Thursday, July 30, 2026
28.4 C
Kolkata

ক্যানসার আক্রান্তের স্ত্রীর থেকে ১০ হাজার টাকা আদায়ের অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে

দক্ষিণ ২৪ পরগনার নামখানায় এক অসহায় পরিবারের কাছ থেকে ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগের তির বিজেপির দুই স্থানীয় নেতার বিরুদ্ধে। ক্যানসারে আক্রান্ত স্বামীর চিকিৎসার জন্য কষ্ট করে জমানো ১০ হাজার টাকা তাঁদের কাছ থেকে নেওয়া হয়েছে বলে দাবি করেছেন ওই পরিবারের সদস্যরা। ঘটনার অভিযোগ ইতিমধ্যেই নামখানা থানায় জমা পড়েছে।

অভিযোগকারী মিনা দাস জানান, তাঁর স্বামী নিমাই দাস দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছেন। নিয়মিত কেমোথেরাপি চলছে। সংসারের একমাত্র ভরসা তিনি নিজেই। ফুটপাতে সবজি বিক্রি করে যা আয় হয়, তা দিয়েই সংসার চালানোর পাশাপাশি স্বামীর চিকিৎসার খরচ মেটানোর চেষ্টা করেন। কিন্তু অভিযোগ, সেই সঞ্চিত টাকাই ভয় দেখিয়ে নিয়ে নেওয়া হয়েছে।

পরিবারের দাবি, নিমাই দাসের ছেলের সঙ্গে এক প্রতিবেশীর মেয়ের বিয়ের কথা হয়েছিল। কিন্তু মেয়েটির বয়স ১৮ বছর পূর্ণ না হওয়ায় পুলিশ বিয়ে বন্ধ করে দেয়। পরে বিষয়টি নিয়ে দুই পরিবারকে থানায় ডাকা হয়। সেই সময় দুই বিজেপি নেতা সেখানে উপস্থিত হয়ে থানার ওসিকে টাকা দিতে হবে বলে দাবি করেন বলে অভিযোগ। পাশাপাশি টাকা না দিলে ছেলেকে জেলে পাঠিয়ে দেওয়া হবে বলেও ভয় দেখানো হয়। পরিবারের দাবি, সেই আতঙ্কে অনেক কষ্টে ১০ হাজার টাকা জোগাড় করে তাঁদের হাতে তুলে দিতে বাধ্য হন মিনা দাস।

এই ঘটনার জেরে পরিবারটি আর্থিকভাবে বড় সমস্যার মুখে পড়েছে। মিনা দাসের অভিযোগ, টাকা দেওয়ার পর থেকে স্বামীর চিকিৎসার খরচ চালানো কঠিন হয়ে পড়েছে। প্রয়োজনীয় চিকিৎসা নিয়মিত করাতে না পারায় তাঁর স্বামীর শারীরিক অবস্থারও অবনতি হচ্ছে বলে দাবি করেছেন তিনি।

ঘটনাটি সামনে আসতেই বিজেপির স্থানীয় নেতৃত্বও বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিয়েছে। মথুরাপুর লোকসভা কেন্দ্রের কনভেনর তথা নামখানার বিজেপি নেতা অরুণকুমার জানা বলেন, অভিযোগের কথা তিনি শুনেছেন। যদি সত্যিই এমন ঘটনা ঘটে থাকে, তবে দল কোনওভাবেই তা সমর্থন করে না। বিষয়টি দলের ঊর্ধ্বতন নেতৃত্বের নজরে আনা হয়েছে বলেও তিনি জানিয়েছেন।
অন্যদিকে, অভিযুক্ত বিজেপি নেতা বিপ্লব নায়েক সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর বক্তব্য, এই বিষয়ে তিনি কিছু জানেন না। যে ঘটনার কথা বলা হচ্ছে, তার সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই বলে দাবি করেছেন তিনি।

Hot this week

“শুধু তিনজন নন, আরও অনেকে!” NCPI ছেড়ে তৃণমূলে ফেরার ইঙ্গিত দিলেন সৌগত রায়

তৃণমূল কংগ্রেস ছেড়ে যাওয়া তিন সংখ্যালঘু সাংসদকে ঘিরে ফের...

প্রহ্লাদ জোশিকে শিক্ষামন্ত্রী করায় রাহুলের তোপ! ‘ধর্ষণ মামলার দোষীদের রক্ষাকারী’ বলে আক্রমণ নতুন শিক্ষামন্ত্রীকে

নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশিকে ঘিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি...

যাদবপুরে জমি বিতর্কে নাম জড়ালো বিজেপি বিধায়কের, অভিযোগ শুনে নড়েচড়ে বসলেন শুভেন্দু

বিজেপির এক বিধায়কের বিরুদ্ধে দোকান দখলের অভিযোগ উঠল। সেই...

ভাইরাল ভিডিও নিয়ে বিতর্কে কঙ্গনা, প্রতিবাদে পোড়ানো হল ‘ক্যুইন’-এর কুশপুতুল

নিট কেলেঙ্কারি নিয়ে আন্দোলনরত জেন জি প্রজন্মকে ‘আবর্জনার প্রজন্ম’...

Topics

“শুধু তিনজন নন, আরও অনেকে!” NCPI ছেড়ে তৃণমূলে ফেরার ইঙ্গিত দিলেন সৌগত রায়

তৃণমূল কংগ্রেস ছেড়ে যাওয়া তিন সংখ্যালঘু সাংসদকে ঘিরে ফের...

প্রহ্লাদ জোশিকে শিক্ষামন্ত্রী করায় রাহুলের তোপ! ‘ধর্ষণ মামলার দোষীদের রক্ষাকারী’ বলে আক্রমণ নতুন শিক্ষামন্ত্রীকে

নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশিকে ঘিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি...

ভাইরাল ভিডিও নিয়ে বিতর্কে কঙ্গনা, প্রতিবাদে পোড়ানো হল ‘ক্যুইন’-এর কুশপুতুল

নিট কেলেঙ্কারি নিয়ে আন্দোলনরত জেন জি প্রজন্মকে ‘আবর্জনার প্রজন্ম’...

‘হৃতিকের মতো দেখতে বলেই আমার পিছনে পড়েছেন’- কঙ্গনাকে নিয়ে সৌরভের কটাক্ষ

যন্তর মন্তরের জেন জি আন্দোলন এবং ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের...

শিল্প ফেরাতে শুভেন্দুকে শমীকের চিঠি, সিঙ্গুর-দুর্গাপুরে কেমিক্যাল পার্কের প্রস্তাব

পশ্চিমবঙ্গে কেন্দ্রের নতুন রাসায়নিক শিল্প প্রকল্পের আওতায় একটি কেমিক্যাল...

‘যাঁদের মতাদর্শ বারবার বদলায়, তাঁদের দরকার নেই’ তৃণমূলের প্রস্তাবে সাফ ‘না’ ঐশীর!

বিজেপি ও আরএসএসের বিরুদ্ধে বিরোধী শক্তির একসঙ্গে লড়াই করা...

Related Articles

Popular Categories