Saturday, June 20, 2026
31.7 C
Kolkata

মহিলাদের বিরুদ্ধে অপরাধ বেশি যোগীরাজ্যে

এনবিটিভি, ওয়েব ডেস্ক: “ভারতবর্ষে মহিলাদের বিরুদ্ধে অপরাধের ৫৪.৫% ঘটেছে যোগীরাজ্যে, অর্থাৎ উত্তরপ্রদেশে” এমনই চাঞ্চল্যকর রিপোর্ট পেশ করলো জাতীয় মহিলা কমিশন।

রিপোর্ট অনুযায়ী, গত বছর সারা দেশে মহিলাদের উপর নির্যাতন ও অপরাধের ঘটনা নিবন্ধীকরণ হয়েছে ৩৩,৯৫৭টি। উত্তরপ্রদেশে ২০২২ সালে নারী নির্যাতনের ঘটনা ঘটেছে ১৬৮৭২টি, যা মোট অপরাধের ৫৪.৫%। এর ঠিক পরেই রয়েছে দিল্লি। রাজধানীতে নারী নির্যাতনের ঘটনা ঘটেছে ৩,০০৪টি– মোটি অপরাধের ১০%। তালিকায় পরের নামগুলি হল মহারাষ্ট্র, বিহার, হরিয়ানা, মধ্যপ্রদেশ, রাজস্থান, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ ও কর্নাটক। এবং অন্যান্য রাজ্যগুলির মোট অপরাধের সংখ্যা ২,৯৫৫ (৯.৫%)।

জাতীয় মহিলা কমিশন জানিয়েছে, মহিলাদের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ নথিভুক্ত হয়েছে তার মধ্যে অধিকাংশই গার্হস্থ্য হিংসা এবং মানসিক নির্যাতনের। প্রধান রেখা শর্মা জানিয়েছেন, মহিলাদের মন থেকে ভয় দূর করতে মহিলা কমিশন বরাবরই উদ্যোগী। সেই কারণেই দায়ের হওয়া অভিযোগের সংখ্যা অনেকটাই বেড়েছে। যদিও এখনও বহু অপরাধ প্রকাশ্যে আসে না বলেও জানিয়েছেন তিনি।

Hot this week

শ্যামাপ্রসাদের অবদান স্মরণে বিশেষ পক্ষ, সত্য ইতিহাস প্রকাশের পক্ষে উচ্চশিক্ষামন্ত্রী

পশ্চিমবঙ্গ গঠনে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অনস্বীকার্য ভূমিকা নতুন প্রজন্মের...

‘আমি ভারতীয়!’: হায়দরাবাদে প্রাক্তন সেনাকর্মীর নাতিকে ‘পাকিস্তানি’ বলে কটূক্তি

হায়দরাবাদের উপকণ্ঠে কাপরার 'জনপ্রিয় লেক ফ্রন্ট সোসাইটি'-তে একটি সাধারণ...

মহাসড়কে মসজিদ ভাঙার সিদ্ধান্তে হাইকোর্টের ব্রেক: মিলল সাময়িক স্থগিতাদেশ

উত্তরপ্রদেশের বাহরাইচ-নানপাড়া জাতীয় মহাসড়কের (NH-927) ধারে কাজীজোত গ্রামে অবস্থিত...

মানুষের জল ব্যবহারের কারণে আটকে যাচ্ছে AI-এর উন্নতি: জেফ বেজোস

আমাজন প্রধান জেফ বেজোস জানিয়েছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI...

Topics

জি-৭ সম্মেলনে ছবি তোলা নিয়ে ট্রাম্পের দাবিকে ‘মনগড়া’ বললেন মেলোনি!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি মন্তব্যকে কেন্দ্র করে ইতালির...

বিধানসভায় সই জালিয়াতি মামলায় সিআইডি-র নজরে এবার শোভনদেব চট্টোপাধ্যায়!

বিধানসভায় সই জালিয়াতি বিতর্কে এ বার রাজ্যের প্রবীণ নেতা...

Related Articles

Popular Categories