Tuesday, September 15, 2026
29 C
Kolkata

অবতরণের সময় বড়সড় বিপর্যয়! যোরহাটে ভেঙে দু’টুকরো বায়ুসেনার বিমান, মৃত ৫ বায়ুসেনা কর্মী

অসমের যোরহাটে রৌরিয়া বায়ুসেনা ঘাঁটিতে অবতরণের সময় ভারতীয় বায়ুসেনার একটি ‘এএন-৩২’ (AN-32) পরিবহন বিমান ভেঙে পড়ে পাঁচ সেনাকর্মীর মৃত্যু হল। মৃতদের মধ্যে রয়েছেন স্কোয়াড্রন লিডার প্রশান্ত সিংহ, ফ্লাইং লেফটেন্যান্ট শুভম কুমার, সার্জেন্ট জিতেন্দ্র শর্মা, অগ্নিবীরবায়ু ক্ষেমারাম কুমাওয়াত এবং দানিশ আলম। শনিবার সকালে এই ভয়াবহ দুর্ঘটনার পর বিমানে আগুন ধরে যায় এবং সেটি ভেঙে দু’টুকরো হয়ে যায়। এই মর্মান্তিক ঘটনায় বায়ুসেনার তরফে গভীর শোকপ্রকাশ করে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাও ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন।

বায়ুসেনা সূত্রে জানা গিয়েছে, শনিবার সকাল পৌনে ১০টা নাগাদ একটি রুটিন মহড়া দিচ্ছিল সামরিক বিমানটি। রানওয়েতে নামার সময় আচমকা বিমানের চাকা ফেটে গিয়েছিল বলে প্রাথমিক অনুমান করা হচ্ছে। এর পরেই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়ে থেকে ছিটকে পড়ে এবং তাতে দাউদাউ করে আগুন ধরে যায়। উত্তর-পূর্ব ভারতের কৌশলগত ও সামরিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রৌরিয়া ঘাঁটি। এর আগেও এই ঘাঁটি থেকে ওড়া সুখোই-৩০ বিমান পাহাড়ি এলাকায় ভেঙে পড়েছিল।

রাশিয়া থেকে আনা এই এএন-৩২ বিমান মূলত দুর্গম এলাকায় সামরিক সরঞ্জাম ও সেনা বহনের কাজে ব্যবহার করা হয়। এটি প্রায় সাড়ে সাত টন ওজন বা একসঙ্গে ৫০ জন জওয়ান বহন করতে পারে। তবে এই বিমানের দুর্ঘটনাপ্রবণ রেকর্ড নতুন নয়। ১৯৮৬ সাল থেকে এ পর্যন্ত ২২টি এই ধরনের বিমান দুর্ঘটনার কবলে পড়েছে, এমনকি গত বছরও একটি বিমান ভেঙে পড়েছিল। বারবার দুর্ঘটনার পরেও উত্তর-পূর্বের প্রতিকূল আবহাওয়ায় এই বিমানের ওপর বায়ুসেনাকে অনেকটাই নির্ভর করতে হয়। এই দুর্ঘটনাটি ভারতীয় বায়ুসেনার পুরোনো হয়ে যাওয়া বিমানের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে।
@Barun Da Cpim @Aakash Da NBTV

Hot this week

স্বাধীন ফিলিস্তিনের পক্ষে BRICS, গাজা থেকে সাধারণ মানুষদের উচ্ছেদে কড়া আপত্তি!

গাজায় চলতে থাকা হিংসা, ফিলিস্তিনের ভবিষ্যৎ এবং ইজরায়েলের বিরুদ্ধে...

‘বিশ্বের সবচেয়ে স্বচ্ছ ভারতের নির্বাচন প্রক্রিয়া!’ দাবি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের

ভারতের নির্বাচন ব্যবস্থা কতটা নিয়ম মেনে এবং স্বচ্ছভাবে পরিচালিত...

২০ জনের মধ্যে ১৭ জন NCPI সাংসদ যোগ দিতে চলেছেন বিজেপিতে! ৩ তিনজন মুসলিম সাংসদ থাকছেন NDA-তে

তৃণমূল কংগ্রেস ছেড়ে বেরিয়ে যাওয়া ২০ জন সাংসদকে ঘিরে...

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের নৈশভোজে নিরামিষ মেনু নিয়ে কেন্দ্রকে নিশানা রাহুলের

ভারতে খাবারের পছন্দ নিয়ে রাজনৈতিক বিতর্ক নতুন নয়। তবে...

Topics

স্বাধীন ফিলিস্তিনের পক্ষে BRICS, গাজা থেকে সাধারণ মানুষদের উচ্ছেদে কড়া আপত্তি!

গাজায় চলতে থাকা হিংসা, ফিলিস্তিনের ভবিষ্যৎ এবং ইজরায়েলের বিরুদ্ধে...

বদলাবে লেনিন সরণির নাম, তালিকায় মেয়ো রোডও!

রাজ্যে পালাবদলের পর কলকাতার একাধিক রাস্তার নাম পরিবর্তন হয়েছে।...

২০২৯-এর আগেই বিজেপি শাসিত সব রাজ্যে UCC! বড় ঘোষণা অমিত শাহের

বিজেপি শাসিত সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে অভিন্ন দেওয়ানি...

Related Articles

Popular Categories