Wednesday, July 29, 2026
29.5 C
Kolkata

শুক্রবারও সাত জেলায় কালবৈশাখীর তাণ্ডব! দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস

সপ্তাহ শেষের মুখে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবারও গোটা দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার বেগ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার হতে পারে। তবে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে ঝড়ের দাপট আরও বেশি থাকবে, সেখানে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখীর তাণ্ডব চলতে পারে। দুই বর্ধমান, মুর্শিদাবাদ ও নদিয়ায় আগামী বৃহস্পতিবার পর্যন্ত এই ঝড়-বৃষ্টির স্পেল জারি থাকবে বলে পূর্বাভাস।

অন্যদেক, উত্তরবঙ্গে ইতিমধ্যেই বর্ষা আনুষ্ঠানিকভাবে পা রেখে দিয়েছে। এর ফলে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে আগামী বৃহস্পতিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সেখানে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। তবে মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও হালকা থেকে মাঝারি বৃষ্টি ও ঝোড়ো হাওয়া দেবে।

দক্ষিণবঙ্গবাসী চাতক পাখির মতো বর্ষার অপেক্ষা করলেও, হাওয়া অফিস এখনও নির্দিষ্ট কোনো দিনক্ষণ জানায়নি। তবে আবহাওয়াবিদরা জানিয়েছেন, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু উত্তর বঙ্গোপসাগরের বেশ কিছুটা অংশে এগিয়ে এসেছে। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড ও ওড়িশার কিছু অংশে বর্ষা ঢোকার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। পাশাপাশি, পাঞ্জাব থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত একটি অক্ষরেখা এবং উত্তরপ্রদেশের ওপর থাকা ঘূর্ণাবর্তের জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প স্থলভাগে ঢুকছে। এর ফলেই এই ঝড়-বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.২ ডিগ্রি কম। ফলে প্যাচপ্যাচে গরম থেকে সাময়িক স্বস্তি পেয়েছে তিলোত্তমা।

Hot this week

ডেঙ্গু থেকে সুরক্ষায় স্কুল ড্রেসে নতুন নিয়ম, বর্ষার ছয় মাস পা ঢেকে রাখতেই হবে

ডেঙ্গুর সংক্রমণ কমাতে সরকারি স্কুলের ইউনিফর্মে বড় পরিবর্তনের সিদ্ধান্ত...

অসমে বন্যার পরিস্থিতি ভয়াবহ, মৃত বেড়ে ৭৫, ক্ষতিগ্রস্থ ৩ লক্ষের বেশি

অসমে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও, বাড়ছে মৃত্যুর সংখ্যা।...

‘এই নর্দমার প্রজন্মকে জন্ম দিচ্ছে কারা?’ নিট আন্দোলনকারী জেন জি- দেরকে নিশানা কঙ্গনার

কেন্দ্রীয় রাজনীতিতে ফের বিতর্কের কেন্দ্রে বিজেপি সাংসদ তথা অভিনেত্রী...

দলিত নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে মধ্যপ্রদেশে গ্রেফতার ২ পুলিশ কনস্টেবল

মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে এক দলিত নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের...

Topics

পাঁচ বছরে দেশে কমেছে ১৭ হাজারের বেশি সরকারি স্কুল, সংসদে কেন্দ্রের তথ্য ঘিরে নতুন বিতর্ক

দেশজুড়ে সরকারি স্কুলের সংখ্যা ধারাবাহিকভাবে কমছে। কেন্দ্রীয় সরকারের দেওয়া...

Related Articles

Popular Categories