Thursday, September 17, 2026
29 C
Kolkata

‘আগুনে ঘি ঢালবেন না’, হৃতিককে কড়া বার্তা কঙ্গনার! ফের চর্চায় পুরনো বিতর্ক

বলিউডের অন্যতম বহুচর্চিত ও দীর্ঘদিনের বিতর্ক কঙ্গনা রানৌত ও হৃতিক রোশনের দ্বন্দ্ব ফের নতুন করে শিরোনামে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ‘We Need to Apologize to Hrithik’ ট্রেন্ড ঘিরে হৃতিক রোশনের প্রতিক্রিয়ার পর নীরবতা ভেঙে কড়া জবাব দিয়েছেন কঙ্গনা রানৌত।

নিজের সোশ্যাল মিডিয়া স্টোরিতে হৃতিকের মন্তব্যের স্ক্রিনশট শেয়ার করে কঙ্গনা লেখেন, হৃতিক যেন তাঁর বর্তমান সঙ্গী সাবা আজ়াদের সঙ্গে সম্পর্কের মর্যাদা বজায় রাখেন এবং অকারণ মন্তব্য করে অন্য কোনও নারীকে নিয়ে ট্রোলের পরিবেশ তৈরি না করেন। তাঁর দাবি, হৃতিকের সাম্প্রতিক মন্তব্য ‘আগুনে ঘি ঢালার’ মতো কাজ করছে।

কঙ্গনা লেখেন, “প্রিয় হৃতিক, আমি আনন্দিত যে তুমি সাবা আজ়াদের রূপে তোমার সঠিক সঙ্গীকে খুঁজে পেয়েছ। তোমাদের দু’জনকে একসঙ্গে দারুণ দেখায়। তোমরা একটি স্থায়ী সম্পর্কে রয়েছ। তাই এই ধরনের মন্তব্য করে অন্য একজন নারীকে টিজ করা তোমাকে মানায় না। বরং তোমার নাম ব্যবহার করে যারা আমাকে ট্রোল ও হেনস্থা করছে, তাদের বিরোধিতা করা উচিত। আগুনে ঘি ঢালা এবং নিজের সঙ্গীকে বিব্রত করা বন্ধ করো। আশা করি তোমার শুভবুদ্ধির উদয় হবে এবং অহেতুক মন্তব্য করা বন্ধ করবে।”

এই বিতর্কের সূত্রপাত হয় সোশ্যাল মিডিয়ায় ‘We Need to Apologize to Hrithik’ ট্রেন্ড ভাইরাল হওয়ার পর। সেই প্রসঙ্গে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব ফ্রেডি বার্ডির একটি পোস্টে মন্তব্য করেন হৃতিক রোশন। সেখানে তিনি লেখেন, “আমার বন্ধু, অন্য কাউকে পছন্দ করেন না বলে আর একজনের পক্ষে দাঁড়ানো আমাদের সমাজের একটি বড় সমস্যা। আমি সেই সময়ের অপেক্ষা করব, যখন সঠিক তথ্যের ভিত্তিতে বিষয়টির বিচার হবে। সেটাই ন্যায্য হবে।”

এদিকে, সম্প্রতি পড়ুয়াদের আন্দোলন নিয়ে কঙ্গনা রানৌতের মন্তব্যের সমালোচনা করেছিলেন সিজেপি (CJP)-র মুখপাত্র সৌরভ দাস। কঙ্গনাকে কটাক্ষ করে তিনি বলেন, “আমার বন্ধুরা বলছিল আমাকে নাকি দেখতে কমবয়সী হৃতিক রোশনের মতো। হয়তো সেই কারণেই কঙ্গনা আমার উপর এত আক্রমণ করছেন।” এই মন্তব্যের পর থেকেই ২০১৬ সালের বহুচর্চিত ‘সিলি এক্স’ বিতর্ক ফের নেটদুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে।

উল্লেখ্য, ২০১৬ সালে একটি সাক্ষাৎকারে কঙ্গনা রানৌত হৃতিক রোশনকে ‘সিলি এক্স’ বলে উল্লেখ করেছিলেন। এরপর থেকেই দু’জনের মধ্যে প্রকাশ্য আইনি লড়াই, পাল্টাপাল্টি অভিযোগ এবং দীর্ঘদিনের তিক্ত সম্পর্ক বলিউডের অন্যতম আলোচিত বিতর্কে পরিণত হয়। প্রায় এক দশক পর সেই পুরনো বিতর্কই আবার নতুন করে সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।

Hot this week

‘কোনও আইনি ভিত্তি নেই’ – সদ্যগঠিত পাকিস্তান-চিন সীমান্ত কমিশনের বিরোধিতায় ভারত!

পাকিস্তান ও চিনের সদ্যগঠিত যৌথ সীমান্ত কমিশন নিয়ে কড়া...

১৩ বছর পুরনো মামলায় ১০ মাওবাদীকে মৃত্যুদণ্ডের নির্দেশ আদালতের!

২০১৩ সালের ঝিরামঘাটি মাওবাদী হামলা মামলায় ১০ জনকে মৃত্যুদণ্ড...

সেন্সর বোর্ডের নতুন সদস্য প্রসেনজিৎ, ১৮ সদস্যের তালিকায় রুপালি গঙ্গোপাধ্যায়ও

কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে বুধবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে...

আদিবাসী স্কুলের হাল ফেরাতে ১৭ সেপ্টেম্বর থেকে তৎপর সিজেপি, ‘আদিবাসী স্কুল ঠিক করো’ অভিযানে নামছেন অভিজিৎরা

দেশের আদিবাসী স্কুলগুলির পরিকাঠামো ও শিক্ষাব্যবস্থার উন্নয়নের দাবিতে আগামী...

গ্রাহাম স্টেইনস হত্যাকাণ্ডে দারা সিং-র মুক্তির আবেদনে সায় দিল না ওড়িশা সরকার!

অস্ট্রেলীয় মিশনারি গ্রাহাম স্টেইনস ও তাঁর দুই শিশুপুত্রকে পুড়িয়ে...

Topics

১৩ বছর পুরনো মামলায় ১০ মাওবাদীকে মৃত্যুদণ্ডের নির্দেশ আদালতের!

২০১৩ সালের ঝিরামঘাটি মাওবাদী হামলা মামলায় ১০ জনকে মৃত্যুদণ্ড...

সেন্সর বোর্ডের নতুন সদস্য প্রসেনজিৎ, ১৮ সদস্যের তালিকায় রুপালি গঙ্গোপাধ্যায়ও

কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে বুধবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে...

আদিবাসী স্কুলের হাল ফেরাতে ১৭ সেপ্টেম্বর থেকে তৎপর সিজেপি, ‘আদিবাসী স্কুল ঠিক করো’ অভিযানে নামছেন অভিজিৎরা

দেশের আদিবাসী স্কুলগুলির পরিকাঠামো ও শিক্ষাব্যবস্থার উন্নয়নের দাবিতে আগামী...

গ্রাহাম স্টেইনস হত্যাকাণ্ডে দারা সিং-র মুক্তির আবেদনে সায় দিল না ওড়িশা সরকার!

অস্ট্রেলীয় মিশনারি গ্রাহাম স্টেইনস ও তাঁর দুই শিশুপুত্রকে পুড়িয়ে...

কাজে না গিয়েই মাসে বেতন নিতেন ৭০ হাজার টাকা! দুর্নীতি ফাঁস কংগ্রেস বিধায়কের চিকিৎসক ভাইঝির!

সরকারি স্বাস্থ্যকেন্দ্রে কাজে যোগ না দিয়েও মাসে মাসে প্রায়...

ট্রাম্পের চাপেই কি UPI লেনদেনে নয়া নিয়ম? কী জানানো হচ্ছে সরকারের তরফ থেকে?

উৎসবের মরসুমের আগেই UPI লেনদেনের ক্ষেত্রে নতুন ফি কাঠামো...

দলিতকে মারধরের অভিযোগে গ্রেপ্তার, ১০ দিনেই জামিন মিলল ‘হিন্দু বীর’ স্বতন্ত্র ভারদ্বাজের

দিল্লিতে এক দলিত ব্যক্তিকে মারধরের ঘটনায় গ্রেপ্তার হওয়া স্বতন্ত্র...

Related Articles

Popular Categories