Tuesday, September 15, 2026
30 C
Kolkata

হাসপাতালে মোবাইল ও ছবি তোলায় কড়াকড়ি, হলদিয়ায় নতুন নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে মোবাইল ব্যবহার ও ছবি তোলা নিয়ে কঠোর অবস্থান নিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। শুক্রবার হলদিয়া মহকুমা হাসপাতাল পরিদর্শনে গিয়ে তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন, অনুমতি ছাড়া কেউ যেন মোবাইল নিয়ে হাসপাতালের ভিতরে না ঢোকে এবং ছবি তোলা বন্ধ করা হয়। রোগীর পরিবারের সদস্যদেরও হাসপাতাল চত্বরে ছবি না তোলার অনুরোধ জানান তিনি।

পূর্ব মেদিনীপুর সফরে এদিন হলদিয়ার একাধিক সরকারি স্বাস্থ্যকেন্দ্র ঘুরে দেখেন মন্ত্রী। হলদিয়া মহকুমা হাসপাতালের পুরনো ভবনের অবস্থা দেখে তিনি উদ্বেগ প্রকাশ করেন। তাঁর আশ্বাস, রাজ্য সরকার দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। ভবনটির বর্তমান অবস্থা পরীক্ষা করে ৪৮ ঘণ্টার মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই দায়িত্ব দেওয়া হয়েছে এইচডিএর চেয়ারম্যান, মহকুমাশাসক এবং জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে।

শিল্পাঞ্চলের মানুষের চিকিৎসা পরিষেবা যাতে ব্যাহত না হয়, তার জন্য বিকল্প ব্যবস্থা হিসেবেও ভাবনা শুরু হয়েছে। প্রয়োজনে আইওসি ও বন্দর কর্তৃপক্ষের হাসপাতালের সাহায্য নেওয়ার কথা বলেছেন মন্ত্রী। পাশাপাশি, আগামী দু’মাসের মধ্যে এইচডিএর ট্রমা সেন্টার চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

হাসপাতালের পরিচ্ছন্নতা, নিরাপত্তা ব্যবস্থা এবং নজরদারির ঘাটতি নিয়েও অসন্তোষ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। দায়িত্বে গাফিলতি প্রমাণিত হলে কয়েকজন আধিকারিকের বিরুদ্ধে শো-কজ নোটিস জারি করা হতে পারে বলেও তিনি সতর্ক করেন। হাসপাতালের অগ্নি-নিরাপত্তা ব্যবস্থার অবস্থাও সন্তোষজনক নয় বলে মন্তব্য করেন তিনি।

Hot this week

রাজস্থানের পুরভোটে একাধিক পুরসভা দখল! ‘দুর্বল’ কংগ্রেসের বিকল্প হিসেবে শক্তিশালী হচ্ছে সিপিএম ও আপ

রাজস্থানের সাম্প্রতিক পুরসভা নির্বাচনের ফলাফলে কংগ্রেসের সঙ্কুচিত রাজনৈতিক পরিসর...

হিন্দুত্ববাদী সংগঠনের অভিযোগ, বদলি মুসলিম মহিলা IPS আধিকারিক বুশারা বানু

অনলাইনে পোস্ট করা একটি ভিডিওতে ইসলামি অভিবাদন বা সম্ভাষণ...

ছ’বছর পরেও পূরণ হয়নি প্রতিশ্রুতি, এখনও দেওয়া হয়নি পুলওয়ামা শহিদের বোনকে চাকরি!

পুলওয়ামা হামলায় ভাইকে হারানোর পর পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস...

দলিত বিজেপি নেতাকে ডেকে ‘মারধর’! দিল্লিতে দলেরই বিধায়কের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

দিল্লির কাঞ্জাওয়ালা এলাকায় বিজেপির অন্দরের একটি ঘটনা ঘিরে চাঞ্চল্য...

৮৫% পঞ্চায়েতে এখনও খরচ শূন্য! ১২৫ দিনের কাজে বাংলার ‘ডবল ইঞ্জিন’ মডেলেই কেন এমন হাল?

পশ্চিমবঙ্গে ১২৫ দিনের কাজের নতুন প্রকল্প শুরু হওয়ার পর...

Topics

রাজস্থানের পুরভোটে একাধিক পুরসভা দখল! ‘দুর্বল’ কংগ্রেসের বিকল্প হিসেবে শক্তিশালী হচ্ছে সিপিএম ও আপ

রাজস্থানের সাম্প্রতিক পুরসভা নির্বাচনের ফলাফলে কংগ্রেসের সঙ্কুচিত রাজনৈতিক পরিসর...

হিন্দুত্ববাদী সংগঠনের অভিযোগ, বদলি মুসলিম মহিলা IPS আধিকারিক বুশারা বানু

অনলাইনে পোস্ট করা একটি ভিডিওতে ইসলামি অভিবাদন বা সম্ভাষণ...

ছ’বছর পরেও পূরণ হয়নি প্রতিশ্রুতি, এখনও দেওয়া হয়নি পুলওয়ামা শহিদের বোনকে চাকরি!

পুলওয়ামা হামলায় ভাইকে হারানোর পর পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস...

দলিত বিজেপি নেতাকে ডেকে ‘মারধর’! দিল্লিতে দলেরই বিধায়কের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

দিল্লির কাঞ্জাওয়ালা এলাকায় বিজেপির অন্দরের একটি ঘটনা ঘিরে চাঞ্চল্য...

কালীঘাট আউট, ঋতব্রত ইন! ধূলিয়ান পৌরসভায় চেয়ারম্যান বদলের নেপথ্যে কী নতুন সমীকরণ

মুর্শিদাবাদের ধুলিয়ান পুরসভাকে ঘিরে তৃণমূলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবার প্রকাশ্যে...

আবারও গুরুগ্রামে হামলা! কার্গিল-যোদ্ধা প্রাক্তন বায়ুসেনা আধিকারিককে লোহার রড দিয়ে মারধর!

গুরুগ্রামে ফের প্রকাশ্যে এল নিরাপত্তা নিয়ে উদ্বেগের ছবি। একটি...

Related Articles

Popular Categories