Friday, July 24, 2026
27.5 C
Kolkata

মন্ত্রণালয়ের ফোনে কঠোর লকডাউন হচ্ছে বরিশাল নগরী

এনবিটিভি নিউজ ডেস্ক:
বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) এলাকা সম্পূর্ণ লকডাউন করতে সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে সিভিল সার্জনকে অবহিত করে তা ‘দ্রুত বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে’র জন্য বলা হয়েছে। প্রায় ৫ লাখ জন অধ্যুষিত নগরীতে সোমবার পর্যন্ত ৭৪২ জন করোনা সংক্রমণের শিকার হয়েছে।

সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন বলেন, ‘স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক আমাকে ফোন করে তাদের দেয়া নির্দেশনা দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন’।

বরিশাল মেট্টোপলিটন পুলিশ কমিশনার শাহবুদ্দিন বলেন, লকডাউন বাস্তবায়নে নির্দেশনা কার্যকরের জন্য আমাদের বেশ কিছু পূর্বপ্রস্তুতি রয়েছে। আশা করছি দ্রুতই বাস্তবায়ন করতে পারবো।

জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বলেন, টেলিফোনে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক সিটি করপোরেশন এলাকা লকডাউন করার জন্য নির্দেশনা দিয়ে অতি দ্রুত তা বাস্তবায়ন করতে বলেছেন। আমরা সংশ্লিষ্ট সকল মহলের সাথে আলোচনা সাপেক্ষে তা দ্রুতই বাস্তবায়ন করবো।

উল্লেখ্য, বরিশাল নগরীকে ইতিমধ্যে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। রেড জোনসমূহের এবারের লকডাউন ১৪ থেকে ২১ দিন পর্যন্ত কার্যকর হতে পারে। বরিশাল নগরী সাধারন ছুটির আওতাধীন থাকবে।

Hot this week

বিএমএসের পতাকা তুলতে গিয়েই বচসা, হাওড়া পুরসভায় হাতাহাতি বিজেপি-RSS-র!

ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)-এর প্রতিষ্ঠা দিবসে হাওড়া পুরসভায় পতাকা...

পুলিশ ভ্যানের সামনে একাই দাঁড়ালেন তরুণী, অধিকার রক্ষার বার্তায় আলোড়ন মুম্বাইয়ে

মুম্বাইয়ে নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে ছাত্রদের বিক্ষোভের মধ্যে সামনে এল...

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

Topics

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

Related Articles

Popular Categories