Wednesday, September 23, 2026
25 C
Kolkata

গ্রুপ ডি দুর্নীতি মামলায় বড় স্বস্তি পার্থদের, চার্জশিটের ২৪ জনই পেলেন জামিন

গ্রুপ ডি দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়, এসপি সিনহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায়-সহ ২৪ জনের বিরুদ্ধে অভিযোগ ছিল। সিবিআইয়ের দাবি, অর্থের বিনিময়ে অযোগ্য প্রার্থীদের চাকরি পাইয়ে দেওয়ার অনিয়ম হয়েছিল। শুনানির সময় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয় এবং মামলার গুরুত্ব তুলে ধরা হয়।

তবে দুই পক্ষের বক্তব্য শোনার পর আদালত অভিযুক্তদের জামিন দেওয়ার সিদ্ধান্ত নেয়। জানা গিয়েছে, একাধিক শর্ত মেনেই এই জামিন দেওয়া হয়েছে। এদিন পার্থ চট্টোপাধ্যায় নিজে আদালতে উপস্থিত ছিলেন না, তাঁর হয়ে আইনজীবী সওয়াল করেন।

তৃণমূল সরকারের আমলে নিয়োগ সংক্রান্ত একাধিক দুর্নীতির অভিযোগ সামনে আসে। তার তদন্তে পার্থ চট্টোপাধ্যায়-সহ কয়েকজন নেতা ও আধিকারিক গ্রেফতার হন।

এদিকে, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত সরকারি আধিকারিকদের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা চালানোর জন্য প্রয়োজনীয় অনুমতি পেয়েছে সিবিআই। সেই সংক্রান্ত নথিও আদালতে জমা দেওয়া হয়েছে। ফলে অভিযুক্ত সরকারি কর্মীদের বিরুদ্ধে এই আইনে পদক্ষেপ নিতে আর কোনও বাধা থাকছে না।

Hot this week

SIR-এর নামে ভোটার তালিকায় কারচুপির অভিযোগ! ১০ মাসে ১৪ বার লিখিত আপত্তি জানিয়েছিলেন দুই নির্বাচন কমিশনার

দেশজুড়ে ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় পুনর্বিবেচনা বা SIR-কে...

পাঁচ বছরে IIT-তে ৫৩ পড়ুয়ার মৃত্যু, মৃতদের মধ্যে ৫৪ শতাংশের বেশি এসসি, এসটি ও ওবিসি

দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রযুক্তি শিক্ষাপ্রতিষ্ঠান আইআইটিগুলিতে পড়ুয়াদের মৃত্যুর পরিসংখ্যান...

যমজ সন্তান হলেই কমিশনের নোটিস! দিল্লিতে SIR-এর নিয়মে বিপাকে ২ লক্ষের বেশি ভোটার

দিল্লিতে ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়া বা SIR-কে ঘিরে...

বরাহনগরে বিজেপি নেতাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ,গুমটি বসানোর নামে চাওয়া হলো ৫০ হাজার টাকা

বরাহনগরে স্থানীয় বিজেপি নেতাদের ঘিরে পরপর অভিযোগ ওঠায় রাজনৈতিক...

Topics

পাঁচ বছরে IIT-তে ৫৩ পড়ুয়ার মৃত্যু, মৃতদের মধ্যে ৫৪ শতাংশের বেশি এসসি, এসটি ও ওবিসি

দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রযুক্তি শিক্ষাপ্রতিষ্ঠান আইআইটিগুলিতে পড়ুয়াদের মৃত্যুর পরিসংখ্যান...

যমজ সন্তান হলেই কমিশনের নোটিস! দিল্লিতে SIR-এর নিয়মে বিপাকে ২ লক্ষের বেশি ভোটার

দিল্লিতে ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়া বা SIR-কে ঘিরে...

Related Articles

Popular Categories