Monday, June 8, 2026
29.4 C
Kolkata

লক ডাউন শিথিল হতেই মন্তেস্বর ব্লকে ফিরছে ফুটবল

এনবি টিভি, জ্যোতির্ময় মন্ডল, পুর্ব বর্ধমান: গত তিন মাস গৃহবন্দী জীবন মানুষকে একঘেয়ে করে তুলেছে। করোনার আতঙ্কে দেশ জুড়ে চলা লক ডাউনে থমকে গেছে মানুষের জীবন। সারা দেশের পাশাপাশি এই রাজ্যেও চলছে কঠোর লক ডাউন। লক ডাউনের কারণে এতদিন বন্ধ ছিলো খেলাধুলা। কিন্তু সব আগের মতন একটু একটু করে স্বাভাবিক হতে না হতেই মন্তেস্বরে ফিরছে খেলাধুলার পরিবেশ।
প্রায় বারো সপ্তাহ ধরে খেলাধুলা বন্ধ থাকার পর ফুটবল ফিরল মন্তেশরে। মন্তেশ্বরের কালুই গ্রামের বাসিন্দা তথা মোহনবাগান ফুটবল ক্লাবের সহ-সভাপতি অসিত চট্টোপাধ্যায়ের উদ্যোগে রবিবার বিকেলে কালুই তিন কন্যা পার্ক ও ফুটবল মাঠে পানবড়েয়া ও শ্বেতপুর গ্রামের মধ্যে একটি প্রদর্শনী ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন বাদে খেলার আয়োজন একটু হলেও মানুষকে অন্য স্বাদ দিয়েছে।

প্রতিটি দলে সাত জন করে খেলোয়াড় নিয়ে এদিন ফুটবল খেলা হয়। যদিও দুই দল দুটো গোল করায় খেলার সমাপ্তি একটু অন্যরকম ভাবেই ঘটে।খেলাধুলার পাশাপাশি করোনা সাবধানতা বজায় রাখতে মাঠে ছিলো স্যানিটাইজার ও মাস্ক। উদ্যোক্তাদের পক্ষে অসিত চট্টোপাধ্যায় জানান প্রায় তিন মাস ধরে খেলাধুলার সাথে না থাকা যুবকদের পুনরায় মাঠমুখী করতে এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে প্রতিটি দলের সাতজন করে খেলোয়াড় নিয়ে এদিন খেলা অনুষ্ঠিত হয়।

মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির ক্রীড়া কর্মাধ্যক্ষ শুভাশিস ভট্টাচার্য্য জানান , ” প্রায় তিন মাস ধরে স্কুল কলেজ খেলাধুলা বন্ধ থাকায় ছেলেদের মধ্যে একটা একঘেয়েমি ও হতাশা গ্রাস করেছে। এই পরিস্থিতিতে সামাজিক দূরত্ব মেনে, বাধ্যতামূলক স্যানিটাইজার ব্যবহার করে খেলার আয়োজন করা হয় “।

Hot this week

নিট থেকে রেল, বাদ যায়নি সিবিএসইও, শেষ দু’দশকে প্রশ্নফাঁস হয়েছে ৪৫টি পরীক্ষার!

চিকিৎসক হওয়ার স্বপ্ন ছিল রাজস্থানের ২১ বছরের তরুণ প্রদীপ...

বিজেপি নেতাদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলে গ্রেফতার বিক্ষুব্ধ কর্মী, চাঞ্চল্য বীরভূমে

রাজ্য রাজনীতিতে তোলাবাজি ও দুর্নীতির অভিযোগ নিয়ে যখন উত্তপ্ত...

ভারত সফরে এসে ট্রেনে ‘হয়রানির’ শিকার বিদেশিনি ভ্লগার, ভাইরাল ভিডিয়ো ঘিরে বিতর্ক

ভারত ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে এক বিদেশিনি ভ্রমণ...

E85 জ্বালানির যুগে ভারত, গাড়ির ক্ষতি নিয়ে উদ্বেগের মাঝেই বড় পদক্ষেপ কেন্দ্রের

ইথানল মিশ্রিত জ্বালানির ব্যবহার বাড়াতে আরও একধাপ এগোল কেন্দ্র...

‘গরমের জন্য জল বাষ্প হয়ে উবে যাচ্ছে’ – দিল্লির জলসঙ্কট নিয়ে আজব সাফাই মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার!

গ্রীষ্মের তীব্র দাবদাহে ফের জলসংকটে ভুগছে দেশের রাজধানী দিল্লি।...

Topics

নিট থেকে রেল, বাদ যায়নি সিবিএসইও, শেষ দু’দশকে প্রশ্নফাঁস হয়েছে ৪৫টি পরীক্ষার!

চিকিৎসক হওয়ার স্বপ্ন ছিল রাজস্থানের ২১ বছরের তরুণ প্রদীপ...

ভারত সফরে এসে ট্রেনে ‘হয়রানির’ শিকার বিদেশিনি ভ্লগার, ভাইরাল ভিডিয়ো ঘিরে বিতর্ক

ভারত ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে এক বিদেশিনি ভ্রমণ...

E85 জ্বালানির যুগে ভারত, গাড়ির ক্ষতি নিয়ে উদ্বেগের মাঝেই বড় পদক্ষেপ কেন্দ্রের

ইথানল মিশ্রিত জ্বালানির ব্যবহার বাড়াতে আরও একধাপ এগোল কেন্দ্র...

‘গরমের জন্য জল বাষ্প হয়ে উবে যাচ্ছে’ – দিল্লির জলসঙ্কট নিয়ে আজব সাফাই মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার!

গ্রীষ্মের তীব্র দাবদাহে ফের জলসংকটে ভুগছে দেশের রাজধানী দিল্লি।...

বন্ধ হয়ে গেল নৈহাটি জুটমিল! অনিশ্চয়তায় ৩০০০ শ্রমিকের ভবিষ্যৎ

উত্তর ২৪ পরগনার নৈহাটির হাজিনগর জুটমিলে ‘সাসপেনশন অফ ওয়ার্ক’-এর...

বৈঠকে নেই DMK, ভগ্নদশা তৃণমূলের! বিজেপি বিরোধী জোটে কংগ্রেসের ভূমিকায় ‘অসন্তোষ’ প্রকাশ করে চিঠি সিপিএমের

বিরোধী জোট ‘ইন্ডিয়া’র গুরুত্বপূর্ণ বৈঠকের আগে কংগ্রেসের অবস্থান স্পষ্ট...

বীরভূমের ‘ভালো তৃণমূল’ কাজল শেখ সহ ৫ বিধায়কের নিরাপত্তা বাড়ালো রাজ্য!

রাজ্যে সরকার পরিবর্তনের পর রাজনৈতিক ও প্রশাসনিক সমীকরণে একের...

Related Articles

Popular Categories