Monday, June 15, 2026
38.9 C
Kolkata

এবার করোনায় আক্রান্ত রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তাঁর মা, দুজনেই বর্তমান চিকিৎসাধীন রয়েছেন

এনবিটিভি ডেস্ক: করোনা আক্রান্ত রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী, তাঁর সুস্থতা কামনায় বহু গুনমুগ্ধরা সহ তাঁর অনুগামীরা। এমনকি শুভেন্দুবাবুর সুস্থতা কামনায় সোশ্যাল মিডিয়াতেও কম নয়, বরিষ্ঠ মন্ত্রীর করোনা আক্রান্তের খবর ছড়িয়ে পড়তেই তাঁর আরোগ্য কামনায় রাজ্যের বহু মানুষজন, এমনকি কাঁথি শহরও ।

রাজ্যের মন্ত্রী করোনা আক্রান্ত তবে তাঁর শরীরে মৃদু ভাইরাস পাওয়া গিয়েছে বলে খবর। প্রসঙ্গত বাংলায় করোনা ভাইরাস সংক্রমনের পর তেমন কোনো মন্ত্রী বা রাজনৈতিক মানুষকে ময়দানে নেমে মানুষের পাশে থাকতে তেমন দেখা না গেলেও, কাঁথির অধিকারী পরিবারের শুভেন্দুবাবু প্রতিটা সময় মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করেছিলেন। বৃহস্পতিবার দুপুরে তাঁর অ্যান্টিজেন টেস্ট করার পর প্রথম পজেটিভ রিপোর্ট পাওয়া যায়। তাই সোয়াব টেস্ট করা হলে সেখানেও পজেটিভ রিপোর্ট পাওয়া যায়। চিকিৎসকদের পরামর্শে ফের একবার চেক-আপ করা হবে শুভেন্দুবাবুর। জানা যায় শুভেন্দুবাবুর ভাইপো করোনা আক্রান্ত হয়েছিলেন ,তাঁরপর আক্রান্ত হয়েছিলেন শুভেন্দুবাবুর বড় ভাই, তবে তাঁরা বর্তমানে সুস্থ হয়ে বাড়িতেই রয়েছেন। কিন্তু অধিকারী পরিবারে ফের করোনা সংক্রমণ হওয়ায় উদ্বিগ্নে রয়েছে অধিকারী পরিবার। তবে পরিবহন মন্ত্রী বর্তমান কোলাঘাটের একটি সরকারী গেষ্ট হাউসে আইসোলেশনে রয়েছেন, আগামীকাল তাঁকে অ্যাপোলোতে ভর্তি করা হবে বলে জানা গিয়েছে, ওনার মা গায়েত্রী অধিকারীকে বর্তমান আই কি ইউ তে রাত ১১:৪০ নাগাদ ভর্তি করা হয়।

Hot this week

‘আমেরিকার অনুগত ভৃত্য’— ভারতীয় নাবিকদের মৃত্যুর ঘটনায় মোদিকে তীব্র আক্রমণ রাহুল গান্ধীর

ওমান সাগরে একটি বাণিজ্যিক জাহাজে মার্কিন সামরিক অভিযানের ফলে...

রামমন্দিরে দানের অর্থে অনিয়মের অভিযোগ, যোগী সরকারকে নিশানা অখিলেশের

অযোধ্যার রামমন্দিরকে ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। মন্দিরে...

RSS- এর অনুষ্ঠানে উপাচার্যদের অংশগ্রহণে ক্ষুব্ধ কেরল সরকার! ক্ষমা চাওয়ার নির্দেশ কেরলের মুখ্যমন্ত্রীর, সরব পিনারাই বিজয়নও

কেরলের তিনটি গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের একটি অনুষ্ঠানে উপস্থিতি ঘিরে...

Topics

মুসলিম হকারকে ‘জয় শ্রী রাম’ বলতে বাধ্য করার অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক

উত্তরপ্রদেশের লখিমপুর খেরি জেলার মহম্মদি এলাকায় এক বয়স্ক মুসলিম...

Related Articles

Popular Categories