Sunday, August 9, 2026
32.3 C
Kolkata

‘ইঞ্জিনরুম লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা!’ ভারতীয় নাবিকবাহী জাহাজে তৃতীয় হানার পর মুখ খুলল আমেরিকা

হরমুজ প্রণালীর কাছে ওমান উপকূলে ফের এক পণ্যবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালাল মার্কিন বাহিনী। গিনি-বিসৌয়ের পতাকাবাহী ‘জলবীর’ নামের ওই জাহাজে ২০ জন ভারতীয় নাবিক ছিলেন। এই নিয়ে হরমুজ সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় ভারতীয় নাবিকবাহী তৃতীয় কোনো জাহাজে হামলা চালাল আমেরিকা। ঘটনার পর মার্কিন সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, জাহাজটি বেআইনিভাবে ইরান থেকে তেল পরিবহন করছিল এবং মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করায় বিমান থেকে সেটির ইঞ্জিনরুম লক্ষ্য করে পর পর দুটি ‘হেলফায়ার’ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।

গত এপ্রিল মাস থেকে হরমুজ প্রণালীতে কঠোর অবরোধ জারি করেছে আমেরিকা। ইরানমুখী বা ইরান থেকে আসা কোনো পণ্যবাহী জাহাজকে এই পথ দিয়ে যাতায়াত করতে দেওয়া হচ্ছে না। মার্কিন সেনার দাবি, এ পর্যন্ত তারা নির্দেশ অমান্য করা এমন ৯টি জাহাজ ধ্বংস করেছে এবং ১৩৫টি জাহাজের গতিপথ বদলে দিয়েছে। বৃহস্পতিবারের এই হামলার পর ক্ষতিগ্রস্ত জাহাজটি থেকে ২০ জন ভারতীয় নাবিককে উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। তবে ইরানের একটি সংবাদসংস্থার দাবি, পাশ দিয়ে যাওয়া অন্য একটি জাহাজ মাত্র ৫ জনকে উদ্ধার করতে পেরেছে। বাকিদের অবস্থা নিয়ে ধোঁয়াশা রয়েছে।

আন্তর্জাতিক এই জলপথে বাণিজ্যিক জাহাজের ওপর আমেরিকার এমন বারবার হামলার তীব্র নিন্দা করেছে ভারত। এর আগে ওমান উপকূলেই অন্য একটি ভারতীয় জাহাজে মার্কিন হামলার জেরে ৩ জন নাবিক নিখোঁজ হয়ে যান। সেই ঘটনার প্রতিবাদে ইতিমধ্যেই নয়াদিল্লিতে নিযুক্ত মার্কিন দূতাবাসের শীর্ষ কূটনীতিককে তলব করে কড়া বার্তা দিয়েছিল ভারতের বিদেশ মন্ত্রক। বৃহস্পতিবারও ভারতের পক্ষ থেকে পশ্চিম এশিয়ায় শান্তি বজায় রাখার এবং আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানানো হয়েছে। তবে দিল্লির এই কূটনৈতিক আপত্তির মাঝেই ফের মার্কিন ক্ষেপণাস্ত্রের নিশানায় পড়লেন ভারতীয় নাবিকেরা, যা অত্যন্ত উদ্বেগজনক।
@Barun Da Cpim @Aakash Da NBTV

Hot this week

খাস কলকাতায় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব! উত্তপ্ত বেহালা

বেহালার ১২১ নম্বর ওয়ার্ডে বিজেপির অন্দরেই সংঘাতের অভিযোগকে কেন্দ্র...

UPI-তে টাকা কাটার পরিকল্পনার বিরুদ্ধে সরব বামেরা, কেন্দ্রকে সিদ্ধান্ত বদলের দাবি সিপিএমের

সম্প্রতি লোকসভায় ‘পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস অ্যাক্ট’-এ বদল আনার...

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের চোখরাঙানি, গাঙ্গেয় অঞ্চলে বাড়ছে ভারী বৃষ্টির সম্ভাবনা

শনিবার বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান ও...

“রাম মন্দিরে দুর্নীতি হয়নি, কেবল টাকা গুনতে গোলমাল…!” জানালো অডিট রিপোর্ট

অযোধ্যার রাম মন্দিরে চুরির অভিযোগ ঘিরে তৈরি হওয়া বিতর্কের...

Topics

জয়ন্তীতে রাস্তা তৈরির ভুয়ো বোর্ড, টেন্ডার ছাড়াই রাস্তা তৈরির দাবি ঘিরে উত্তপ্ত এলাকা

বৃহস্পতিবার একটি ভিডিয়ো সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা...

এবার ভারতের ওপর ১০০% শুল্ক চাপাবে আমেরিকা! রুশ তেল কেনার শাস্তি ট্রাম্পের

রাশিয়া থেকে তেল কেনা দেশগুলির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে...

Related Articles

Popular Categories