Monday, June 8, 2026
32.6 C
Kolkata

চাঁদপুরের সেই স্কুল কাম সাইক্লোন শেল্টারটির অবশেষে নদীগর্ভে বিলীন।

খোরশেদ মাহমুদ
স্টাফ রিপোর্টার, এনবিটিভিনিউজ।

ধীরে ধীরে নদীতে বিলিন হয়ে যায় ওমর আলী হাইস্কুল কাম সাইক্লোন সেন্টার – ছবি : নয়া দিগন্ত

চাঁদপুরের রাজরাজেশ্বর ইউনিয়নের সেই আলোচিত তিনতলাবিশিষ্ট নবনির্মিত ওমর আলী হাইস্কুল কাম সাইক্লোন শেল্টারটির শেষ রক্ষা হলো না। সর্বনাশা পদ্মা নদীর প্রবল স্রোতে ক্রমান্বয়ে বিলীন হয়ে গেলো। সরকারের ক্ষতি হয় ২ কোটি ২৯ লাখ টাকার সম্পদ।

বৃহস্পতিবার জোয়ারের পানির স্রোতে এটি নদীতে তলিয়ে যায়।

Ad by Valueimpression

প্রতিবছর প্রমত্তা পদ্মার অব্যাহত ভাঙনে দিশেহারা হয়ে পড়েন চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের বাসিন্দারা। গত এক সপ্তাহে রাজরাজেশ্বর ইউনিয়নে প্রায় পাঁচ শতাধিক বসতবাড়ি নদী ভাঙ্গনে বিলীন হয়ে গেছে। সেই সাথে বিলীন হলো ত্রিতল বিশিষ্ট নবনির্মিত ওমর আলী হাইস্কুল কাম সাইক্লোন শেল্টারটি। মাত্র এক মাস আগে দৃষ্টিনন্দিত এই ভবনটি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছিল।

গত ১৭ জুলাই নদীগ্রাসের মুখে পড়ে তিনতলাবিশিষ্ট নবনির্মিত রাজরাজেশ্বর ওমর আলী হাইস্কুল কাম সাইক্লোন শেল্টারটি। এক সপ্তাহ পর গতকাল বৃহস্পতিবার এটি পুরোপুরি নদীতে বিলীন হয়ে যায়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিউল্লাহ জানান, ওমর আলী উচ্চ বিদ্যালয়টি প্রায় ১১ বার নদী ভাঙনের শিকার হয়েছে। ২ কোটি ২৯ লাখ টাকা ব্যয়ে এখানকার শিক্ষার্থীদের লেখাপড়া এবং ইউনিয়নবাসীর কথা চিন্তা করে এই আধুনিক স্কুল কাম সাইক্লোন শেল্টার নির্মাণ করা হয়। কিন্তু সেটিও নদী গিলে খেয়েছে।

রাজরাজেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী হযরত আলী বেপারী জানান, প্রচন্ড ঢেউ এবং ঘূর্ণিস্রোতের কারণে স্কুলসহ বসতঘর বিলীন হয়ে গেছে।

ওমর আলী হাইস্কুল কাম সাইক্লোন সেন্টারের ঠিকাদার প্রতিনিধি ও ইউপি সদস্য পারভেজ গাজী রণি জানান, ওমর আলী উচ্চ বিদ্যালয়টি প্রায় ৭/৮ বার নদী ভাঙনের শিকার হয়েছে। শিক্ষার্থীদের লেখাপড়া এবং ইউনিয়নবাসীর কথা চিন্তা করে এটি তৈরী করা হয়েছিলো। তখন নদী এখান থেকে দেড় কিলোমিটার দূরে ছিলো।

Hot this week

নিট থেকে রেল, বাদ যায়নি সিবিএসইও, শেষ দু’দশকে প্রশ্নফাঁস হয়েছে ৪৫টি পরীক্ষার!

চিকিৎসক হওয়ার স্বপ্ন ছিল রাজস্থানের ২১ বছরের তরুণ প্রদীপ...

বিজেপি নেতাদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলে গ্রেফতার বিক্ষুব্ধ কর্মী, চাঞ্চল্য বীরভূমে

রাজ্য রাজনীতিতে তোলাবাজি ও দুর্নীতির অভিযোগ নিয়ে যখন উত্তপ্ত...

ভারত সফরে এসে ট্রেনে ‘হয়রানির’ শিকার বিদেশিনি ভ্লগার, ভাইরাল ভিডিয়ো ঘিরে বিতর্ক

ভারত ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে এক বিদেশিনি ভ্রমণ...

E85 জ্বালানির যুগে ভারত, গাড়ির ক্ষতি নিয়ে উদ্বেগের মাঝেই বড় পদক্ষেপ কেন্দ্রের

ইথানল মিশ্রিত জ্বালানির ব্যবহার বাড়াতে আরও একধাপ এগোল কেন্দ্র...

‘গরমের জন্য জল বাষ্প হয়ে উবে যাচ্ছে’ – দিল্লির জলসঙ্কট নিয়ে আজব সাফাই মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার!

গ্রীষ্মের তীব্র দাবদাহে ফের জলসংকটে ভুগছে দেশের রাজধানী দিল্লি।...

Topics

নিট থেকে রেল, বাদ যায়নি সিবিএসইও, শেষ দু’দশকে প্রশ্নফাঁস হয়েছে ৪৫টি পরীক্ষার!

চিকিৎসক হওয়ার স্বপ্ন ছিল রাজস্থানের ২১ বছরের তরুণ প্রদীপ...

ভারত সফরে এসে ট্রেনে ‘হয়রানির’ শিকার বিদেশিনি ভ্লগার, ভাইরাল ভিডিয়ো ঘিরে বিতর্ক

ভারত ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে এক বিদেশিনি ভ্রমণ...

E85 জ্বালানির যুগে ভারত, গাড়ির ক্ষতি নিয়ে উদ্বেগের মাঝেই বড় পদক্ষেপ কেন্দ্রের

ইথানল মিশ্রিত জ্বালানির ব্যবহার বাড়াতে আরও একধাপ এগোল কেন্দ্র...

‘গরমের জন্য জল বাষ্প হয়ে উবে যাচ্ছে’ – দিল্লির জলসঙ্কট নিয়ে আজব সাফাই মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার!

গ্রীষ্মের তীব্র দাবদাহে ফের জলসংকটে ভুগছে দেশের রাজধানী দিল্লি।...

বন্ধ হয়ে গেল নৈহাটি জুটমিল! অনিশ্চয়তায় ৩০০০ শ্রমিকের ভবিষ্যৎ

উত্তর ২৪ পরগনার নৈহাটির হাজিনগর জুটমিলে ‘সাসপেনশন অফ ওয়ার্ক’-এর...

বৈঠকে নেই DMK, ভগ্নদশা তৃণমূলের! বিজেপি বিরোধী জোটে কংগ্রেসের ভূমিকায় ‘অসন্তোষ’ প্রকাশ করে চিঠি সিপিএমের

বিরোধী জোট ‘ইন্ডিয়া’র গুরুত্বপূর্ণ বৈঠকের আগে কংগ্রেসের অবস্থান স্পষ্ট...

বীরভূমের ‘ভালো তৃণমূল’ কাজল শেখ সহ ৫ বিধায়কের নিরাপত্তা বাড়ালো রাজ্য!

রাজ্যে সরকার পরিবর্তনের পর রাজনৈতিক ও প্রশাসনিক সমীকরণে একের...

Related Articles

Popular Categories