Thursday, June 25, 2026
34.1 C
Kolkata

ভয়ংকর ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, ৩২ জন নিহত, আহত ৭০০

ভেনেজুয়েলায় পরপর দুটি প্রচণ্ড ভূমিকম্পে দেশটি লণ্ডভণ্ড হয়ে গেছে। এই প্রাকৃতিক বিপর্যয়ে এখন পর্যন্ত অন্তত ৩২ জনের মৃত্যু হয়েছে এবং প্রায় ৭০০ জন আহত হয়েছেন। অনেকে এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। দেশজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

ভারতীয় সময় বৃহস্পতিবার ভোরে কারাকাসসহ বিভিন্ন এলাকায় এই ভূমিকম্প অনুভূত হয়। প্রথম কম্পনের মাত্রা ছিল ৭.২ এবং কয়েক সেকেন্ডের ব্যবধানে দ্বিতীয়টির মাত্রা ছিল ৭.৫। উভয় ভূমিকম্পের উৎপত্তি হয়েছে ক্যারিবীয় উপকূলের কাছে মোরন শহরের পশ্চিমে, মাটির খুব কাছে (১০-১৩ কিলোমিটার গভীরে)।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, রাজধানীতে অনেক ভবন দুলছে, মানুষ আতঙ্কে বাইরে ছুটে বেরিয়ে আসছেন। বেশ কিছু বাড়ি একেবারে ধুলোয় মিশে গেছে, বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে, রাস্তা বন্ধ হয়ে গেছে। বিদ্যুৎ ও মোবাইল সংযোগ ব্যাহত হয়েছে। উদ্ধারকাজ চলছে জোর তৎপরতায়।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। এক্স-এ লিখেছেন, ভয়াবহ ভূমিকম্পে অনেক প্রাণহানি ও ব্যাপক ক্ষতি হয়েছে। ভারতের পক্ষ থেকে ভেনেজুয়েলার জনগণ ও সরকারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, কঠিন এই সময়ে ভারত তাদের পাশে আছে এবং আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন। ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রডরিগেজ জনগণকে শান্ত থাকার এবং ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।

Hot this week

অভিষেকের আপ্তসহায়ক সুমিত রায়কে আগাম জামিন নয়, হাইকোর্টের কড়া নির্দেশ

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে আগাম জামিন দিল না...

“ভুল হয়েছে!” নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস কাণ্ডে ভুল স্বীকার করলেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান

নয়াদিল্লি, ২৫ জুন: মেডিক্যালে স্নাতক স্তরে ভর্তির জন্য নিট-ইউজি...

NCERT-এর ষষ্ঠ শ্রেণীর পাঠ্যবইয়ে মাছ-মাংস-ডিম উধাও! সুষম খাদ্যের পাঠে আমিষের অনুপস্থিতি ঘিরে বিতর্ক কর্ণাটকে

স্কুলের পাঠ্যবইয়ে খাদ্যাভ্যাস নিয়ে উপস্থাপিত বিষয়বস্তুকে ঘিরে নতুন বিতর্কের...

সরকারি হাসপাতালে জন্ম নিলেই শিশুর জন্য সোনার আংটি! অভিনব উদ্যোগ তামিলনাড়ু সরকারের

তামিলনাড়ু সরকার নতুন এক আকর্ষণীয় প্রকল্প চালু করছে। সরকারি...

Topics

অভিষেকের আপ্তসহায়ক সুমিত রায়কে আগাম জামিন নয়, হাইকোর্টের কড়া নির্দেশ

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে আগাম জামিন দিল না...

NCERT-এর ষষ্ঠ শ্রেণীর পাঠ্যবইয়ে মাছ-মাংস-ডিম উধাও! সুষম খাদ্যের পাঠে আমিষের অনুপস্থিতি ঘিরে বিতর্ক কর্ণাটকে

স্কুলের পাঠ্যবইয়ে খাদ্যাভ্যাস নিয়ে উপস্থাপিত বিষয়বস্তুকে ঘিরে নতুন বিতর্কের...

সরকারি হাসপাতালে জন্ম নিলেই শিশুর জন্য সোনার আংটি! অভিনব উদ্যোগ তামিলনাড়ু সরকারের

তামিলনাড়ু সরকার নতুন এক আকর্ষণীয় প্রকল্প চালু করছে। সরকারি...

খামেনেইয়ের শেষকৃত্যে মোদিকে আমন্ত্রণ, ট্রাম্পকে অসন্তুষ্ট করে কি ইরান সফরে যাবেন প্রধানমন্ত্রী?

ইরানের প্রাক্তন সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের শেষকৃত্যকে ঘিরে...

রাতের অন্ধকারে বুলডোজার দিয়ে ভাঙ্গা হল মুসলিম কবরস্থান, ক্ষতিপূরণে মাত্র ১০০ টাকা! প্রশ্নের মুখে যোগী সরকার

উত্তরপ্রদেশের মথুরার মনোহরপুরা এলাকার একটি পুরনো মুসলিম কবরস্থানকে ঘিরে...

Related Articles

Popular Categories