Wednesday, September 23, 2026
25 C
Kolkata

বদলের বাংলায় বিশ্ব হিন্দু পরিষদ ও বিজেপির মধ্যে সংঘর্ষ! উত্তপ্ত মিনাখাঁ

উত্তর ২৪ পরগনার মিনাখাঁয় বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)-এর কয়েকজন কর্মীর উপর হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনায় বিজেপির কিছু নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ করেছে ভিএইচপি। যদিও বিজেপির পক্ষ থেকে এখনও এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

ভিএইচপির দাবি, বামনপুকুরে একটি সংগঠনের বৈঠক শেষ করে বাড়ি ফেরার সময় তাঁদের কয়েকজন কর্মীর উপর হামলা চালানো হয়। অভিযোগ, বিজেপির কয়েকজন কর্মী তাঁদের মারধর করেন। পরিস্থিতি থেকে বাঁচতে তাঁরা মিনাখাঁ থানায় আশ্রয় নেন।

কিন্তু ভিএইচপির অভিযোগ, থানার সামনেও তাঁদের উপর হামলার চেষ্টা হয়। আতঙ্কে কয়েকজন কর্মী থানা লাগোয়া একটি পুকুরে ঝাঁপ দেন। ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এরপর থানায় লিখিত অভিযোগ জানাতে গেলে প্রথমে পুলিশ তা নিতে চায়নি বলেও দাবি করেছে ভিএইচপি। পরে অবশ্য অভিযোগ গ্রহণ করা হয়।

এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। তবে অভিযোগের বিষয়ে বিজেপির কোনও নেতা এখনও প্রকাশ্যে মুখ খোলেননি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে কি না, তা এখনও স্পষ্ট নয়।

Hot this week

NCPI-র নতুন জাতীয় কমিটি গঠন, তালিকায় দেব-রচনা-ইউসুফ সহ একাধিক পরিচিত মুখ, তালিকায় নেই সুদীপ-কাকলি

কলকাতায় নতুন করে সংগঠন সাজানোর পথে এগোল ন্যাশনালিস্ট সিটিজেন্স...

SIR বিতর্কে জ্ঞানেশ কুমারকে সরানোর দাবি, নির্বাচন কমিশন সংস্কারের ডাক সিপিএমের!

ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়া বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন...

SIR-এর নামে ভোটার তালিকায় কারচুপির অভিযোগ! ১০ মাসে ১৪ বার লিখিত আপত্তি জানিয়েছিলেন দুই নির্বাচন কমিশনার

দেশজুড়ে ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় পুনর্বিবেচনা বা SIR-কে...

Topics

SIR বিতর্কে জ্ঞানেশ কুমারকে সরানোর দাবি, নির্বাচন কমিশন সংস্কারের ডাক সিপিএমের!

ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়া বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন...

পাঁচ বছরে IIT-তে ৫৩ পড়ুয়ার মৃত্যু, মৃতদের মধ্যে ৫৪ শতাংশের বেশি এসসি, এসটি ও ওবিসি

দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রযুক্তি শিক্ষাপ্রতিষ্ঠান আইআইটিগুলিতে পড়ুয়াদের মৃত্যুর পরিসংখ্যান...

যমজ সন্তান হলেই কমিশনের নোটিস! দিল্লিতে SIR-এর নিয়মে বিপাকে ২ লক্ষের বেশি ভোটার

দিল্লিতে ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়া বা SIR-কে ঘিরে...

Related Articles

Popular Categories