Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

শিখরে ওঠার ৩ সপ্তাহের মধ্যেই দৈনিক করোনা সংক্রমণ নেমেছে ৫০ শতাংশ

কোভিডের দ্বিতীয় ঢেউ একটু বেশিই নাড়িয়ে দিয়েছে দেশকে।‌ মে মাসের শুরুতে সংক্রমণ লাগামছাড়াভাবে বেড়েছিল। একটা সময় চার লাখের গণ্ডিও পেরিয়ে গিয়েছে। তার পর ধীরে ধীরে নেমেছে করোনার গ্রাফ। দেখা গিয়েছে, শিখরে ওঠার ৩ সপ্তাহের মধ্যেই দৈনিক সংক্রমণ নেমেছে ৫০ শতাংশ।
৮ মে দেশে সংক্রমণের গ্রাফ শিখরে পৌঁছেছিল। সেদিন নতুন করে আক্রান্ত হয়েছিল ৩ লক্ষ ৯১ হাজার ২৬৩ জন। শনিবার দেখা গেল, দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লাখেরও কম মানুষ। ১ লক্ষ ৯৫ হাজার ১৮৩ জন। অর্থাত্‍ তিন সপ্তাহের মধ্যেই দৈনিক সংক্রমণ অর্ধেক হয়েছে।
করোনার প্রথম ঢেউয়ে কিন্তু এ রকম হয়নি। অর্থাত্‍ শিখরে ওঠার পর এত তাড়াতাড়ি দৈনিক সংক্রমণ অর্ধেক হয়নি। ১৭ সেপ্টেম্বর দেশে করোনা আক্রান্ত হয়েছিলেন ৯৩ হাজার ৭৩৫ জন। প্রথম ঢেউয়ে ওটাই সর্বোচ্চ। এর পত ৩০ অক্টোবর দৈনিক সংক্রমণ এর অর্ধেক হয়। ৬ সপ্তাহ পরে সেটা সম্ভব হয়েছিল।
তবে দ্বিতীয় ঢেউয়ে দৈনিক সংক্রমণের মতে মৃত্যুর হার কিন্তু এখনও এতটা কমেনি। তিন সপ্তাহে মাত্র ১৮ শতাংশ কমেছে মৃত্যুর হার। রবিবার দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৬৫ হাজার ৫৫৩ জন। মারা গিয়েছেন ৩ হাজার ৬৪০ জন। আক্রান্তের থেকে সুস্থ হয়ে ওঠার সংখ্যা অনেকটাই বেশি। গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ২ লক্ষ ৭৬ হাজার ৩০৯ জন। তাই কমেছে সক্রিয় রোগীর সংখ্যাও।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories