Wednesday, September 23, 2026
25 C
Kolkata

রেলের টেন্ডার ঘিরে বিতর্ক, বিজেপি নেতার বিরুদ্ধে তোলাবাজি ও হুমকির অভিযোগ ব্যবসায়ীদের

রেলের পার্সেল ভ্যানের টেন্ডারকে কেন্দ্র করে হাওড়ায় নতুন বিতর্ক তৈরি হয়েছে। এক ব্যবসায়ী বিজেপির হাওড়া সদর সাংগঠনিক জেলার সম্পাদক প্রমোদ সিংয়ের বিরুদ্ধে টাকা দাবি, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ করেছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে হাওড়া থানার পুলিশ। তবে সব অভিযোগই অস্বীকার করেছেন বিজেপি নেতা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২০ জুলাই পুনে-আজাদ হিন্দ এক্সপ্রেসের পার্সেল ভ্যানের অনলাইন টেন্ডার জমা দেওয়ার কথা ছিল। অভিযোগকারী ব্যবসায়ী সন্তোষকুমার সিংয়ের দাবি, তাঁকে টেন্ডারে অংশ নিতে বাধা দিতেই কয়েকজন তাঁর বাড়িতে যায়। অভিযোগ, তাঁদের পিছনে ছিলেন বিজেপি নেতা প্রমোদ সিং ও অমিত ঠাকুর। সেখানে তাঁকে মারধর করা হয় এবং তাঁর স্ত্রী ও ছেলেদের অপহরণের ভয় দেখিয়ে ১০ লক্ষ টাকা চাওয়া হয় বলে অভিযোগ।

ঘটনার পর সন্তোষ সিং হাওড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে প্রমোদ সিং, অমিত ঠাকুর-সহ আরও কয়েকজনের নাম রয়েছে।

অন্যদিকে, প্রমোদ সিং জানান, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তাঁর দাবি, সামাজিক মাধ্যমে অমিত ঠাকুরের সঙ্গে ছবি থাকায় ইচ্ছাকৃতভাবে তাঁর নাম জড়ানো হয়েছে। তিনি ঘটনাস্থলে ছিলেন না বলেও দাবি করেছেন।

পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, রেলের টেন্ডারকে কেন্দ্র করে দুই ব্যবসায়ীর মধ্যে বিবাদের জেরেই এই ঘটনা। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Hot this week

NCPI-র নতুন জাতীয় কমিটি গঠন, তালিকায় দেব-রচনা-ইউসুফ সহ একাধিক পরিচিত মুখ, তালিকায় নেই সুদীপ-কাকলি

কলকাতায় নতুন করে সংগঠন সাজানোর পথে এগোল ন্যাশনালিস্ট সিটিজেন্স...

SIR বিতর্কে জ্ঞানেশ কুমারকে সরানোর দাবি, নির্বাচন কমিশন সংস্কারের ডাক সিপিএমের!

ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়া বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন...

SIR-এর নামে ভোটার তালিকায় কারচুপির অভিযোগ! ১০ মাসে ১৪ বার লিখিত আপত্তি জানিয়েছিলেন দুই নির্বাচন কমিশনার

দেশজুড়ে ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় পুনর্বিবেচনা বা SIR-কে...

Topics

SIR বিতর্কে জ্ঞানেশ কুমারকে সরানোর দাবি, নির্বাচন কমিশন সংস্কারের ডাক সিপিএমের!

ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়া বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন...

পাঁচ বছরে IIT-তে ৫৩ পড়ুয়ার মৃত্যু, মৃতদের মধ্যে ৫৪ শতাংশের বেশি এসসি, এসটি ও ওবিসি

দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রযুক্তি শিক্ষাপ্রতিষ্ঠান আইআইটিগুলিতে পড়ুয়াদের মৃত্যুর পরিসংখ্যান...

যমজ সন্তান হলেই কমিশনের নোটিস! দিল্লিতে SIR-এর নিয়মে বিপাকে ২ লক্ষের বেশি ভোটার

দিল্লিতে ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়া বা SIR-কে ঘিরে...

Related Articles

Popular Categories