Monday, November 23, 2026
28 C
Kolkata

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা প্রায় ১০০০! নিখোঁজ ৫০,০০০-এরও বেশি

ভেনেজুয়েলায় জোড়া শক্তিশালী ভূমিকম্পে দেশজুড়ে ভয়ংকর বিপর্যয় নেমে এসেছে। রাজধানী কারাকাসসহ বিস্তীর্ণ এলাকা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯২০ জনে। আহত হয়েছেন ৩,৩০০ জনেরও বেশি। উদ্ধারকাজ চলছে পুরোদমে, কিন্তু এখনও অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। মৃতের সংখ্যা আরও অনেক বাড়তে পারে।

ভূমিকম্পের পর সরকারের উদ্ধারকাজের গতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। অনেকেই নিজেরাই ধ্বংসস্তূপ সরিয়ে প্রিয়জনদের খুঁজছেন। এক মা বিবিসিকে কান্নায় ভেঙে পড়ে বলেন, “আমার দুই মেয়েকে খুঁজতে এসেছি। তাদের বয়স মাত্র ২২ ও ২৩।” আরেক তরুণী বিড়বিড় করে বলছিলেন, “আমার হৃদয় বলছে আমার ভাই নিশ্চয়ই বেঁচে আছে।” চারদিকে শুধু কান্না, হাহাকার আর অসহায়তার করুণ ছবি।

বৃহস্পতিবার ভোরে ক্যারিবীয় উপকূলের কাছে মোরন শহরের পশ্চিমে পরপর দুটি ভূমিকম্প হয়। প্রথমটির মাত্রা ছিল ৭.২ এবং দ্বিতীয়টির ৭.৫। ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০-১৩ কিলোমিটার গভীরে উৎপত্তি হওয়ায় ক্ষয়ক্ষতি এত বেশি হয়েছে। ভবনগুলো পেন্ডুলামের মতো দুলছিল, রাস্তা অবরুদ্ধ হয়ে গেছে, বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে। দেশজুড়ে শোকের ছায়া নেমেছে। মানুষ সরকারের কাছে দ্রুত ও কার্যকর উদ্ধারকাজের দাবি জানাচ্ছেন।

Hot this week

ইলামবাজারে তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠকের অভিযোগে অস্বস্তিতে বিজেপি, উত্তেজনার মধ্যে আটক ৩ জন

বোলপুরে ঠিকাদারদের সঙ্গে বিজেপি নেতাদের বৈঠল ঘিরে বিতর্কের মধ্যেই...

যোগীর ১.২৭ কোটি হিন্দু ভোটার বাদ পড়ার দাবি, তথ্যপ্রমাণ চেয়ে চিঠি অবসরপ্রাপ্ত বিচারপতিদের

উত্তরপ্রদেশের ভোটার তালিকা থেকে ১ কোটি ২৭ লক্ষ হিন্দুর...

তৃণমূল ছাড়ার পরই ইউসুফ পাঠানকে বিপুল ছাড়ে সরকারি জমি বরাদ্দ গুজরাটে!

দীর্ঘ ১৪ বছরের অপেক্ষার পর অবশেষে নিজের চাওয়া জমি...

Topics

ইলামবাজারে তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠকের অভিযোগে অস্বস্তিতে বিজেপি, উত্তেজনার মধ্যে আটক ৩ জন

বোলপুরে ঠিকাদারদের সঙ্গে বিজেপি নেতাদের বৈঠল ঘিরে বিতর্কের মধ্যেই...

তৃণমূল ছাড়ার পরই ইউসুফ পাঠানকে বিপুল ছাড়ে সরকারি জমি বরাদ্দ গুজরাটে!

দীর্ঘ ১৪ বছরের অপেক্ষার পর অবশেষে নিজের চাওয়া জমি...

ডিলিমিটেশন বিল পাশ করাতে মরিয়া বিজেপি, সাংসদ পিছু ১৫০ কোটি টাকার প্রস্তাবের অভিযোগ শিব সেনার

ডিলিমিটেশন বা লোকসভা কেন্দ্রের সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত বিল পাশ...

Related Articles

Popular Categories