Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

মিলছে না শিশুদের দুধ! বিপর্যস্ত শ্রীলঙ্কার জনজীবন

শ্রীলঙ্কা যেন কারোর নজর লেগে গেছে! চরম খাদ্য সংকটের মুখে শ্রীলঙ্কা। একদিকে জ্বালানীর সংকট তার ওপর দিয়ে বেড়েই চলেছে খাদ্য – সংকট। তার ওপর শিশুদের খাবারের ওপরেও পড়েছে সংকট। খাবারের অভাব এতটাই বেড়েছে, অনাহারে দিন কাটাচ্ছে শিশু থেকে শুরু করে বয়স্ক সকলেই।

বেশিরভাগ বাড়িতে জ্বলছে না উনুন। খাবারের জন্য ঘণ্টার পর ঘন্টা কমিউনিটি রান্নাঘরে লাইন দিয়ে দাড়িয়ে থাকতে দেখা যাচ্ছে নারী ও শিশুদের।

গণমাধ্যম সূত্রে দেওয়া এক সাক্ষাৎকারে লাইনে দাঁড়ানো এক মহিলা জানান, “আমরা আজ এইখানে এসেছি, কারণ আমরা দীর্ঘদিন ধরে ক্ষুধার্থ। জিনিসপত্রের যা দাম তা আমাদের ধরা ছোঁয়ার বাইরে। আমরা না খেয়েও থেকে যাবো কিন্তু আমাদের বাচ্চাদের কি হবে? ওরা তো অনেক ছোট! ওদের আজাহারি আমি মা হয়ে কি করে শুনবো! শিশুদের কাটছে ভয়ংকর দিন।“

কমিউনিটি সেন্টারের কর্মরত এক কর্মী জানান, “জিনিসপত্রের দাম যা বেড়ে গেছে ,আমাদের নাগালের অনেক বাইরে। বেঁচে থাকতে আমাদের প্রতিদিন লড়াই করতে হচ্ছে।ধারদেনা করে চালাতে হচ্ছে।“

বিবিসি সূত্রে খবর, শুধু জুন মাসে শ্রীলঙ্কায় খাদ্য পণ্যের দাম বেড়েছে ৮০ শতাংশ। তাই অধিকাংশ শিশুরা পুষ্টিসম্পন্ন খাবার তো দূরের কথা পাচ্ছে না পেট ভরার মত সামান্য বিস্কুট ও দুধ।

দেশের নেতাদের বিলাসবহুল জীবন ও দুর্নীতির জেরেই এমন পরিস্থিতির শিকার হতে হয়েছে শ্রীলঙ্কার বাসিন্দাদের বলে অভিযোগ। অন্য দিকে শ্রীলঙ্কার ইতিহাসে সবচেয়ে মারাত্মক অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে দেশটি এখন।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories