Wednesday, September 23, 2026
25 C
Kolkata

শিক্ষায় বড় ধাক্কা! মাত্র ৩ বছরে দেশে বন্ধ কয়েকশো টেকনিক্যাল শিক্ষা প্রতিষ্ঠান

দেশের শিক্ষাব্যবস্থার এক উদ্বেগজনক ছবি উঠে এল সংসদে। কেন্দ্রীয় বিদ্যালয় ও নবোদয় বিদ্যালয়ে এখনও বহু শিক্ষক পদ খালি। এর পাশাপাশি গত তিন অর্থবর্ষে দেশের বিভিন্ন প্রান্তে বন্ধ হয়ে গেছে ৩৪২টি টেকনিক্যাল শিক্ষা প্রতিষ্ঠান। সোমবার লোকসভায় শিক্ষামন্ত্রকের দেওয়া তথ্যেই এই চিত্র সামনে এসেছে।

কংগ্রেস সাংসদ রাহুল কাসওয়ানের এক লিখিত প্রশ্নের জবাবে শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এই পরিসংখ্যান জানান। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবর্ষে ৮৩টি, ২০২৫-২৬ সালে ১২৪টি এবং ২০২৬-২৭ অর্থবর্ষে এখনও পর্যন্ত ১৩৫টি টেকনিক্যাল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়েছে। অর্থাৎ, প্রতি বছরই বন্ধ হওয়ার সংখ্যা বেড়েছে।

রাজ্যভিত্তিক হিসাবেও রয়েছে বড় পার্থক্য। ২০২৬-২৭ অর্থবর্ষে সবচেয়ে বেশি ৩৫টি প্রতিষ্ঠান বন্ধ হয়েছে মহারাষ্ট্রে। তার আগের অর্থবর্ষে সবচেয়ে বেশি ২৭টি প্রতিষ্ঠান বন্ধ হয়েছিল উত্তরপ্রদেশে। আর ২০২৪-২৫ সালে তালিকার শীর্ষে ছিল মধ্যপ্রদেশ, যেখানে ২২টি প্রতিষ্ঠান বন্ধ হয়েছিল।

তবে এর মধ্যেই কেন্দ্র জানিয়েছে, অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন (AICTE)-এর অধীনে নথিভুক্ত টেকনিক্যাল শিক্ষা প্রতিষ্ঠানের মোট সংখ্যা ২০২৩-২৪ থেকে ২০২৫-২৬ অর্থবর্ষের মধ্যে বেড়েছে। অর্থাৎ, একদিকে নতুন প্রতিষ্ঠান যুক্ত হলেও অন্যদিকে বহু প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় দেশের প্রযুক্তি শিক্ষার ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।

Hot this week

SIR-এর নামে ভোটার তালিকায় কারচুপির অভিযোগ! ১০ মাসে ১৪ বার লিখিত আপত্তি জানিয়েছিলেন দুই নির্বাচন কমিশনার

দেশজুড়ে ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় পুনর্বিবেচনা বা SIR-কে...

পাঁচ বছরে IIT-তে ৫৩ পড়ুয়ার মৃত্যু, মৃতদের মধ্যে ৫৪ শতাংশের বেশি এসসি, এসটি ও ওবিসি

দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রযুক্তি শিক্ষাপ্রতিষ্ঠান আইআইটিগুলিতে পড়ুয়াদের মৃত্যুর পরিসংখ্যান...

যমজ সন্তান হলেই কমিশনের নোটিস! দিল্লিতে SIR-এর নিয়মে বিপাকে ২ লক্ষের বেশি ভোটার

দিল্লিতে ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়া বা SIR-কে ঘিরে...

Topics

পাঁচ বছরে IIT-তে ৫৩ পড়ুয়ার মৃত্যু, মৃতদের মধ্যে ৫৪ শতাংশের বেশি এসসি, এসটি ও ওবিসি

দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রযুক্তি শিক্ষাপ্রতিষ্ঠান আইআইটিগুলিতে পড়ুয়াদের মৃত্যুর পরিসংখ্যান...

যমজ সন্তান হলেই কমিশনের নোটিস! দিল্লিতে SIR-এর নিয়মে বিপাকে ২ লক্ষের বেশি ভোটার

দিল্লিতে ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়া বা SIR-কে ঘিরে...

Related Articles

Popular Categories