Monday, August 10, 2026
27.9 C
Kolkata

বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বাই, পরিদর্শনে গিয়ে মেয়রের সামনেই ম্যানহোলে পড়ে গেলেন আধিকারিক

প্রবল বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত মুম্বই। শহরের একাধিক এলাকায় জল জমে যাওয়ায় জনজীবন ব্যাহত হয়েছে। এই পরিস্থিতির মধ্যেই জলাবদ্ধতা পরিদর্শনে গিয়ে এক অস্বস্তিকর ঘটনার মুখে পড়তে হল মুম্বই পুর প্রশাসনকে। মেয়রের উপস্থিতিতেই এক পুরকর্মী খোলা ম্যানহোলে পড়ে যান। ঘটনাটি ক্যামেরাবন্দি হওয়ার পর তা দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে এবং শুরু হয় রাজনৈতিক তরজা।

বুধবার সকালে মুম্বইয়ের গান্ধী মার্কেট এলাকায় জল জমার পরিস্থিতি খতিয়ে দেখতে যান মেয়র ঋতু তাওড়ে। সেখানে পুরসভার আধিকারিক ও কর্মীরাও উপস্থিত ছিলেন। পরিদর্শনের সময় আচমকাই এক কর্মী রাস্তার জমা জলের নিচে ঢাকা থাকা একটি খোলা ম্যানহোলে পড়ে যান।

চোখের সামনে ঘটনা ঘটতেই সেখানে উপস্থিত পুলিশকর্মী ও অন্যান্য পুরকর্মীরা দ্রুত উদ্ধারকাজে নামেন। কয়েক মুহূর্তের মধ্যেই ওই ব্যক্তিকে নিরাপদে তুলে আনা হয়। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, তিনি কোনও গুরুতর আঘাত পাননি।

মেয়রের দপ্তরের এক মুখপাত্র জানিয়েছেন, যে জায়গায় ম্যানহোলটি ছিল, সেই অংশ ঘিরে সতর্কতামূলক ব্যারিকেড লাগানো ছিল। তবে ওই কর্মী ব্যারিকেড সরিয়ে মেয়রের কাছে যাওয়ার চেষ্টা করার সময় দুর্ঘটনাটি ঘটে।

এদিকে ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই বিরোধীরা প্রশাসনের বিরুদ্ধে সরব হয়েছে। কংগ্রেস সাংসদ বর্ষা গায়কোয়াড় সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা করে বলেন, শহরের নাগরিকরা কী পরিস্থিতির মধ্যে রয়েছেন, এই ঘটনা তারই প্রমাণ। তাঁর অভিযোগ, প্রশাসনের গাফিলতি এবং দুর্নীতির ফলেই এমন ঘটনা ঘটছে।

অন্যদিকে, বৃহন্মুম্বই পুরসভার বিরোধী দলনেতা কিশোরী পেডনেকরও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর অভিযোগ, বর্ষার আগে নিকাশি নালা পরিষ্কারের কাজ সম্পূর্ণ না হওয়াতেই শহরের বিভিন্ন এলাকায় জল জমেছে। বহু প্রকল্পে বিপুল অর্থ খরচ হলেও বাস্তবে তার সুফল মিলছে না বলেও দাবি করেন তিনি।

উল্লেখ্য, মঙ্গলবার রাত থেকে মুম্বইয়ে ভারী বৃষ্টি শুরু হয়। কয়েক ঘণ্টার মধ্যেই শহরের বিভিন্ন এলাকায় ব্যাপক জল জমে যায়। নিচু অঞ্চলগুলিতে যান চলাচল ব্যাহত হয় এবং বহু মানুষ সমস্যার মুখে পড়েন। এই ঘটনার পর ফের শহরের বর্ষা প্রস্তুতি এবং নাগরিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিরোধীদের দাবি, ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

Hot this week

খাস কলকাতায় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব! উত্তপ্ত বেহালা

বেহালার ১২১ নম্বর ওয়ার্ডে বিজেপির অন্দরেই সংঘাতের অভিযোগকে কেন্দ্র...

UPI-তে টাকা কাটার পরিকল্পনার বিরুদ্ধে সরব বামেরা, কেন্দ্রকে সিদ্ধান্ত বদলের দাবি সিপিএমের

সম্প্রতি লোকসভায় ‘পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস অ্যাক্ট’-এ বদল আনার...

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের চোখরাঙানি, গাঙ্গেয় অঞ্চলে বাড়ছে ভারী বৃষ্টির সম্ভাবনা

শনিবার বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান ও...

“রাম মন্দিরে দুর্নীতি হয়নি, কেবল টাকা গুনতে গোলমাল…!” জানালো অডিট রিপোর্ট

অযোধ্যার রাম মন্দিরে চুরির অভিযোগ ঘিরে তৈরি হওয়া বিতর্কের...

Topics

জয়ন্তীতে রাস্তা তৈরির ভুয়ো বোর্ড, টেন্ডার ছাড়াই রাস্তা তৈরির দাবি ঘিরে উত্তপ্ত এলাকা

বৃহস্পতিবার একটি ভিডিয়ো সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা...

এবার ভারতের ওপর ১০০% শুল্ক চাপাবে আমেরিকা! রুশ তেল কেনার শাস্তি ট্রাম্পের

রাশিয়া থেকে তেল কেনা দেশগুলির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে...

Related Articles

Popular Categories