Sunday, March 8, 2026
22.8 C
Kolkata

দেবাঞ্জন দেবের ব্যবহার করা টীকাগুলি কোভিশিল্ড নয়,নিশ্চিত করল সেরাম ইনস্টিটিউট

ভুয়েো টিকা কাণ্ডে ধৃত দেবাঞ্জন দেব কসবার শিবিরে যে টিকা ব্যবহার করেছিলেন সেগুলো আদৌ কোভিশিল্ড নয়। বৃহস্পতিবার তা নিশ্চিত করল পুণের সেরাম ইনস্টিটিউট।

কসবায় ওই শিবিরে ব্যবহৃত টিকা এবং শিশি সেরাম ইনস্টিটিউটে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। বৃহস্পতিবার তার রিপোর্ট জমা পড়েছে লালবাজারে। ওই রিপোর্টে সেরাম দাবি করেছে, কসবা থেকে উদ্ধার হওয়া টিকার শিশির উপর কোভিশিল্ড লেখা লেবেল লাগানো হয়েছিল। ওই লেবেলগুলো তাদের নয়।

তদন্তকারীরা জানিয়েছেন, শিশিগুলির উপর কোভিশিল্ড লেখা লেবেল লাগানো থাকলেও তা তুলে ফেলতেই তার নীচে আরও একটি লেবেল মেলে। বৃহস্পতিবার সেরামের এই রিপোর্ট প্রকাশ্যে আসতেই প্রশ্ন উঠতে শুরু করেছে তা হলে শিশির ভিতরে কী তরল ছিল।

যাঁরা এই ভুয়ো টিকা নিয়েছিলেন, তাঁদের শরীরে কী তরল প্রয়োগ করা হয়েছে তা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

কসবায় ভুয়ো টিকা শিবির খুলে গ্রেফতার হয়েছেন দেবাঞ্জন দেব। তাঁর বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু হয়েছে। শুধু ভুয়ো টিকা শিবিরই নয়, দেবাঞ্জনের বিরুদ্ধে প্রতারণা-সহ একাধিক অভিযোগ উঠেছে। ভুয়ো আইএএস অফিসার সেজে নীল বাতি লাগানো গাড়িতে ঘুরে বেড়ানোর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এ ছাড়া কোভিড অতিমারি শুরু হতেই মাস্ক, স্যানিটাইজার, পিপিই কিটের অবৈধ ব্যবসা। ভুয়ো আইএএস আধিকারিকের পরিচয় দিয়ে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ রয়েছে দেবাঞ্জনের বিরুদ্ধে।

Hot this week

ভোরবেলায় কলকাতার পাইকপাড়ায় বিস্ফোরণ, বহুতলের ছাদ ভেঙে ঘনবসতিপূর্ণ এলাকায় দুশ্চিন্তা

কলকাতার পাইকপাড়ায় এক ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে, যা এলাকাবাসীর মধ্যে...

মধ্যপ্রাচ্যের যুদ্ধের উত্তেজনা, রান্নার গ্যাসের সরবরাহে নতুন বিধি জারি কেন্দ্রের!

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাব ভারতেও স্পষ্ট হয়ে উঠেছে। হেঁশেলে...

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

Topics

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

Related Articles

Popular Categories