Wednesday, September 23, 2026
25 C
Kolkata

দক্ষিণে বৃষ্টির বিরাম নেই, জোড়া ঘূর্ণাবর্তে তিন দিন ভারী বর্ষণের আশঙ্কা, জানালো হাওয়া অফিস

শুক্রবার দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্য জেলাগুলিতেও বজ্রপাত-সহ দফায় দফায় বৃষ্টি হতে পারে। শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা কম হলেও বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। রবিবার মুর্শিদাবাদ ও বীরভূমে ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

কলকাতায় আপাতত অতি ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তবে রবিবার পর্যন্ত মাঝেমধ্যেই বৃষ্টি হতে পারে। সোমবার থেকে দক্ষিণবঙ্গে কেবল হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতরের মতে, বর্ষার অক্ষরেখা এবং পশ্চিমবঙ্গ-সংলগ্ন দুই ঘূর্ণাবর্তের কারণে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। সেই কারণেই বৃষ্টির দাপট অব্যাহত রয়েছে। তবে আপাতত সমুদ্রে থাকা মৎস্যজীবীদের জন্য কোনও বিশেষ সতর্কতা জারি করা হয়নি।

উত্তরবঙ্গে শনিবার ও রবিবার থেকে বৃষ্টি বাড়বে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে এই পরিস্থিতি আরও অন্তত তিন দিন বজায় থাকবে।

Hot this week

NCPI-র নতুন জাতীয় কমিটি গঠন, তালিকায় দেব-রচনা-ইউসুফ সহ একাধিক পরিচিত মুখ, তালিকায় নেই সুদীপ-কাকলি

কলকাতায় নতুন করে সংগঠন সাজানোর পথে এগোল ন্যাশনালিস্ট সিটিজেন্স...

SIR বিতর্কে জ্ঞানেশ কুমারকে সরানোর দাবি, নির্বাচন কমিশন সংস্কারের ডাক সিপিএমের!

ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়া বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন...

SIR-এর নামে ভোটার তালিকায় কারচুপির অভিযোগ! ১০ মাসে ১৪ বার লিখিত আপত্তি জানিয়েছিলেন দুই নির্বাচন কমিশনার

দেশজুড়ে ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় পুনর্বিবেচনা বা SIR-কে...

Topics

SIR বিতর্কে জ্ঞানেশ কুমারকে সরানোর দাবি, নির্বাচন কমিশন সংস্কারের ডাক সিপিএমের!

ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়া বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন...

পাঁচ বছরে IIT-তে ৫৩ পড়ুয়ার মৃত্যু, মৃতদের মধ্যে ৫৪ শতাংশের বেশি এসসি, এসটি ও ওবিসি

দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রযুক্তি শিক্ষাপ্রতিষ্ঠান আইআইটিগুলিতে পড়ুয়াদের মৃত্যুর পরিসংখ্যান...

যমজ সন্তান হলেই কমিশনের নোটিস! দিল্লিতে SIR-এর নিয়মে বিপাকে ২ লক্ষের বেশি ভোটার

দিল্লিতে ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়া বা SIR-কে ঘিরে...

Related Articles

Popular Categories