Monday, June 8, 2026
30.1 C
Kolkata

এবার করোনার হানা নবান্নে, আক্রান্ত এক IAS অফিসার

এনবিটিভি ডেস্ক: রাজ্যের ভূমি দফতরের যুগ্ম সচিব শামা পারভিন কোভিড-১৯ আক্রান্ত । রাজ্যে এই প্রথম কোনও IAS অফিসার করোনা পজিটিভ।

বেশ কয়েক মাস মাতৃত্বকালীন ছুটিতে থাকার পর শুক্রবার তিনি প্রথম নবান্নে আসেন । সেদিন শামা পারভিন তার দফতরের বিভিন্ন আধিকারিকদের সঙ্গে বৈঠকও করেন । শুক্রবার নবান্ন থেকে বাড়ি ফিরে যাওয়ার পর শনিবার তার জ্বর আসে । প্রাথমিক চিকিত্সায় জ্বর না কমার পর সোমবার শামা পারভিনের কোভিড-১৯ টেস্ট হয় । সেই টেস্টে করোনা পজিটিভ আসে ।

এই খবর নবান্নে আসার সঙ্গে সঙ্গে গোটা ভূমি দফতরের ৬০৮ নং ঘরটিকে পুরো স্যানেটাইজ করা হয় । সেইসঙ্গে দফতরের যুগ্ম সচিব শামা পারভিনের কেবিন পুরোপুরি বন্ধ করে দেওয়া হয় । এর পাশাপাশি শুক্রবার শামা পারভিনের সঙ্গে যাঁরা বৈঠক বা দেখা করেছিলেন তাঁদের সবাইকে হোম কোয়ারেন্টিনে পাঠিয়ে দেওয়া হয়েছে ।

এই প্রথম কোনও IAS  অফিসার কোভিড-১৯ আক্রান্ত হলেন । এর আগে স্বরাষ্ট্র দফতরের এক আমলার ছেলের করোনা পজিটিভ হওয়ার জন্য রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে ১৪ দিনের জন্য হোম কোয়ারেন্টিনে থাকতে হয়েছিল।

সৌজন্যে: Zee 24 Ghanta

Hot this week

নিট থেকে রেল, বাদ যায়নি সিবিএসইও, শেষ দু’দশকে প্রশ্নফাঁস হয়েছে ৪৫টি পরীক্ষার!

চিকিৎসক হওয়ার স্বপ্ন ছিল রাজস্থানের ২১ বছরের তরুণ প্রদীপ...

বিজেপি নেতাদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলে গ্রেফতার বিক্ষুব্ধ কর্মী, চাঞ্চল্য বীরভূমে

রাজ্য রাজনীতিতে তোলাবাজি ও দুর্নীতির অভিযোগ নিয়ে যখন উত্তপ্ত...

ভারত সফরে এসে ট্রেনে ‘হয়রানির’ শিকার বিদেশিনি ভ্লগার, ভাইরাল ভিডিয়ো ঘিরে বিতর্ক

ভারত ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে এক বিদেশিনি ভ্রমণ...

E85 জ্বালানির যুগে ভারত, গাড়ির ক্ষতি নিয়ে উদ্বেগের মাঝেই বড় পদক্ষেপ কেন্দ্রের

ইথানল মিশ্রিত জ্বালানির ব্যবহার বাড়াতে আরও একধাপ এগোল কেন্দ্র...

‘গরমের জন্য জল বাষ্প হয়ে উবে যাচ্ছে’ – দিল্লির জলসঙ্কট নিয়ে আজব সাফাই মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার!

গ্রীষ্মের তীব্র দাবদাহে ফের জলসংকটে ভুগছে দেশের রাজধানী দিল্লি।...

Topics

নিট থেকে রেল, বাদ যায়নি সিবিএসইও, শেষ দু’দশকে প্রশ্নফাঁস হয়েছে ৪৫টি পরীক্ষার!

চিকিৎসক হওয়ার স্বপ্ন ছিল রাজস্থানের ২১ বছরের তরুণ প্রদীপ...

ভারত সফরে এসে ট্রেনে ‘হয়রানির’ শিকার বিদেশিনি ভ্লগার, ভাইরাল ভিডিয়ো ঘিরে বিতর্ক

ভারত ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে এক বিদেশিনি ভ্রমণ...

E85 জ্বালানির যুগে ভারত, গাড়ির ক্ষতি নিয়ে উদ্বেগের মাঝেই বড় পদক্ষেপ কেন্দ্রের

ইথানল মিশ্রিত জ্বালানির ব্যবহার বাড়াতে আরও একধাপ এগোল কেন্দ্র...

‘গরমের জন্য জল বাষ্প হয়ে উবে যাচ্ছে’ – দিল্লির জলসঙ্কট নিয়ে আজব সাফাই মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার!

গ্রীষ্মের তীব্র দাবদাহে ফের জলসংকটে ভুগছে দেশের রাজধানী দিল্লি।...

বন্ধ হয়ে গেল নৈহাটি জুটমিল! অনিশ্চয়তায় ৩০০০ শ্রমিকের ভবিষ্যৎ

উত্তর ২৪ পরগনার নৈহাটির হাজিনগর জুটমিলে ‘সাসপেনশন অফ ওয়ার্ক’-এর...

বৈঠকে নেই DMK, ভগ্নদশা তৃণমূলের! বিজেপি বিরোধী জোটে কংগ্রেসের ভূমিকায় ‘অসন্তোষ’ প্রকাশ করে চিঠি সিপিএমের

বিরোধী জোট ‘ইন্ডিয়া’র গুরুত্বপূর্ণ বৈঠকের আগে কংগ্রেসের অবস্থান স্পষ্ট...

বীরভূমের ‘ভালো তৃণমূল’ কাজল শেখ সহ ৫ বিধায়কের নিরাপত্তা বাড়ালো রাজ্য!

রাজ্যে সরকার পরিবর্তনের পর রাজনৈতিক ও প্রশাসনিক সমীকরণে একের...

Related Articles

Popular Categories