয়েছিল। এরপরই প্রশ্ন ওঠে, তাহলে বেশি টাকার লেনদেনে কি গ্রাহকের উপর অতিরিক্ত খরচ চাপবে? মঙ্গলবার সেই প্রশ্নের জবাব দিয়ে সরকার জানায়, সাধারণ ক্রেতার কাছ থেকে এই টাকা নেওয়া হবে না।তবে ব্যবসায়ীদের উপর চাপতে চলা এই খরচ নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। কংগ্রেসের অভিযোগ, শেষ পর্যন্ত ব্যবসায়ীরা সেই অতিরিক্ত খরচের বোঝা ক্রেতাদের উপর চাপিয়ে দিতে পারেন। দলের নেতা রাহুল গান্ধীও এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন। তাঁর দাবি, এর ফলে সাধারণ মানুষের উপর পরোক্ষভাবে আর্থিক চাপ বাড়তে পারে। অন্যদিকে, কেন্দ্রের বক্তব্য, দেশের প্রায় ৯৫ শতাংশ ইউপিআই লেনদেন ২ হাজার টাকার কম। তাই নতুন নিয়মের প্রভাব অধিকাংশ সাধারণ লেনদেনের ক্ষেত্রে পড়বে না। এই সিদ্ধান্তকে ঘিরে সরকার ও বিরোধীদের মধ্যে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে।

Hot this week

ভারতীয় যুদ্ধজাহাজে ধাক্কা পাক জাহাজের! পাকিস্তানের চার্জ ডি’অ্যাফেয়ার্সকে তলব নয়াদিল্লির

উত্তর আরব সাগরে ভারতীয় যুদ্ধজাহাজের সঙ্গে পাকিস্তানি নৌবাহিনীর একটি...

তোলা’ চাওয়ার অভিযোগে পূর্ব বর্ধমানে উত্তেজনা, বিজেপি নেতা-কর্মীদের বেঁধে রাখার ঘটনায় এলাকায় চাঞ্চল্য

পূর্ব বর্ধমানের জামালপুরে বালি পরিবহণকে কেন্দ্র করে বিজেপির কয়েক...

প্রাক্তন পুলিশকর্তা শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে এবার দুর্নীতি দমন আইনে অভিযোগ!

প্রাক্তন পুলিশকর্তা শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে এবার দুর্নীতি দমন...

বালিতে সিপিএমের একাধিক দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ বামেদের

হাওড়ার বালিতে সিপিএমের একাধিক দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ ঘিরে...

Topics

ভারতীয় যুদ্ধজাহাজে ধাক্কা পাক জাহাজের! পাকিস্তানের চার্জ ডি’অ্যাফেয়ার্সকে তলব নয়াদিল্লির

উত্তর আরব সাগরে ভারতীয় যুদ্ধজাহাজের সঙ্গে পাকিস্তানি নৌবাহিনীর একটি...

প্রাক্তন পুলিশকর্তা শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে এবার দুর্নীতি দমন আইনে অভিযোগ!

প্রাক্তন পুলিশকর্তা শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে এবার দুর্নীতি দমন...

বালিতে সিপিএমের একাধিক দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ বামেদের

হাওড়ার বালিতে সিপিএমের একাধিক দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ ঘিরে...

রাজস্থানের পুরভোটে একাধিক পুরসভা দখল! ‘দুর্বল’ কংগ্রেসের বিকল্প হিসেবে শক্তিশালী হচ্ছে সিপিএম ও আপ

রাজস্থানের সাম্প্রতিক পুরসভা নির্বাচনের ফলাফলে কংগ্রেসের সঙ্কুচিত রাজনৈতিক পরিসর...

Related Articles

Popular Categories