Sunday, June 7, 2026
35 C
Kolkata

৭৫ শতাংশ পেয়ে পাস করল শুভ্রজিৎ, কিন্তু জেনে যেতে পারলনা নাম্বার

এনবিটিভি ডেস্ক: রোল নম্বর ৪৬০৯১১। উচ্চমাধ্যমিকে তার গ্রেড ‘এ’। মোট নম্বর ৩৬৯। শতাংশের হিসেবে ৭৫,২৩। বেঁচে থাকলে শুক্রবার হতে পারত তাঁর ১৮ বছরের জীবনে অন্যতম খুশির দিন হয়নি। রাজ্যের স্বাস্থ্যব্যবস্থাকে কাঠগড়ায় তুলে চলে গিয়েছে শুভ্রজিৎ চট্টোপাধ্যায়।

তার মৃত্যুর তদন্ত চেয়ে এখন আদালতের দ্বারস্থ হয়েছেন তার বাবা-মা। হাসপাতালে হাসপাতালে ঘুরেও সন্তানকে বাঁচাতে পারেননি ইছাপুরের চট্টোপাধ্যায় দম্পতি। কার্যত বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে ১৮ বছরের শুভ্রজিতের।

শুভ্রজিতের বাবা-মায়ের দাবি, কোনও করোনা পরীক্ষাই করেনি মেডিকেল কলেজ। বরং বেলঘরিয়ার একটি বেসরকারি হাসপাতালের কয়েক মিনিটে করা করোনা পরীক্ষার রিপোর্টকে মান্যতা দিয়েই তাদের ছেলেকে প্রথমে ভর্তি নিতে চায়নি মেডিকেল। শুভ্রজিতের সত্যি যদি কোভিড পজিটিভ হয় তবে সেই তথ্য স্বাস্থ্যদফতরের কাছে ছিল না কেন?

গত শুক্রবার শুভ্রজিতকে ভর্তি নেয়নি রাজ্যের কোভিড হাসপাতাল সাগর দত্ত। সটান জানিয়েছে, বেড নেই। বেলঘরিয়া থানার সাহায্য চেয়েও পাননি বলে বাবা-মায়ের অভিযোগ। তাই বেলঘরিয়া থানায় অভিযোগ জানিয়েছেন তাঁরা। অভিযোগ জানানো হয়েছে কামারহাটি ইএসআই, বেলঘরিয়ার বেসরকারি হাসপাতাল, সাগর দত্ত হাসপাতাল ও বেলঘরিয়া থানার আইসি-র বিরুদ্ধে।

মৃত্যুর পরও শেষ হয়নি হয়রানির। শুভ্রজিতের দেহ পেতে হত্যে দিয়ে পড়ে থাকতে হয়েছে মেডিকেল কলেজে। আদালতের নির্দেশই পুলিশ মর্গ ময়নাতদন্তের পর প্লাস্টিকে মোড়া ছেলের মুখ এক ঝলক দেখতে পেয়েছিলেন হতভাগ্য বাবা-মা।

Hot this week

মমতা-কেজরিওয়ালের জন্যই NDA-তে যোগ দেন নীতিশ কুমার! বিস্ফোরক জেডিইউ নেতা

২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে বিরোধী শিবিরে অন্যতম বড়...

ফের বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজির সিলিন্ডার ৯৬৮ টাকা!

মূল্যবৃদ্ধির চাপে নাজেহাল সাধারণ মানুষ। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির...

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

Topics

মমতা-কেজরিওয়ালের জন্যই NDA-তে যোগ দেন নীতিশ কুমার! বিস্ফোরক জেডিইউ নেতা

২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে বিরোধী শিবিরে অন্যতম বড়...

ফের বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজির সিলিন্ডার ৯৬৮ টাকা!

মূল্যবৃদ্ধির চাপে নাজেহাল সাধারণ মানুষ। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির...

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Related Articles

Popular Categories