Saturday, June 27, 2026
36.2 C
Kolkata

১৩ কিমি রাস্তা নির্মাণে খরচ ১৭ কোটি! এক বছরেই চলাচলের অযোগ্য

চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের মনোহরপুর এলাকায় চোখের সামনেই চলছে লুটপাটের নমুনা। প্রায় পাঁচ বছর আগে ১৭ কোটি টাকা বরাদ্দ হয়েছিল ১৩ কিলোমিটার রাস্তা তৈরির জন্য। কিন্তু সেই রাস্তা এখন একেবারে বেহাল। এই রাস্তা দিয়ে প্রায় ৭৪টি মৌজার মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়।

রাস্তা তৈরির সময়ই স্থানীয় মানুষ বিক্ষোভ দেখিয়েছিলেন। কিন্তু তৃণমূল শাসনের সময় প্রতিবাদকারীদের মামলার ভয় দেখিয়ে চুপ করিয়ে দেওয়া হয়। রাস্তা তৈরির এক বছরের মাথায়ই তা ভেঙে পড়তে শুরু করে। বর্তমানে রাস্তার অবস্থা আরও খারাপ। বড় বড় গর্ত হয়েছে। বৃষ্টি হলেই রাস্তা পুকুরে পরিণত হয়।

ছোট গাড়ি, অ্যাম্বুলেন্স কিছুই এই রাস্তায় চলতে পারে না। স্কুল-কলেজের ছেলেমেয়েরা সাইকেলে খানাখন্দের মধ্য দিয়ে যাতায়াত করে। খাপুর এলাকায় একটি খালের ওপরের ব্রিজও ভেঙে পড়ে আছে। সাত মাস ধরে কাজ বন্ধ। এলাকাবাসীর অভিযোগ, তৃণমূলের কাটমানির জন্যই কাজ আটকে আছে।

এই রাস্তা দিয়ে কৃষকরা সার-বীজ আনা-নেওয়া করতে পারছেন না। ফসল বাজারে পাঠানোও কঠিন হয়ে পড়েছে। সরকার বদলের পর গ্রামবাসীরা আশা করছেন এবার সমস্যার সমাধান হবে। কিন্তু এই বর্ষায় রাস্তা মেরামত হবে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে সকলের মনে।

Hot this week

ফের প্রশ্ন ফাঁসের অভিযোগ! এবার মহারাষ্ট্রের স্থগিত টেট

মহারাষ্ট্রে শিক্ষক-শিক্ষিকাদের যোগ্যতা নির্ধারণের টেট (TET) পরীক্ষা শেষ মুহূর্তে...

NCERT নবম শ্রেণির বই থেকে বাদ সংবিধানের প্রস্তাবনা ও ‘ধর্মনিরপেক্ষ’ শব্দ

জাতীয় শিক্ষানীতি (এনইপি) ২০২০-এর আওতায় এনসিইআরটি নবম শ্রেণির সমাজবিজ্ঞান...

‘৮ হাজার টাকা ভাড়া দেবো কী করে?’ – উচ্ছেদের পর চরম সংকটে দিল্লির যমুনা বাজারের শতাধিক পরিবার

দিল্লির যমুনা বাজার এলাকায় বৃহৎ উচ্ছেদ অভিযান চালাল দিল্লি...

Topics

ফের প্রশ্ন ফাঁসের অভিযোগ! এবার মহারাষ্ট্রের স্থগিত টেট

মহারাষ্ট্রে শিক্ষক-শিক্ষিকাদের যোগ্যতা নির্ধারণের টেট (TET) পরীক্ষা শেষ মুহূর্তে...

NCERT নবম শ্রেণির বই থেকে বাদ সংবিধানের প্রস্তাবনা ও ‘ধর্মনিরপেক্ষ’ শব্দ

জাতীয় শিক্ষানীতি (এনইপি) ২০২০-এর আওতায় এনসিইআরটি নবম শ্রেণির সমাজবিজ্ঞান...

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা প্রায় ১০০০! নিখোঁজ ৫০,০০০-এরও বেশি

ভেনেজুয়েলায় জোড়া শক্তিশালী ভূমিকম্পে দেশজুড়ে ভয়ংকর বিপর্যয় নেমে এসেছে।...

Related Articles

Popular Categories