Saturday, June 13, 2026
35.8 C
Kolkata

হায়া সোফিয়ায় কোরআন পাঠ করলেন এরদোয়ান

 

খোরশেদ মাহমুদ
স্টাফ রিপোর্টার, এনবিটিভিনিউজ

বিখ্যাত হায়া সোফিয়ায় কোরআন তেলাওয়াত করলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ৮৬ বছর পর হায়া সোফিয়ায় আজ প্রথমবারের মতো জুম্মার নামাজ পড়া হয়। সেখানেই এক পর্যায়ে তিনি কোরআন তেলাওয়াত করেন।

এছাড়া আজকের প্রথম দিনের জামাতে মসজিদের ভেতরে মুসল্লিদের সাথে সামিল হন তুরস্কের এই প্রেসিডেন্ট।

এর আগে তুরস্কের ধর্মমন্ত্রী বলছেন, হায়া সোফিয়া মসজিদের ভেতরে এক হাজার মানুষ একসাথে নামাজ পড়তে পারবেন। কিন্তু এর আগেই হাজার হাজার মানুষ মসজিদটির আশেপাশে জুম্মার নামাজ আদায়ের জন্য বসে পড়েন।

গত ১০ই জুলাই দেশটির এক আদালত সাবেক এই গির্জাকে জাদুঘরে পরিণত করা হয়নি বলে রায় দেয়। এর পরেই তুরস্কের ইসলামপন্থী সরকার একে মসজিদ হিসেবে ব্যবহারের পক্ষে আদেশ জারি করে।

তুর্কী ধর্মমন্ত্রী আলী এরবাস জানান, নতুন মসজিদের জন্য তিন জন ইমামকে নিয়োগ করা হয়েছে। এদের মধ্যে একজন মেহমেত বয়নুকালিন ইস্তাম্বুলের মারমারা বিশ্ববিদ্যালয়ের ইসলামী আইন বিভাগের অধ্যাপক।

দেড় হাজার বছরের পুরনো হায়া সোফিয়া এক সময় ছিল বিশ্বের সবচেয়ে বড় অর্থোডক্স গির্জা, পরে তা পরিণত হয় মসজিদে, তারও পর একে জাদুঘরে রূপান্তরিত করা হয়।

তবে নতুন করে মসজিদ করায় বিশ্বের নানা দেশ থেকে নিন্দা জানানো হয়েছে। টিআরটি, বিবিসি।

সূত্রঃ ডেইলি ইত্তেফাক।

Hot this week

অবতরণের সময় বড়সড় বিপর্যয়! যোরহাটে ভেঙে দু’টুকরো বায়ুসেনার বিমান, মৃত ৫ বায়ুসেনা কর্মী

অসমের যোরহাটে রৌরিয়া বায়ুসেনা ঘাঁটিতে অবতরণের সময় ভারতীয় বায়ুসেনার...

ভরাডুবির পরেও কমেনি ঔদ্ধত্য! সংবাদমাধ্যমকে আইনি নোটিশের হুঁশিয়ারি অভিষেকের

দলের অন্দরে একের পর এক সংকটের মাঝেই এবার সংবাদমাধ্যমের...

Topics

অবতরণের সময় বড়সড় বিপর্যয়! যোরহাটে ভেঙে দু’টুকরো বায়ুসেনার বিমান, মৃত ৫ বায়ুসেনা কর্মী

অসমের যোরহাটে রৌরিয়া বায়ুসেনা ঘাঁটিতে অবতরণের সময় ভারতীয় বায়ুসেনার...

Related Articles

Popular Categories