Tuesday, September 15, 2026
33 C
Kolkata

ভরাডুবির পরেও কমেনি ঔদ্ধত্য! সংবাদমাধ্যমকে আইনি নোটিশের হুঁশিয়ারি অভিষেকের

দলের অন্দরে একের পর এক সংকটের মাঝেই এবার সংবাদমাধ্যমের ওপর ক্ষোভ উগরে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মূলত সিআইডি তদন্তের খবর সংবাদমাধ্যমে প্রকাশ হওয়া নিয়েই এবার আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

শুক্রবার বিকেলে ডিজে মামলায় অভিষেককে নোটিশ ধরাতে তাঁর কালীঘাটের বাড়িতে যান সিআইডি আধিকারিকরা। সে সময় তিনি বাড়ি না থাকায় আধিকারিকদের প্রায় আড়াই ঘণ্টা অপেক্ষা করতে হয়। সন্ধ্যা সাড়ে সাতটার পর সিআইডি আবারও এলে অভিষেক ক্যামেরার সামনে না এসে তাঁর এক কর্মীর মাধ্যমে নোটিশটি গ্রহণ করেন। কিন্তু এরপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের ক্ষোভ আড়াল করতে পারেননি তৃণমূল সাংসদ। সই মামলায় সিআইডির সঙ্গে তাঁর কী কথা হয়েছে, সেই খবর সংবাদমাধ্যমে চলে আসা নিয়েই তীব্র আপত্তি জানান তিনি।

অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন, “তদন্তকারী সংস্থার সঙ্গে আমার কী আলোচনা হয়েছে, সেটা মিডিয়ায় কীভাবে চলে আসছে? আমি বাড়ি ফেরার আধ ঘণ্টার মধ্যেই দেখছি আমাকে প্রথম, দ্বিতীয় বা তৃতীয় কী প্রশ্ন করা হয়েছে এবং আমি তার কী উত্তর দিয়েছি, সব খবর মিডিয়ায় চলছে। আমি এই বিষয়টি নিয়ে আগামী দিনে হাইকোর্টে যাব।” তাঁর সাফ বক্তব্য, তদন্তকারীদের সঙ্গে হওয়া কথোপকথন তিনি নিজে যদি কারও সঙ্গে আলোচনা না করেন, তবে ধরে নিতে হবে তদন্তকারী সংস্থার তরফ থেকেই এই গোপন তথ্য মিডিয়ার কাছে লিক করা হচ্ছে। আর যদি সত্যিই এমনটা হয়ে থাকে, তবে তার উপযুক্ত তদন্ত হওয়া প্রয়োজন।

রাজনৈতিক মহলের মতে, একদিকে দলের বিক্ষুব্ধ সাংসদ-বিধায়কদের ক্ষোভ আর অন্যদিকে একাধিক মামলার জাল—সব মিলিয়ে তীব্র চাপের মুখে পড়েই সংবাদমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে চাইছেন অভিষেক। খবর করার আগে আলোচনার এই প্রচ্ছন্ন হুঁশিয়ারি তাঁর ঔদ্ধত্যকেই প্রকাশ করছে বলে দাবি বিরোধীদের।

Hot this week

স্বাধীন ফিলিস্তিনের পক্ষে BRICS, গাজা থেকে সাধারণ মানুষদের উচ্ছেদে কড়া আপত্তি!

গাজায় চলতে থাকা হিংসা, ফিলিস্তিনের ভবিষ্যৎ এবং ইজরায়েলের বিরুদ্ধে...

‘বিশ্বের সবচেয়ে স্বচ্ছ ভারতের নির্বাচন প্রক্রিয়া!’ দাবি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের

ভারতের নির্বাচন ব্যবস্থা কতটা নিয়ম মেনে এবং স্বচ্ছভাবে পরিচালিত...

২০ জনের মধ্যে ১৭ জন NCPI সাংসদ যোগ দিতে চলেছেন বিজেপিতে! ৩ তিনজন মুসলিম সাংসদ থাকছেন NDA-তে

তৃণমূল কংগ্রেস ছেড়ে বেরিয়ে যাওয়া ২০ জন সাংসদকে ঘিরে...

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের নৈশভোজে নিরামিষ মেনু নিয়ে কেন্দ্রকে নিশানা রাহুলের

ভারতে খাবারের পছন্দ নিয়ে রাজনৈতিক বিতর্ক নতুন নয়। তবে...

Topics

স্বাধীন ফিলিস্তিনের পক্ষে BRICS, গাজা থেকে সাধারণ মানুষদের উচ্ছেদে কড়া আপত্তি!

গাজায় চলতে থাকা হিংসা, ফিলিস্তিনের ভবিষ্যৎ এবং ইজরায়েলের বিরুদ্ধে...

বদলাবে লেনিন সরণির নাম, তালিকায় মেয়ো রোডও!

রাজ্যে পালাবদলের পর কলকাতার একাধিক রাস্তার নাম পরিবর্তন হয়েছে।...

২০২৯-এর আগেই বিজেপি শাসিত সব রাজ্যে UCC! বড় ঘোষণা অমিত শাহের

বিজেপি শাসিত সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে অভিন্ন দেওয়ানি...

Related Articles

Popular Categories