Thursday, July 30, 2026
28.4 C
Kolkata

পলাশবাড়ীতে মাইক্রোবাসের ধাক্কায় দুই ব্যাক্তি নিহত, বিক্ষুব্ধ এলাকাবাসীর মহাসড়ক অবরোধ

মো: সাগর ইসলাম
স্টাফ রিপোর্টার, গাইবান্ধা

গাইবান্ধার পলাশবাড়ীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শিশুসহ ২ জন নিহত হয়েছে।এ ঘটনায় আরো একজন আহত হয়েছে বলে জানাযায়।এদিকে দুর্ঘটনার পরে স্থানীয় জনগন আধা-ঘন্টাব্যাপি রংপুর ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখে।পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

ঘটনাটি ঘটেছে রোববার(২৬জুলাই) সকাল আনুমানিক ১০টায় রংপুর ঢাকা মহাসড়ক পলাশবাড়ী উপজেলার মহেশপুর নামক স্থানে।

প্রত্যক্ষ্যদর্শীরা জানান প্রতিদিনের ন্যায় গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের একটি টিম রোববার সকালে মহেশপুর নামক স্থানে চেকপোস্ট বসিয়ে কাগজ পত্র যাচাই বাচাই করছিলেন।

এসময় রংপুর থেকে ছেরে আসা একটি হাইএচ সুপার জেল মাইক্রেবাস যার নং (ঢাকা মেট্রো – চ ১৩৮০৭৫) এসময় গাড়ীটি মহেশপুর নামক চেকপোস্টের সামনে পৌছিলে বিপরিতদিক থেকে আসা একটি অটোভ্যান চালককে মহাসড়কে ওঠার অপরাধে হাইওয়ে পুলিশ লাঠিচার্জ করার চেষ্টা করলে চালক ভয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসের সাথে ধাক্কা লাগে।এতে ঘটনাস্থলেই এক শিশু সহ দুই জন নিহত হয়েছে। এসময় হাইওয়ে পুলিশ দ্রুত লাশ নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে গেলে ও উত্তেজিত এলাকাবাসী প্রায় আধা ঘন্টা ব্যাপি মহাসড়ক অবরোধ করে রাখে।পরে পলাশবাড়ী থানা পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

নিহতরা হলেন ভ্যান চালক পীরগঞ্জ উপজেলার আজমপুর গ্রামের আব্দুস সাত্তারের পুত্র শাফিউল ইসলাম (৩৫), সাদুল্লাপুর উপজেলার জানিপুর গ্রামের সোহেল মিয়ার ছেলে নাহিদ (৬)।

এ ঘটনায় আহত একই এলাকার রব্বু মিয়ার স্ত্রী মমতা বেগম (৬০) কে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

Hot this week

“শুধু তিনজন নন, আরও অনেকে!” NCPI ছেড়ে তৃণমূলে ফেরার ইঙ্গিত দিলেন সৌগত রায়

তৃণমূল কংগ্রেস ছেড়ে যাওয়া তিন সংখ্যালঘু সাংসদকে ঘিরে ফের...

প্রহ্লাদ জোশিকে শিক্ষামন্ত্রী করায় রাহুলের তোপ! ‘ধর্ষণ মামলার দোষীদের রক্ষাকারী’ বলে আক্রমণ নতুন শিক্ষামন্ত্রীকে

নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশিকে ঘিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি...

যাদবপুরে জমি বিতর্কে নাম জড়ালো বিজেপি বিধায়কের, অভিযোগ শুনে নড়েচড়ে বসলেন শুভেন্দু

বিজেপির এক বিধায়কের বিরুদ্ধে দোকান দখলের অভিযোগ উঠল। সেই...

ভাইরাল ভিডিও নিয়ে বিতর্কে কঙ্গনা, প্রতিবাদে পোড়ানো হল ‘ক্যুইন’-এর কুশপুতুল

নিট কেলেঙ্কারি নিয়ে আন্দোলনরত জেন জি প্রজন্মকে ‘আবর্জনার প্রজন্ম’...

Topics

“শুধু তিনজন নন, আরও অনেকে!” NCPI ছেড়ে তৃণমূলে ফেরার ইঙ্গিত দিলেন সৌগত রায়

তৃণমূল কংগ্রেস ছেড়ে যাওয়া তিন সংখ্যালঘু সাংসদকে ঘিরে ফের...

প্রহ্লাদ জোশিকে শিক্ষামন্ত্রী করায় রাহুলের তোপ! ‘ধর্ষণ মামলার দোষীদের রক্ষাকারী’ বলে আক্রমণ নতুন শিক্ষামন্ত্রীকে

নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশিকে ঘিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি...

ভাইরাল ভিডিও নিয়ে বিতর্কে কঙ্গনা, প্রতিবাদে পোড়ানো হল ‘ক্যুইন’-এর কুশপুতুল

নিট কেলেঙ্কারি নিয়ে আন্দোলনরত জেন জি প্রজন্মকে ‘আবর্জনার প্রজন্ম’...

‘হৃতিকের মতো দেখতে বলেই আমার পিছনে পড়েছেন’- কঙ্গনাকে নিয়ে সৌরভের কটাক্ষ

যন্তর মন্তরের জেন জি আন্দোলন এবং ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের...

শিল্প ফেরাতে শুভেন্দুকে শমীকের চিঠি, সিঙ্গুর-দুর্গাপুরে কেমিক্যাল পার্কের প্রস্তাব

পশ্চিমবঙ্গে কেন্দ্রের নতুন রাসায়নিক শিল্প প্রকল্পের আওতায় একটি কেমিক্যাল...

Related Articles

Popular Categories